• ই-পেপার

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

পেটে ৭ মাসের সন্তান, ক্যান্সার আক্রান্ত ছেলেকে বাঁচাতে লংমার্চে অসহায় মা

তারেক রহমান
পেটে ৭ মাসের সন্তান, ক্যান্সার আক্রান্ত ছেলেকে বাঁচাতে লংমার্চে অসহায় মা
ছবি : কালের কণ্ঠ

ক্যান্সার আক্রান্ত ১৫ বছরের ছেলেকে বাঁচাতে গর্ভে থাকা ৭ মাসের সন্তানকে নিয়ে লংমার্চে নেমেছেন মা মোসাম্মদ সুলতানা মিদু। পাবনা থেকে তিনি এসেছেন এই অনুভূতিহীন, স্বার্থপর নগরী ঢাকায়। মঙ্গলবার (২১ জুলাই) অপরিচিত আর উত্তপ্ত রাজধানীর রাজপথে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় ৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে তিনি পৌঁছেছেন সচিবালয়ের সামনে।

উনার লড়াইটা কেবল আমানতের জন্য নয়, উনার এই লড়াই আজ দুটি সন্তানের জীবনের জন্য! কিন্তু ব্যাংকে রাখা নিজের কষ্টার্জিত টাকা তুলতে গিয়েও উনাকে শুনতে হচ্ছে নির্মম বাক্য ‘মানুষ তো মরণশীল, মানুষ তো মরবেই!’

ভুক্তভোগী মা মোসাম্মদ সুলতানা মিদু বলেন, ব্যাংক থেকে বলছে, আপনার ছেলের মৃত্যু হলে আমার কিছু করার নেই। মৃত্যু সবার আছে। সেটার অডিও, ভিডিও রেকর্ড সব আমার কাছে আছে। তাহলে এ বৈষম্য কেন? আমার অ্যাকাউন্টে টাকা থাকতে কেন আমি এটা করব? আমার ছেলেকে আমি জিন্দা দাফন কেন দেবো?

যে বয়সে ১৫ বছরের ছেলেটার মাঠে খেলাধুলো করার কথা, সেই বয়সে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছটফট করছে। নাক-মুখ দিয়ে ঝরছে রক্ত। একমাত্র ছেলেকে বাঁচাতে ভিটেমাটি বিক্রি করেছেন। শেষ সম্বল ছিল ব্যাংকে রাখা কষ্টার্জিত ১২ লাখ টাকা।

পেটে ৭ মাসের সন্তান থাকায় নিজের অসুস্থতার কথা উল্লেখ করে ভুক্তভোগী মা বলেন, আমার হাঁটার অবস্থা দেখে আপনারা বুঝছেন, আমার শরীরের অবস্থা ভালো না। কেন? কেন এ বৈষম্য? আমার ছেলে মারা গেলে কেন কারো দায় থাকবে না? আমার ছেলের জীবন কি জীবন না? মাত্র ১৫ বছর, আমার ছেলের বয়স মাত্র ১৫ বছর!

কিন্তু টানা ৮ মাস ধরে ব্যাংকের দরজায় ঘুরে ঘুরে খালি হাতে ফিরে, আজ ক্লান্ত এই মা ঢাকার রাজপথে কান্নায় ভেঙে পড়েছেন।

মিদু বলেন, ১৫ বছরের একটা নাবালক সন্তান। তার মায়ের অ্যাকাউন্টে টাকা আছে। আমি আমার যা ছিল সোনা-দানা, জমি-জমা- আল্লাহ আমাকে যতটুকু দিয়েছিল, আমার ছেলের পেছনে দিয়ে দিয়েছি। শুধু ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে পা ধরিনি। বিবেকে বাঁধে। 

আমানতের ওপর আরোপিত ‘হেয়ারকাট’ ব্যবস্থা দ্রুত প্রজ্ঞাপন জারি করে বাতিল করা এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তা অবিলম্বে কার্যকর করার দাবিতে সম্মিলিত ইসলামি ব্যাংকের অধীন একীভূত পাঁচটি ব্যাংকের আমানতকারীরা এই লংমার্চের আয়োজন করেন। সেই লংমার্চে রাজপথে নামা এই অসহায় মা উনার বুকের হাহাকার ও কান্না পৌঁছে দিতে চান সরাসরি প্রধানমন্ত্রীর কাছে।

সবার সহযোগিতা চেয়ে মোসাম্মদ সুলতানা মিদু বলেন, আমাদের প্রধানমন্ত্রীও তো একজন বাবা। উনার কাছে আমার এই ফরিয়াদটা পোঁছিয়ে দেন, আর কোনোকিছু করেন, আর না করেন। আমি চাই আমার ছেলে সুস্থ্যভাবে বেঁচে উঠুক।

