• ই-পেপার

ট্রাম্প প্রশাসনের ওপর চটেছেন পপ স্টার ক্যাটি পেরি

কবে আসছে শুভ-ফারিয়ার ‘ঠিকানা বাংলাদেশ’?

বিনোদন প্রতিবেদক
কবে আসছে শুভ-ফারিয়ার ‘ঠিকানা বাংলাদেশ’?
সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক লড়াইকে বড় পর্দায় তুলে আনছে সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। দীর্ঘদিনের অপেক্ষার পর ছবিটি মুক্তির প্রস্তুতি শুরু করেছে। এরই অংশ হিসেবে ঐতিহাসিক ২৫ জুলাই প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার।

নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত সিনেমাটির পোস্টার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রচারণা কার্যক্রম। মুক্তিযুদ্ধের এক অনন্য অধ্যায়—স্বাধীন বাংলা ফুটবল দলের আত্মত্যাগ, দেশপ্রেম এবং সংগ্রামের গল্পই উঠে আসবে এই সিনেমায়।

১৯৭১ সালের ২৫ জুলাই ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বিদেশের মাটিতে প্রথমবার বাংলাদেশের লাল-সবুজের পতাকা বহন করে খেলতে নামা সেই ম্যাচ মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হয়। সেই ঐতিহাসিক ঘটনাকেই কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘ঠিকানা বাংলাদেশ’।

প্রকাশিত পোস্টারে যুদ্ধকালীন বাংলাদেশের প্রতীকী আবহ ফুটিয়ে তোলা হয়েছে। পানিতে ডুবে থাকা জনপদের সামনে এক ফুটবলারের ভাস্কর্য, আকাশে যুদ্ধবিমান এবং পাশে উড়তে থাকা বাংলাদেশের পতাকা—সব মিলিয়ে পোস্টারটি মুক্তিযুদ্ধ ও ফুটবলকে এক সুতোয় গেঁথে প্রতিরোধের শক্তিশালী বার্তা তুলে ধরেছে।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদসহ আরও অনেক শিল্পী।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা অনম বিশ্বাস জানান, ‘ঠিকানা বাংলাদেশ’ এ বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে ধীরে ধীরে প্রচারণামূলক কার্যক্রম শুরু করছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ঠিকানা বাংলাদেশ’।

মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমায় শুধু যুদ্ধের গল্পই নয়, স্বাধীন বাংলা ফুটবল দলের মাঠের লড়াই, দেশপ্রেম এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার সংগ্রামও তুলে ধরা হবে।

‘জেন জি’কে স্যালুট জানিয়ে কান ধরে উঠবস করলেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক
‘জেন জি’কে স্যালুট জানিয়ে কান ধরে উঠবস করলেন সোনাক্ষী
সংগৃহীত ছবি

প্রশ্নফাঁস ও পরীক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগ ঘিরে চলা ছাত্র আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ভিন্নধর্মী বার্তা দেন তিনি।

ভিডিওতে দেখা যায়, সোনাক্ষী প্রথমে কান ধরে উঠবস করেন। এরপর ক্যামেরার সামনে এসে ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করে ‘জেন জি’ প্রজন্মকে স্যালুট জানান।

তিনি বলেন, ‘আমি তো জেন জিকে অনেক হালকা মনে করতাম। ভেবেছিলাম, এদের দিয়ে কিছুই হবে না। আর কখনো এমন বলব না। স্যালুট।’

এরপর তিনি আরো বলেন, ‘আমি জেন জি হতে চাই। আপনারা দারুণ কাজ করেছেন।’

ভিডিওর একপর্যায়ে মাথায় থাকা টুপিটি খুলে মাটিতে ছুড়ে ফেলেন সোনাক্ষী। এ সময় তাকে জিম শর্টস, ওভারসাইজ টি-শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনের প্রথম দিক থেকেই শিক্ষার্থীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছিলেন সোনাক্ষী। পাশাপাশি অধিকারকর্মী সোনম ওয়াংচুক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষেও একাধিকবার কথা বলেছেন তিনি।

ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সোনাক্ষীর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। তবে তার এই প্রতিক্রিয়া নিয়ে সমালোচনাও করেছেন কিছু নেটিজেন।

‘কিক’-সিনেমার সেই ভয়ংকর হাসির রহস্য জানালেন নওয়াজ

বিনোদন ডেস্ক
‘কিক’-সিনেমার সেই ভয়ংকর হাসির রহস্য জানালেন নওয়াজ
কিক সিনেমায় নাওয়াজউদ্দিন সিদ্দিকী

২০১৪ সালে মুক্তি পাওয়া সালমান খান অভিনীত সুপারহিট সিনেমা ‘কিক’ মুক্তির ১২ বছর পূর্ণ হয়েছে। অ্যাকশন-কমেডি ঘরানার এই সিনেমায় নায়কের পাশাপাশি ভিলেন শিব গাজরা চরিত্রেও দর্শকদের নজর কেড়েছিলেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী। তার সংলাপ বলার ধরন, জিভ দিয়ে ক্লিক করার শব্দ এবং বিশেষ করে ভয়ংকর হাসি এখনও দর্শকদের মনে গেঁথে আছে।

সম্প্রতি বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই বিখ্যাত হাসির পেছনের গল্প প্রকাশ করেন নওয়াজ উদ্দিন। তিনি জানান, ‘কিক’-এ তার সেই অট্টহাসির অনুপ্রেরণা এসেছিল অভিনেতা মনোজ বাজপেয়ীর কাছ থেকে।

