• ই-পেপার

স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

অনলাইন ডেস্ক
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন
সংগৃহীত ছবি

পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। আজ রবিবার দুপুরে তিনি সপরিবারে বঙ্গভবন ছেড়ে যান। তার পরিবারের এক সদস্য কালের কণ্ঠকে জানিয়েছিলেন, বঙ্গভবন ছেড়ে সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন মো. সাহাবুদ্দিন।

বঙ্গভবন সূত্র জানিয়েছে, রবিবার দুপুর ২টা ২৫ মিনিটে সদ্য সাবেক রাষ্ট্রপতির গাড়ি বহর বঙ্গভবন থেকে গুলশানস্থ গ্রিন ভিলা বাসভবনের উদ্দেশে রওনা করে।

এর আগে শনিবার সন্ধ্যায় মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন। সেখানে বঙ্গভবনের কর্মকর্তারা আমন্ত্রিত ছিলেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার।

একই সঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন হাফিজ উদ্দিন আহমদ।

প্রতি মাসে ১০০ মিলিয়ন ডলার পাচ্ছে আদানি, কমছে বিপিডিবির বকেয়া

নিজস্ব প্রতিবেদক
প্রতি মাসে ১০০ মিলিয়ন ডলার পাচ্ছে আদানি, কমছে বিপিডিবির বকেয়া
সংগৃহীত ছবি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নিয়মিত অর্থ পরিশোধের কারণে ভারতের আদানি পাওয়ারের বকেয়া কমছে। বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় ১০০ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ২৩৪ কোটি টাকা) করে পাচ্ছে কোম্পানিটি।

আদানির পক্ষ থেকে বলা হয়েছে, মাসিক বিদ্যুৎ বিলের চেয়ে পরিশোধের পরিমাণ কিছুটা বেশি হওয়ায় বকেয়া আরো কমবে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দু বিজনেস লাইন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি পাওয়ারের পাওনা ছিল প্রায় ৪০০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার কোটি টাকা।

আদানি পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস বি খালিয়া বলেন, বিপিডিবি নিয়মিত অর্থ পরিশোধ করছে। গত মাসেও বাংলাদেশ ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে।

তিনি বলেন, গত অর্থবছরের প্রথম দিকে পাওনার পরিমাণ বেশি থাকলেও জুন ও জুলাইয়ে বড় অঙ্কের অর্থ পরিশোধের কারণে বকেয়া অনেকটাই কমেছে।

এদিকে, দুই পক্ষের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় সমাধানে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে (এসআইএসি) আবেদন করেছে আদানি পাওয়ার। বিষয়টি সমাধানে উভয় পক্ষই প্রতিনিধি নিয়োগ করেছে।

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের দুটি ইউনিট থেকে বাংলাদেশে প্রতিদিন সর্বোচ্চ প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে এ বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায় সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

অনলাইন ডেস্ক
বাংলাদেশকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায় সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায় সরকার। সে লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত চিপ ডিজাইন, বায়ো-ইলেকট্রনিক্সসহ উচ্চপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রবিবার (২৬ জুলাই) ঢাকায় নভোথিয়েটারে দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এন্ড বেয়ার (বিইএআর) সামিট ২০২৬ এর দ্বিতীয় দিনে ‘বাংলাদেশ ডিপ-টেক ফিউচার’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, উদ্ভাবন ও নির্মাতা দেশ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করবে।’

আলোচনায় ভবিষ্যতে প্রযুক্তিপণ্য ও প্রযুক্তি সেবার উদ্ভাবন এবং রপ্তানিতে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্যান্ডকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী।

এ সময় সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের বিকাশে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘দেশের তরুণরাই এই খাতের নেতৃত্ব দিতে সক্ষম। উদ্ভাবনী, গবেষণা ও নীতিগত সহায়তায় তরুণদের পাশে থাকবে সরকার।’

এরপর বৈশ্বিক একাডেমিক প্লেনারি অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পারড্যু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রি পেরুলিস। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, প্রফেসর মোহাম্মদ মোস্তফা হোসাইন, পারড্যু বিশ্ববিদ্যালয় এবং চীফ আর্কিটেক্ট, সিলিকন রিভার বাংলাদেশ, নভোথিয়েটারের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে : ইসি সচিব
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ রবিবার (২৬ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

রেওয়াজ অনুযায়ী, রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে রবিবার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব অনির্ধারিত বৈঠক করেন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আইন নিয়ে পর্যালোচনা করা হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে।

নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। যার জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। যার ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।