• ই-পেপার

জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর যে এলাকায় আজ মার্কেট-শপিংমল বন্ধ

অনলাইন ডেস্ক
রাজধানীর যে এলাকায় আজ মার্কেট-শপিংমল বন্ধ

কেনাকাটার জন্য প্রতিদিনই আমাদের বের হতে হয়। অনেক ভোগান্তি শেষে কোথাও গিয়ে দেখলেন, সেখানকার কার্যক্রম বন্ধ, তখন কাজ তো হলোই না বরং সময় নষ্ট। জেনে নেই সোমবার (১৩ জুলাই) রাজধানীর কোন এলাকার মার্কেট, দোকান ও দর্শনীয় স্থান বন্ধ।

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার দোকান বন্ধ থাকবে।

রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট বন্ধ থাকবে।

ঢাকায় আজ বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
ঢাকায় আজ বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। 
 

১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

অনলাইন ডেস্ক
১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা যায়। আজ ধানমণ্ডি ২৭ এলাকা থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

প্রায় ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দিন পার করল নগরবাসী। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ২০০৯ সালের পর রবিবার (১২ জুলাই) সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরআগে ২০০৯ সালের বর্ষায় ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৩৩৩ মিলিমিটার।

তিনি বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এমন বৃষ্টিপাত হচ্ছে।

এ ছাড়া চট্টগ্রামে ১৬০ মিলিমিটার, কক্সবাজারে ১১৩ মিলিমিটার, আমবাগানে ১৪০ মিলিমিটার, ফরিদপুরে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ কে এম নাজমুল হক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

ভারি বর্ষণে জলাবদ্ধ সড়ক, সরেজমিনে দেখলেন ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
ভারি বর্ষণে জলাবদ্ধ সড়ক, সরেজমিনে দেখলেন ডিএনসিসি প্রশাসক

টানা ভারি বৃষ্টির পর রাজধানীর বেশ কয়েকটি এলাকার রাস্তায় জমে থাকা পানি ও ড্রেনব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

রবিবার (১২ জুলাই) দুপুরে গুলশান, বনানী, মহাখালী, জাতীয় সংসদ ভবন এলাকা, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রশাসক সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ কর্মরত পরিচ্ছন্নকর্মীদের জমে থাকা পানির দ্রত অপসারণসহ ভবিষ্যতে যাতে পানি জমে না থাকে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

প্রশাসক প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে ও জাতীয় সংসদ ভবন এলাকায় কখনো যেন পানি না জমে থাকে, সে জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে পরামর্শ করার নির্দেশনা দেন।

এ সময় তিনি কাজীপাড়া ও শেওড়াপাড়ার পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন। তিনি পানির মধ্যে হেঁটে নালা ও ড্রেনব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশপাশের দোকানদারদের ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ জানান।