• ই-পেপার

শাকিব খানের নায়িকা হচ্ছেন বলিউডের সোনাল চৌহান

কিক সিনেমার সেই ভয়ংকর হাসির রহস্য জানালেন নাওয়াজউদ্দিন

বিনোদন ডেস্ক
কিক সিনেমার সেই ভয়ংকর হাসির রহস্য জানালেন নাওয়াজউদ্দিন
কিক সিনেমায় নাওয়াজউদ্দিন সিদ্দিকী

২০১৪ সালে মুক্তি পাওয়া সালমান খান অভিনীত সুপারহিট সিনেমা ‘কিক’ মুক্তির ১২ বছর পূর্ণ হয়েছে। অ্যাকশন-কমেডি ঘরানার এই সিনেমায় নায়কের পাশাপাশি ভিলেন শিব গাজরা চরিত্রেও দর্শকদের নজর কেড়েছিলেন নাওয়াজউদ্দিন সিদ্দিকী। তার সংলাপ বলার ধরন, জিভ দিয়ে ক্লিক করার শব্দ এবং বিশেষ করে ভয়ংকর হাসি এখনও দর্শকদের মনে গেঁথে আছে।

সম্প্রতি বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই বিখ্যাত হাসির পেছনের গল্প প্রকাশ করেন নাওয়াজউদ্দিন। তিনি জানান, ‘কিক’-এ তার সেই অট্টহাসির অনুপ্রেরণা এসেছিল অভিনেতা মনোজ বাজপেয়ীর কাছ থেকে।

নাওয়াজউদ্দিন বলেন, ‘জিভ দিয়ে ক্লিক করার শব্দটা আমরা থিয়েটারে অভিনয়ের সময় প্রায়ই ব্যবহার করতাম। আর ‘কিক’-এ যে ভয়ংকর হাসি শুনেছেন, সেটি ‘অক্স’ সিনেমায় মনোজ বাজপেয়ীর অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে করেছি।’

তবে তিনি শুধু মনোজ বাজপেয়ীকে অনুসরণ করেননি। সেই অভিনয় থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের অভিনয়শৈলী ও অভিব্যক্তি যোগ করে হাসিটিকে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছিলেন। তার মতে, এতে চরিত্রটি আরো রহস্যময় ও ভয়ংকর হয়ে উঠেছিল।

অভিনয়ে থিয়েটারের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য পরিচিত নাওয়াজউদ্দিন। ‘কিক’-এ তার অভিনীত শিব গাজরা চরিত্রটি শুধু নিষ্ঠুরতার জন্য নয়, বরং মানসিকভাবে অপ্রত্যাশিত আচরণ ও অন্ধকার রসবোধের কারণেও দর্শকদের কাছে আলাদা হয়ে উঠেছিল।

সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত ও প্রযোজিত ‘কিক’ ২০০৯ সালে মুক্তি পাওয়া একই নামের তেলুগু সিনেমার রিমেক। সিনেমাটিতে সালমান খান ও নাওয়াজউদ্দিন সিদ্দিকীর পাশাপাশি জ্যাকলিন ফার্নান্দেজ, রাণদীপ হুডা, মিঠুন চক্রবর্তী, অর্চনা পুরণ সিং, সৌরভ শুক্লা, সুমোনা চক্রবর্তী ও বিপিন শর্মাসহ আরো অনেক তারকা অভিনয় করেছেন।

সবশেষে নাওয়াজউদ্দিন সিদ্দিকীকে নেটফ্লিক্সের ‘রাত আকেলি হ্যায়: দ্য বানসাল মার্ডার্স’ সিনেমায় ইন্সপেক্টর জাতিল যাদব চরিত্রে দেখা গেছে। সামনে তার ‘সেকশন ১০৮’, ‘নূরানি চেহরা’ এবং আন্তর্জাতিক হাইস্ট-থ্রিলার ‘দ্য গ্রেট এস্কেপ: ফারার’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

