• ই-পেপার

ওয়েব সিরিজ, যৌনদৃশ্যই একমাত্র উপায় নয়

রাঘব জুয়েলের সঙ্গে প্রেম করছেন শেহনাজ?

বিনোদন ডেস্ক
রাঘব জুয়েলের সঙ্গে প্রেম করছেন শেহনাজ?
সংগৃহীত ছবি

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। এবার অভিনেতা রাঘব জুয়েলের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। মুম্বাইয়ে রাঘবের জন্মদিনের পার্টি শেষে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১০ জুলাই মুম্বাইয়ে জন্মদিনের আয়োজন শেষে একসঙ্গে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন রাঘব ও শেহনাজ। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় নতুন আলোচনা।

জন্মদিনের আয়োজনে বলিউড ও টেলিভিশন অঙ্গনের অনেক তারকা উপস্থিত থাকলেও সবার নজর কাড়ে পার্টি শেষে রাঘব ও শেহনাজের একসঙ্গে বের হওয়ার দৃশ্য।

Raghav Juyal Shehnaaz Gill Spotted Holding Hands actress sits on dancers  lap netizens spark dating rumours भीड़ में राघव जुयाल ने नहीं छोड़ा शहनाज  गिल का हाथ, लोग बोले- डेट कर रहे

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের ভিড়ের মধ্যে শেহনাজের হাত ধরে তাঁকে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন রাঘব। অনেকের ধারণা, ভিড়ের মধ্যে নিরাপদে এগিয়ে যাওয়ার জন্যই তিনি এমনটি করেছিলেন। তবে এই দৃশ্যই দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, দুজনের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। আবার অনেকে বলছেন, এটি কেবল একজন ঘনিষ্ঠ বন্ধুর প্রতি স্বাভাবিক যত্নের প্রকাশ। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত রাঘব জুয়েল বা শেহনাজ গিল—কেউই কোনো মন্তব্য করেননি।

No photo description available.

রাঘব ও শেহনাজকে ঘিরে গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০২৩ সালে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিভিন্ন সময়ে দুজনই দাবি করেছেন, তাঁরা শুধুই ভালো বন্ধু।

ক্যারিয়ারের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন দুই তারকা। রাঘব জুয়েলকে আগামীতে দেখা যাবে ‘ভাই তেরা স্টার হ্যায়’ সিনেমায়। অন্যদিকে শেহনাজ গিলও একাধিক নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছেন।

২০১৯ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান শেহনাজ। ওই অনুষ্ঠানেই সালমান খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ২০২৩ সালে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাঁর।

গৌরীর সঙ্গে সংসার শুরু করা সেই বাড়িটি কিনে নিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক
গৌরীর সঙ্গে সংসার শুরু করা সেই বাড়িটি কিনে নিলেন শাহরুখ
সংগৃহীত ছবি

বিয়ের পর স্ত্রী গৌরী খানের সঙ্গে দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের একটি ভাড়া বাড়িতেই নতুন জীবনের সূচনা করেছিলেন শাহরুখ খান। তখনো বলিউডে নিজের অবস্থান গড়ে ওঠেনি তাঁর। জীবনের সেই স্মৃতিবিজড়িত ঠিকানাটিই এবার পুরোপুরি নিজের করে নিলেন বলিউডের ‘কিং খান’।

ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, এর আগে ভবনটির বেজমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন শাহরুখ। সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে তিনি দ্বিতীয় ও তৃতীয় তলাও কিনে নিয়েছেন। এর মাধ্যমে পঞ্চশীল পার্কের পুরো ভবনের মালিকানা এখন তাঁর হাতে।

প্রায় ১ হাজার ২০০ বর্গমিটার জমির ওপর নির্মিত বাড়িটি দক্ষিণ দিল্লির অন্যতম অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত। প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকার জমির আনুমানিক মূল্য প্রতি বর্গফুটে প্রায় ৩৪ হাজার ২৬০ রুপি।

এই বাড়ির গুরুত্ব শুধু আর্থিক মূল্যেই সীমাবদ্ধ নয়, শাহরুখ ও গৌরীর ব্যক্তিগত জীবনের সঙ্গেও এটি গভীরভাবে জড়িয়ে আছে। ১৯৯১ সালে বিয়ের পর এই বাড়িতেই তাঁদের দাম্পত্য জীবনের শুরু। সে সময় শাহরুখ মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেননি, আর বলিউডেও প্রতিষ্ঠিত তারকা হিসেবে নিজেকে গড়ে তোলার সংগ্রাম চলছিল।

পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁর সাফল্যের যাত্রা, যা তাঁকে ভারতীয় সিনেমার অন্যতম বড় সুপারস্টারে পরিণত করে। তবু দিল্লির এই বাড়ি আজও তাঁদের জীবনের শুরুর দিনগুলোর এক মূল্যবান স্মৃতিচিহ্ন হয়ে রয়েছে।

গৌরী খানও বিভিন্ন সময় এই বাড়ির প্রতি নিজের আবেগের কথা জানিয়েছেন। তাঁর ভাষ্যে, পরিবারের সদস্যদের কাছাকাছি থাকার পাশাপাশি অসংখ্য স্মৃতি ধরে রাখার কারণেই বাড়িটি তাঁর কাছে বিশেষ।

এক সাক্ষাৎকারে গৌরী জানিয়েছিলেন, বাড়ির একটি দেয়ালজুড়ে রয়েছে একটি ‘নস্টালজিয়া ওয়াল’। সেখানে সংরক্ষিত আছে ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান ও ছোট ছেলে আব্রাম খানের শৈশবের নানা স্মারক, শাহরুখের আঁকা ছবি, পুরনো পোস্টকার্ড, সংগ্রহে থাকা বিশেষ স্মৃতিচিহ্ন এবং পরিবারের প্রিয় উপহার।

‘দ্য ওডিসি’র প্রচারণায় ভারতে ক্রিস্টোফার নোলান

বিনোদন ডেস্ক
‘দ্য ওডিসি’র প্রচারণায় ভারতে ক্রিস্টোফার নোলান
সংগৃহীত ছবি

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’-এর প্রচারণায় প্রথমবারের মতো ভারতে এলেন অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান। শুক্রবার (১০ জুলাই) মুম্বাইয়ে আয়োজিত ছবিটির বিশেষ প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন হলিউড তারকা টম হল্যান্ড ও ম্যাট ডেমন।

ছবির প্রদর্শনী শেষে ভারতীয় দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় মুগ্ধ হন নোলান। মঞ্চে উঠে তিনি বলেন, ভারত বিশ্বের অন্যতম প্রাণবন্ত এবং চলচ্চিত্র সম্পর্কে সবচেয়ে সচেতন দর্শকদের দেশ।

নোলানের ভাষায়, ভারতীয় দর্শকরা বিশ্বের সবচেয়ে জ্ঞানী সিনেমাপ্রেমীদের মধ্যে অন্যতম।

তিনি আরো বলেন, ভারতীয় দর্শকদের সামনে তাঁর নতুন সিনেমার বিশেষ প্রদর্শনী করতে পেরে তিনি আনন্দিত। কারণ, ‘দ্য ওডিসি’ প্রথমবারের মতো মুম্বাইয়ের দর্শকদের সামনেই প্রদর্শিত হয়েছে এবং তাঁদের প্রতিক্রিয়া তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

First time launching a film here': Christopher Nolan on 'The ...

ভারতের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করেন তিনি। নোলান জানান, এর আগে দুইবার ভারতে শুটিং করেছেন—একবার রাজস্থানের জোধপুরে এবং আরেকবার মুম্বাইয়ে। 

সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিবারই ভারতে এলে এক আলাদা অনুভূতি হয়।

প্রদর্শনী শেষে দর্শকদের উদ্দেশে ছবিটি কেমন লেগেছে জানতে চান নোলান। জবাবে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো প্রেক্ষাগৃহ।

নোলানের পর অভিনেতা টম হল্যান্ডও ভারতীয় দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, ভারতের মতো এত প্রাণবন্ত দর্শক আমি খুব কমই দেখেছি। আপনাদের মতো এনার্জি আর কোথাও পাইনি।

হলিউড অভিনেতা ম্যাট ডেমনও ভারতীয় দর্শকদের আন্তরিক অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভাষায়, এই অভিজ্ঞতা তাঁদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

গ্রিক কবি হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে নির্মিত ‘দ্য ওডিসি’-তে ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। ছবিতে আরও রয়েছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, জেনডায়া, লুপিটা নিয়ঙ্গ'ও এবং শার্লিজ থেরনের মতো তারকারা।