ডিএমপির অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ডিএমপির অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সেলিম মিয়া (৩২), মো. সজীব ওরফে মাসুম (৩৪), মোছা. কাকলী আক্তার (৩২), মাহফুজা আক্তার ওরফে সাথী ওরফে আয়না (২৬), রুবীনা আক্তার (২১), মো. জহুরুল (৩০), মোহাম্মদ দিদারুল আলম (৩১), মো. জাকিরুল ইসলাম (২৯), জুয়েল ইসলাম (২০), মো. আনোয়ার হোসেন (২৬), মো. রিপন হোসেন (৪০), মো. শুভ (১৮), মো. সাব্বির হোসেন (২৫), মো. সজীব (১৮), মো. শান্ত (১৯) ,মেহেদী হাসান (১৮), হাবিবুল্লাহ (৪০), মো. মাসুদ রানা (৩২), মো. আকতার হোসেন (৪২), মো. জাহাঙ্গীর, মো. মুক্তার হোসেন সিয়াম (১৯), মো. মাসুম কবির (২২), মো. মোশারফ (২০), মো. মনির হোসেন (১৯), মো. আরিফ (২৬), ইসমাইল (২৬), রাকিব সরদার (২২), মো. ফজলে রাব্বি (২২), মো. ইমরান হোসেন (৩৬), মো. আবুল হোসেন রনি ওরফে কোম্পানী রনি ওরফে বাবু রনি (৩৪), মো. আসিফ (২১), মো. রায়হান (২৬), হায়দার আলী (৪০), মো. সাইদুল ইসলাম (৫১), মো. ওমর ফারুক (২৯)।

এ ছাড়া রয়েছেন, মো. মেহরাব হোসেন হাসিব (২৩), মো. রবিন হোসেন (২৫), মো. সোহান হাসান (২২), মো. জিহাদ আলী (২০), মো. নাহিদ হাসান (১৯), মো. নুরনবী (৩৮), প্লাবন হোসেন সাগর (২৩), মো. রায়হান রহমান (২৪), মো. শাহাদাত হোসেন (২৫), মো. মনোয়ার হোসেন (৩৬), মো. মিজানুর রহমান (৩৮), মো. মুজিব ব্যাপারী (৪০), মো. সামিরুল (৩৮), মো. ডালিম (২৭), মো. পারভেজ আলী (২৮), মো. শামীম ফকির (২২), মো. তানিম (২২), মো. খলিল আকন্দ (৪০), মো. হুমায়ুন কবির (৪০), মো. ওমর ফারুক দিপু (২২), মো. সুমন (২৬), মো. রোমান (২৭), মো. রাকিব হোসেন (২৯), সাইদুল ইসলাম (২০), লিটন বেপারী (৩২), মো. রাসেল (১৮) ও আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু।

গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ৯ জন, শেরেবাংলা নগর থানা ৯ জন, মোহাম্মদপুর থানা ১৫ জন, আদাবর থানা ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১০ জন ও হাতিরঝিল থানা ১২ জন।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৮৬ মামলা

নিজস্ব প্রতিবেদক
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৮৬ মামলা
সংগৃহীত ছবি

রাজধানী বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

সোমবার (২০ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ১২টি মোটরসাইকেলসহ মোট ৬৯টি মামলা করা হয়।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ১৩টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ৯৪টি মামলা করা হয়।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৫টি বাস, ৪টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ৮২টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ২৯৯টি মামলা হয়।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩টি বাস, ১৭টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ২০টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ৩৬টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৮টি বাস, ১০টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ১২টি সিএনজি, ৪৯টি মোটরসাইকেলসহ মোট ১৫৩টি মামলা হয়।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৯টি বাস, ৭টি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ৩০টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা করা হয়।

ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, ৬টি ট্রাক, ১২টি কাভার্ড ভ্যান, ৪৮টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ২৫১টি মামলা হয়েছে। 

এ ছাড়া অভিযানকালে মোট ৩৯৪টি গাড়ি ডাম্পিং ও ৩১৪টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বিমানবাহিনীর সব মসজিদে দোয়া

নিজস্ব প্রতিবেদক
মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বিমানবাহিনীর সব মসজিদে দোয়া

গত বছরের এই দিনে ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিশেষ দোয়া ও মোনাজাতে দুর্ঘটনায় নিহত কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়।

একই সঙ্গে মহান আল্লাহর নিকট নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য, মানসিক শক্তি ও এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক কামনা করা হয়। এ ছাড়া দুর্ঘটনায় আহত যারা এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি, তাদের সবার দ্রুত আরোগ্য এবং সুস্থ, স্বাভাবিক ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাতে বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের সব কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।