• ই-পেপার

সংলাপে বিশিষ্টজনেরা

গৃহকাজে নিয়োজিত শিশুদের অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে

মিরপুরে দেয়াল ধসে একজন নিহত, আহত অন্তত ৭

অনলাইন ডেস্ক
মিরপুরে দেয়াল ধসে একজন নিহত, আহত অন্তত ৭
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের লাভ রোডে দেয়াল ধসে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে দেয়াল ধসের এ ঘটনা হয়। নিহত নারীর নাম নাসিমা। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে টিসিবির পণ্য পরিবাহী একটি ট্রাক দাঁড়িয়েছিল। টিসিবির পণ্য নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় দেয়াল ধসে নারীর মৃত্যু হয়। নিহত নারী স্থানীয় একটি বস্তির বাসিন্দা।

বিস্তারিত আসছে...

আনসারের সহযোগিতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
আনসারের সহযোগিতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী
ছবি: কালের কণ্ঠ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সহযোগিতায় হারানো ব্যাগ ফিরে পেয়েছেন মো. মাসুদুজ্জামান তালুকদার নামের এক প্রবাসী যাত্রী।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় একটি ট্রলিতে পরিত্যক্ত অবস্থায় থাকা মূল্যবান ব্যাগটি উদ্ধার করেন কর্তব্যরত আনসার সদস্যরা।

ক্যানোপি-০২ এলাকায় দায়িত্বরত আনসার সদস্য এপিসি মো. জগলুল পাশা প্রথমে ব্যাগটি দেখতে পান। পরে তিনি বিষয়টি ক্যানোপি ইনচার্জ পিসি মো. আলতাফ হোসেন এবং শিফট ইনচার্জ পিসি মো. মোজাম্মেল হোসেনকে জানান। এরপর প্রকৃত মালিককে খুঁজে বের করতে ক্যানোপি-০২ ও আশপাশের এলাকায় মাইকিং করা হয়।

পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে বিমানবন্দরে ফিরে আসেন মো. মাসুদুজ্জামান তালুকদার। তার উপস্থিতিতে ব্যাগের ভেতরে থাকা মালামাল যাচাই করা হয়। মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যাংক কার্ড ও প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী মিলিয়ে নিশ্চিত হওয়ার পর ব্যাগটি তার কাছে হস্তান্তর করা হয়।

ব্যাগ ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই প্রবাসী যাত্রী। কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আনসার সদস্যদের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রশংসিত হচ্ছে।

ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১৬, মামলা ৪০

অনলাইন ডেস্ক
ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১৬, মামলা ৪০
সংগৃহীত ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৯৬ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ১১৫ জন, গুলশান বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগে ৫১ জন গোয়েন্দা বিভাগে ১২ জন ও সিটিটিসি কর্তৃক ১ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা, ২২৩১ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইলফোন, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি চাকু, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি। 

বাসে নারীর ফোন ছিনতাই, চালকের সহায়তায় যেভাবে উদ্ধার

অনলাইন ডেস্ক
বাসে নারীর ফোন ছিনতাই, চালকের সহায়তায় যেভাবে উদ্ধার
ছবি : ভিডিও থেকে নেওয়া

রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে এক নারীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৭ জুলাই) উত্তরার ৬ নম্বর সেক্টরে এ ঘটনার কিছুক্ষণ পরই এক মোটরসাইকেলচালকের সহায়তায় ফোনটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারী হাসপাতালে যাওয়ার জন্য বাস থেকে নেমে দেখেন তার ব্যাগের চেইন খোলা। পরে দেখতে পান তার ফোন নেই। সন্দেহভাজন তিন নারী ফোনটা কৌশলে নেওয়ার পর অন্য বাসে উঠে পড়েন। আশপাশের লোকজন বিষয়টি খেয়াল করায় এক মোটরসাইকেলচালক ওই বাসের পেছনে ছুটেন। কিছু দূর গিয়ে বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ফোনটি। খবর পেয়ে ফোনটি বুঝে পান ভুক্তভোগীর নারী। পরে ওই তিন নারীকে বাস থেকে নামিয়ে পিটুনি দেয় উত্তেজিত জনতা।

এ সময় এক পথচারী বলেন, ছিনতাইকারী এক সঙ্গে অনেকই থাকে। একজন নিয়ে অপরজনকে পাস করে দেয়। এভাবে কয়েজন একে-অপরকে পাস করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে র‌্যাব-১-কে ফোন দেওয়া হয়। র‌্যাবের একটি টহলদল দ্রুত ঘটনাস্থালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে জনতার হাত থেকে তিনজনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় র‌্যাব।

র‌্যাব-১ এর এক কর্মকর্তা বলেন, তিনজন নারী ছিনতাইকারীকে আমরা আটক করেছি। জনতাই ধরে আমাদের কাছে দিয়েছে। ভুক্তভোগী নারী মামলা করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।