বিশ্বের বিভিন্ন দেশে আইম্যাক্স প্রযুক্তিতে নির্মিত এই সিনেমাটি মুক্তির আগেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে। দর্শক ও সমালোচকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে থাকা ‘দ্য ওডিসি’-কে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যেই চলছে ব্যাপক আলোচনা।
 

জয়া-চূর্ণীর অভিনয়ে মুগ্ধ দর্শক, প্রথম দিনেই হাউসফুল ‘আজও অর্ধাঙ্গিনী’

বিনোদন প্রতিবেদক
জয়া-চূর্ণীর অভিনয়ে মুগ্ধ দর্শক, প্রথম দিনেই হাউসফুল ‘আজও অর্ধাঙ্গিনী’
সংগৃহীত ছবি

মুক্তির প্রথম দিনেই দর্শক-সমালোচক উভয় মহলের প্রশংসায় ভাসছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’। ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই একাধিক প্রদর্শনীতে হাউসফুল হওয়ার খবর মিলেছে। একই সঙ্গে সিনেমাটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন অনেক দর্শক।

মুক্তির দিন কলকাতার ঐতিহ্যবাহী নন্দন প্রেক্ষাগৃহে আয়োজিত বিশেষ প্রদর্শনী ও দর্শক মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা কৌশিক গাঙ্গুলী, অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন তারা।

সিনেমা শেষ হওয়ার পর অনেক দর্শক আবেগ ধরে রাখতে পারেননি। কেউ চোখের জল মুছেছেন, কেউ আবার প্রিয় অভিনয়শিল্পীদের জড়িয়ে ধরে ছবিটি তাদের কতটা স্পর্শ করেছে, সেই অনুভূতি প্রকাশ করেছেন। দর্শকদের এই আবেগঘন প্রতিক্রিয়াকে ছবিটির সাফল্যের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এদিকে চলচ্চিত্রটি দেখে প্রশংসা করেছেন নির্মাতা ইন্দ্রনীল রায়। নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, গত দুই দশক ধরে কৌশিক গাঙ্গুলী বাংলা চলচ্চিত্রে ব্যতিক্রমী মানবিক সম্পর্কের গল্প তুলে ধরেছেন। তবে তাঁর মতে, ‘আজও অর্ধাঙ্গিনী’ সেই ধারাকেও নতুন উচ্চতায় নিয়ে গেছে।

ইন্দ্রনীল রায়ের কথায়, ছবিটি যেমন বাণিজ্যিকভাবে সফল হওয়ার সব সম্ভাবনা রাখে, তেমনি সমালোচকদের কাছেও সমানভাবে প্রশংসিত হওয়ার যোগ্য। অম্বরীশ, কৌশিক সেন ও ইন্দ্রাশিসসহ প্রতিটি শিল্পীর অভিনয় ছিল সংযত, পরিণত এবং চরিত্রনির্ভর।

ওপারে জয়ার 'আজও অর্ধাঙ্গিনী', অবশেষে মুক্তির খবর

তিনি আরো বলেন, চিত্রগ্রাহক গোপী ভগত, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, সম্পাদক অমিত চট্টোপাধ্যায় এবং অনুপম রায়, ইমন চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তীর সংগীত পুরো চলচ্চিত্রজুড়ে এমন এক আবহ তৈরি করেছে, যার প্রভাব শেষ দৃশ্যের পরও দর্শকের মনে রয়ে যায়।

তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন ছবির দুই প্রধান অভিনেত্রী জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলী। 

ইন্দ্রনীল রায়ের মতে, এই দুই অভিনেত্রীর অভিনয়ই ছবিটির সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে চূর্ণী গাঙ্গুলীর অভিনয়কে তিনি ‘মাস্টারক্লাস’ বলে উল্লেখ করেছেন।

বর্তমান সময়ে অভিনয় নিয়ে সহজেই নানা বিশেষণ ব্যবহারের প্রবণতার সমালোচনা করে ইন্দ্রনীল রায় বলেন, ‘আজও অর্ধাঙ্গিনী’ এবং এর দুই প্রধান অভিনেত্রীর অভিনয়ই দর্শকদের মনে করিয়ে দেবে, অসাধারণ অভিনয়ের প্রকৃত মানদণ্ড আসলে কী।

সম্পর্ক, বিচ্ছেদ, স্মৃতি ও মানুষের আবেগের সূক্ষ্ম টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও চূর্ণী গাঙ্গুলী।

ওয়েব সিরিজ, যৌনদৃশ্যই একমাত্র উপায় নয় | কালের কণ্ঠ