• ই-পেপার

টেকনাফে চাকরির প্রলোভনে ৪ জনকে অপহরণ, মূল হোতাসহ গ্রেপ্তার ২

মাগুরায় ইঁদুরনাশক গ্যাস ট্যাবলেট সেবনে মাদরাসাছাত্রের মৃত্যু

মাগুরা প্রতিনিধি
মাগুরায় ইঁদুরনাশক গ্যাস ট্যাবলেট সেবনে মাদরাসাছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

মাগুরা সদর উপজেলা জগদল ইউনিয়ন মাধবপুর হযরত জয়নাব নূরানী হাফিজিয়া মাদরাসার ছাত্র আসমাউল (১৩) নামে এক ছাত্র ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যুবরণ করেছে।

রবিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে সদরের রুপাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মাদরাসার হুজুরের কাছে অনুমতি নিয়ে বাড়িতে গিয়ে আর মাদরাসায় না যেতে চাইলে বড় ভাই আল মামুন ছোট ভাই আসমাউলের মুখে থাপ্পড় মেরে হাতে ১০০ টাকা দিয়ে মাদরাসায় পাঠিয়ে দেন। আসমাউল ওই ১০০ টাকা দিয়ে কীটনাশকের দোকান থেকে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট কিনে খায়।

বিষয়টা জানতে পেরে আসমাউলের পরিবারের লোকজন তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদরাসার এক ছাত্র অসুস্থ হয়ে মাগুরা ২৫০ আজ রাতে মারা গেছে। বিষয়টির তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে ইঁদুর মারার ওষুধ খেয়ে সে মারা যায়। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

মোংলা প্রতিনিধি
মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইফা আক্তার নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রচণ্ড জ্বর ও ডেঙ্গু উপসর্গ নিয়ে শনিবার দুপুরে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রাথমিক পরীক্ষায় শিশুটির ডেঙ্গু ধরা পড়ে। এদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাতে শিশু ইফা আক্তার মারা যায়।

ইফা আক্তার মোংলা পৌর শহরের ৯ ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের কন্যা।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, রবিবার সকালে নতুন করে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তিনি আরো বলেন, গড়ে প্রতিদিন ৩ থেকে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে আসছে।

ভোলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
ভোলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

ভোলার লালমোহন উপজেলায় আকবর হোসেন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আকবর হোসেন খালপাড় এলাকার মো. হানিফ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, আকবর হোসেন দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও তিনি সুস্থ হচ্ছিলেন না। রবিবারও তিনি অসুস্থতার কথা জানান। পরে চিকিৎসকের কাছে যাওয়াকে কেন্দ্র করে তার স্ত্রী কুলসুমের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী পাশের বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে ঘরের আড়ার সঙ্গে আকবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যে মানুষ স্বপ্ন দেখতে জানে, সে বাস্তবায়নও করতে পারে : ইলেন ভুট্টো

ঝালকাঠি প্রতিনিধি
যে মানুষ স্বপ্ন দেখতে জানে, সে বাস্তবায়নও করতে পারে : ইলেন ভুট্টো
সংগৃহীত ছবি

ঝালকাঠির সদর উপজেলার চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খুরশিদ জাহানের সভাপতিত্বে বক্তব্য দেন চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার মিনা, চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান আহমেদ বাবুল এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা জজ আদালতের এপিপি মুন্সী রেজাউল হক আজিমসহ স্থানীয় আরো অনেকে।

ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, আমাকে নির্বাচিত করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, একটি শিশুর প্রথম বিদ্যালয় তার পরিবার। তাই সন্তানের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মা-বাবার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক ও অভিভাবক একসঙ্গে কাজ করলে শিক্ষার্থীরা শুধু ভালো ফলই করবে না, তারা আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠবে।

তিনি আরো বলেন, ‘মানুষ স্বপ্ন দেখতে জানে, আর সেই স্বপ্ন বাস্তবায়নও করতে পারে’। আমাদের সন্তানদের বড় স্বপ্ন দেখতে শেখাতে হবে। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব।

বিদ্যালয়ের অবকাঠামোগত সংকটের বিষয়টি তুলে ধরে এমপি ইলেন ভুট্টো বলেন, দীর্ঘদিনের পুরোনো ভবনের কারণে শিক্ষার্থীরা নানা সমস্যার মধ্যে পাঠদান করছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

পরে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি আমলকী গাছের চারা রোপণ করেন।