নওয়াজ উদ্দিন বলেন, ‘জিভ দিয়ে ক্লিক করার শব্দটা আমরা থিয়েটারে অভিনয়ের সময় প্রায়ই ব্যবহার করতাম। আর ‘কিক’-এ যে ভয়ংকর হাসি শুনেছেন, সেটি ‘অক্স’ সিনেমায় মনোজ বাজপেয়ীর অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে করেছি।’

তবে তিনি শুধু মনোজ বাজপেয়ীকে অনুসরণ করেননি। সেই অভিনয় থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের অভিনয়শৈলী ও অভিব্যক্তি যোগ করে হাসিটিকে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছিলেন। তার মতে, এতে চরিত্রটি আরো রহস্যময় ও ভয়ংকর হয়ে উঠেছিল।

অভিনয়ে থিয়েটারের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য পরিচিত নওয়াজ উদ্দিন। ‘কিক’-এ তার অভিনীত শিব গাজরা চরিত্রটি শুধু নিষ্ঠুরতার জন্য নয়, বরং মানসিকভাবে অপ্রত্যাশিত আচরণ ও অন্ধকার রসবোধের কারণেও দর্শকদের কাছে আলাদা হয়ে উঠেছিল।

সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত ও প্রযোজিত ‘কিক’ ২০০৯ সালে মুক্তি পাওয়া একই নামের তেলুগু সিনেমার রিমেক। সিনেমাটিতে সালমান খান ও নওয়াজ উদ্দিন সিদ্দিকীর পাশাপাশি জ্যাকলিন ফার্নান্দেজ, রাণদীপ হুডা, মিঠুন চক্রবর্তী, অর্চনা পুরণ সিং, সৌরভ শুক্লা, সুমোনা চক্রবর্তী ও বিপিন শর্মাসহ আরো অনেক তারকা অভিনয় করেছেন।

সবশেষে নওয়াজ উদ্দিন সিদ্দিকীকে নেটফ্লিক্সের ‘রাত আকেলি হ্যায়: দ্য বানসাল মার্ডার্স’ সিনেমায় ইন্সপেক্টর জাতিল যাদব চরিত্রে দেখা গেছে। সামনে তার ‘সেকশন ১০৮’, ‘নূরানি চেহরা’ এবং আন্তর্জাতিক হাইস্ট-থ্রিলার ‘দ্য গ্রেট এস্কেপ: ফারার’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

‘ঘোস্ট রাইডার’ হয়ে মার্ভেলে যোগ দিচ্ছেন রায়ান গসলিং

অনলাইন ডেস্ক
‘ঘোস্ট রাইডার’ হয়ে মার্ভেলে যোগ দিচ্ছেন রায়ান গসলিং

অবশেষে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যোগ দিচ্ছেন হলিউড সুপারস্টার রায়ান গসলিং। তিনি মার্ভেলের বিখ্যাত সুপারহিরো চরিত্র ‘ঘোস্ট রাইডার’-এর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। সান ডিয়েগো কমিক কনের বিখ্যাত ‘হল এইচ’-এর মঞ্চে মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফাইগি আনুষ্ঠানিকভাবে এই বড় ঘোষণা দেন। ২০২৮ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে

ছবিটি পরিচালনা করবেন শন লেভি, যিনি সম্প্রতি মার্ভেলের ব্লকবাস্টার ছবি ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ পরিচালনা করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। এ ছাড়া গসলিং ও লেভি ২০২৭ সালে মুক্তি পেতে যাওয়া ‘স্টার ওয়ার্স : স্টারফাইটার’ ছবিতেও একসঙ্গে কাজ করেছেন। ‘স্টারফাইটার’-এর শুটিং চলাকালীনই রায়ান গসলিং এই চরিত্রটি নিয়ে আগ্রহী হন।

হলিউড অভিনেতা নিকোলাস কেজের পর রায়ান গসলিং হবেন দ্বিতীয় অভিনেতা, যিনি সিনেমায় এই জ্বলন্ত কঙ্কালরূপী বাইকারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এর আগে ২০০৭ ও ২০১১ সালে সনি পিকচার্সের দুইটি চলচ্চিত্রে ‘জনি ব্লেজ’ চরিত্রে অভিনয় করেছিলেন নিকোলাস কেজ। পরবর্তীতে মার্ভেলের টেলিভিশন সিরিজ ‘এজেন্টস অব শিল্ড’-এ গ্যাব্রিয়েল লুনা চরিত্রটির ‘রবি রেইস’ সংস্করণ হিসেবে অভিনয় করেছিলেন।

‘প্রজেক্ট হেইল মেরি’ ছবিতে চমৎকার পারফরম্যান্স এবং আগামী বছরের ‘স্টার ওয়ার্স’ স্পিনঅব ফ্র্যাঞ্চাইজিতে অভিষেকের পর, মার্ভেলের ‘ঘোস্ট রাইডার’ হওয়া গসলিংয়ের ক্যারিয়ারে নতুন এক মাইলফলক যোগ করতে যাচ্ছেন। ভক্তরাও এখন প্রিয় তারকাকে জ্বলন্ত মোটরসাইকেলে নতুন রূপে দেখার জন্য মুখিয়ে আছেন।