ট্রাম্প প্রশাসনের ওপর চটেছেন পপ স্টার ক্যাটি পেরি

অনলাইন ডেস্ক
ট্রাম্প প্রশাসনের ওপর চটেছেন পপ স্টার ক্যাটি পেরি

অনুমতি ছাড়া যুদ্ধের ভিডিওতে গান ব্যবহার করায় মার্কিন প্রশাসনের ওপর খেপেছেন পপ সুপার স্টার ক্যাটি পেরি। সম্প্রতি হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওটিতে সামরিক হামলার ফুটেজ দেখানো হয়েছে, যার ক্যাপশনে লেখা ছিল ‘ইরানকে সতর্ক করা হয়েছে’ আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল ক্যাটি পেরির জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্যাপি পেরি নিজের এক্স (সাবেক টুইটার)-এর একটি পোস্টে লিখেছেন, ‘আমি গভীরভাবে মর্মাহত এবং ক্ষুব্ধ। আমি এর অনুমোদন দিইনি, আমাকে জিজ্ঞাসাও করা হয়নি এবং আমি কোনোভাবেই এটি সমর্থন করি না।’ তিনি আরো বলেন, ‘আত্মমর্যাদা ও অনুপ্রেরণার একটি বার্তা কিভাবে ধ্বংস ও সহিংসতার আবহসংগীত হিসেবে ব্যবহার করা হচ্ছে, তা দেখা আমার গানের মূল ভাবনার সম্পূর্ণ পরিপন্থী।’

ফায়ারওয়ার্ক গানটি বিলবোর্ড হট ১০০-এ এই গায়িকার ১ নম্বরে থাকা ৯টি একক গানের একটি। ২০২৩ সালে পেরি তার পাঁচটি সফল অ্যালবামের মাস্টার রেকর্ডিং এবং পাবলিশিং স্বত্ব কার্লাইল গ্রুপ ইনকরপোরেটেড-এর অর্থায়নে পরিচালিত ‘লিটমাস মিউজিক’-এর কাছে বিক্রি করে দেন, যার মধ্যে ‘টিনএজ ড্রিম’ অ্যালবামটিও ছিল। ‘ফায়ারওয়ার্ক গানটি এই অ্যালবামেরই একটি অংশ। বিলবোর্ডের প্রতিবেদন অনুযায়ী এই বিক্রয় চুক্তি থেকে পেরির আয় ছিল ২২৫ মিলিয়ন ডলার।

মার্কিন সুপার স্টার ক্যাটি পেরি বরাবরই ডেমোক্রেটিক রাজনৈতিক মতাদর্শ নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস, ২০২০ সালে জো বাইডেন এবং ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে সমর্থন করেছিলেন। বর্তমানে তিনি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে ডেটিং করছেন।

সৃষ্টিশীল কাজের রাজনৈতিক ব্যবহার নিয়ে শিল্পীদের অনেকে আগে থেকেই ক্ষুব্ধ। ব্রুস স্প্রিংস্টিন, নিল ইয়ং, অ্যাডেল, রিহানাসহ আরো অনেক জনপ্রিয় শিল্পীও বিভিন্ন সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক সমাবেশে তাদের গান ব্যবহারের তীব্র আপত্তি জানিয়েছেন। তা ছাড়া বিনা অনুমতিতে সরকারের বিভিন্ন বিভাগের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেদের গান বা শিল্পকর্ম ব্যবহারের বিবরুদ্ধে আগে থেকেই সোচ্চার অলিভিয়া রদ্রিগো, সাবরিনা কার্পেন্টার, শিশুদের বইয়ের সিরিজ ‘ফ্র্যাঙ্কলিন দ্য টার্টল’-এর প্রকাশক ‘কিডস ক্যান প্রেস’ এর মতো তারকারা।

‘ঘোস্ট রাইডার’ হয়ে মার্ভেলে যোগ দিচ্ছেন রায়ান গসলিং

অনলাইন ডেস্ক
‘ঘোস্ট রাইডার’ হয়ে মার্ভেলে যোগ দিচ্ছেন রায়ান গসলিং

অবশেষে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যোগ দিচ্ছেন হলিউড সুপারস্টার রায়ান গসলিং। তিনি মার্ভেলের বিখ্যাত সুপারহিরো চরিত্র ‘ঘোস্ট রাইডার’-এর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। সান ডিয়েগো কমিক কনের বিখ্যাত ‘হল এইচ’-এর মঞ্চে মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফাইগি আনুষ্ঠানিকভাবে এই বড় ঘোষণা দেন। ২০২৮ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে

ছবিটি পরিচালনা করবেন শন লেভি, যিনি সম্প্রতি মার্ভেলের ব্লকবাস্টার ছবি ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ পরিচালনা করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। এ ছাড়া গসলিং ও লেভি ২০২৭ সালে মুক্তি পেতে যাওয়া ‘স্টার ওয়ার্স : স্টারফাইটার’ ছবিতেও একসঙ্গে কাজ করেছেন। ‘স্টারফাইটার’-এর শুটিং চলাকালীনই রায়ান গসলিং এই চরিত্রটি নিয়ে আগ্রহী হন।

হলিউড অভিনেতা নিকোলাস কেজের পর রায়ান গসলিং হবেন দ্বিতীয় অভিনেতা, যিনি সিনেমায় এই জ্বলন্ত কঙ্কালরূপী বাইকারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এর আগে ২০০৭ ও ২০১১ সালে সনি পিকচার্সের দুইটি চলচ্চিত্রে ‘জনি ব্লেজ’ চরিত্রে অভিনয় করেছিলেন নিকোলাস কেজ। পরবর্তীতে মার্ভেলের টেলিভিশন সিরিজ ‘এজেন্টস অব শিল্ড’-এ গ্যাব্রিয়েল লুনা চরিত্রটির ‘রবি রেইস’ সংস্করণ হিসেবে অভিনয় করেছিলেন।

‘প্রজেক্ট হেইল মেরি’ ছবিতে চমৎকার পারফরম্যান্স এবং আগামী বছরের ‘স্টার ওয়ার্স’ স্পিনঅব ফ্র্যাঞ্চাইজিতে অভিষেকের পর, মার্ভেলের ‘ঘোস্ট রাইডার’ হওয়া গসলিংয়ের ক্যারিয়ারে নতুন এক মাইলফলক যোগ করতে যাচ্ছেন। ভক্তরাও এখন প্রিয় তারকাকে জ্বলন্ত মোটরসাইকেলে নতুন রূপে দেখার জন্য মুখিয়ে আছেন।

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন কাঞ্চন-শ্রীময়ী

অনলাইন ডেস্ক
দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন কাঞ্চন-শ্রীময়ী

টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের পরিবারে এলো নতুন অতিথি। কন্যা কৃষভির জন্মের ১৯ মাসের মাথায় এবার এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিলেন শ্রীময়ী। শনিবার (২৫ জুলাই) নতুন এই সদস্যের আগমনে আনন্দের জোয়ার বইছে মল্লিক-চট্টরাজ পরিবারে। বোনের নামের সঙ্গে দারুণ ছন্দ মিলিয়েই সদ্যোজাত ছেলের নাম রাখা হয়েছে ‘কৃষিভ’

২০২৪ সালের শুরুর দিকে আইনি ও সামাজিক নিয়মে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। বয়সের প্রায় ২৭ বছরের ব্যবধান থাকায় শুরুর দিকে তাদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম সমালোচনা ও কটাক্ষ হয়নি। তবে সব সমালোচনাকে পাশ কাটিয়ে একে অপরের হাত শক্ত করে ধরেছেন তারা। 

পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বর মাসে তাদের প্রথম সন্তান, কন্যা কৃষভির জন্ম হয়। মেয়েকে ঘিরেই কাঞ্চন-শ্রীময়ীর আনন্দের দিনগুলো কাটছিল। এর মধ্যেই বছর ঘুরতে না ঘুরতেই এলো আবার সুখবর—ছোট্ট কৃষভি পেল ভাই। উল্লেখ্য, এটি শ্রীময়ীর দ্বিতীয় সন্তান হলেও অভিনেতা কাঞ্চন মল্লিকের এটি তৃতীয় সন্তান। সন্তান জন্মের সুখবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভাকাঙ্ক্ষী, অনুরাগী ও টলিউডের সহকর্মীদের ভালোবাসায় ভাসছেন এই দম্পতি। সবাই নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন। 

শাকিব খানের নায়িকা হচ্ছেন বলিউডের সোনাল চৌহান | কালের কণ্ঠ