• ই-পেপার

মৌলভীবাজার

ইয়াবাসহ হাসিনা গ্রেপ্তার

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু
ছবি: কালের কণ্ঠ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বর্তমান সরকার নিয়মতান্ত্রিকভাবে সব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। ‘জুলাই সনদে’ অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এদিন সকালে টাঙ্গাইল জেলা হ্যাপি মাঠ স্মৃতি চত্বরে জুলাই আন্দোলনের শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি ও টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে বিভিন্ন ঘটনার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং ধারাবাহিকভাবে তা সম্পন্ন হবে। বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করব।’

গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছেন, সেই সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই। বর্তমান সরকার অনিয়ম দূর করে নিয়মতান্ত্রিকভাবে সকল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করেছে। জুলাইয়ের শহিদরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগ করেছেন, সেই গণতন্ত্র যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করতে হবে।’

বিএনপির প্রচার সম্পাদক টুকু বলেন, ‘জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সরকার শহিদ ও আহত পরিবারের পাশে রয়েছে। তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।’

আলোচনাসভায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিহত ও আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা, হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত চার্জশিট দাখিল এবং শহিদ ও আহত পরিবারের পাশে কার্যকরভাবে দাঁড়ানোর দাবি জানান বক্তারা। সভায় জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মহসিন কবিরসহ সকল শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এসময় মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তারা, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যরা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার অপকৌশলের রাজনীতি জনগণই প্রতিহত করবে : প্রতিমন্ত্রী ইশরাক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
শেখ হাসিনার অপকৌশলের রাজনীতি জনগণই প্রতিহত করবে : প্রতিমন্ত্রী ইশরাক
ছবি: কালের কণ্ঠ

দুই বছরেও ওয়াসিম হত্যা মামলার বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, শেখ হাসিনা রাজনীতি টিকিয়ে রাখতে নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। তবে দেশের জনগণই তা প্রতিহত করবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা মুরাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। 

ইশরাক হোসেন বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন কর্মী হিসেবে আমিও জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই।’

শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম বলেন, ‘দুই বছরেও মামলার কোনো অগ্রগতি নেই। হত্যাকাণ্ডের যিনি নির্দেশদাতা তিনিও সমানভাবে অপরাধী। তারও বিচার হতে হবে।’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে পারলেই জুলাই-আগস্টের সকল শহীদের আত্মা শান্তি পাবে।’

২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরের ষোলশহর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম।

এদিকে, বুধবার (১৫ জুলাই) বিকেলে দক্ষিণ মেহেরনামা গ্রামের বাড়িতে কথা হয় শহীদ ওয়াসিম আকরামের মা জোছনা বেগমের সঙ্গে। ছেলের স্মৃতি আঁকড়ে দিন কাটছে তার। ঘরের এক কোণে যত্ন করে রাখা ওয়াসিমের পাওয়া ক্রেস্ট, বিভিন্ন উপহার ও ছবিগুলো বারবার স্পর্শ করেন তিনি। কথা বলতে বলতেই চোখ ভিজে ওঠে তার।

জোছনা বেগম বলেন, ‘ছেলেকে খুব মনে পড়ে। তিন বছর আগে এমন বন্যার সময় সাঁতার কেটে বাড়ি এসেছিল ওয়াসিম। বাজার থেকে শুকনো খাবার এনে দিয়েছিল, বাড়ির সব কাজও করেছে। কবরের পাশে গেলে ফিরতে মন চায় না। মনে হয়, ছেলেটা এখানেই আছে। খুব কষ্ট লাগে।’

নোয়াখালীতে জিপে পাচারের সময় ৮০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে জিপে পাচারের সময় ৮০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
ছবি: কালের কণ্ঠ

নোয়াখালীর বেগমগঞ্জে জিপ গাড়িতে লুকিয়ে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত জিপ গাড়িটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন কক্সবাজারের চকরিয়ার পারভেজ (৪২) ও বিপ্লব (৪৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জিপ গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় পেছনের ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো ইয়াবাগুলো পাওয়া যায়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হবে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে।

নওগাঁ

ঢাক-ঢোল, কাশর ঘণ্টায় রথযাত্রা উৎসব

নওগাঁ প্রতিনিধি
ঢাক-ঢোল, কাশর ঘণ্টায় রথযাত্রা উৎসব
ছবি: সংগৃহীন

শঙ্খ আর কাশর ঘণ্টার মুখরতা। ঢাক বাজে, ঢোল বাজে। ভক্তদের উলুধ্বনি। রথে আরোহন করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। 

এসবের মধ্য দিয়ে নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ৯ দিনব্যাপী এ আয়োজন করেছে শহরের শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটি। মন্দির থেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় শুরু হয় রথযাত্রা। এতে সমাগম হয় হাজার হাজার নারী-পুরুষের। 

মন্দিরের পুরনো মাঠ থেকে প্রথম টানের মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়ে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এদিন বিকেল ৫টায় দ্বিতীয় টান দেওয়া হবে। আগামী ২৪ জুলাই উল্টো টানের মধ্য দিয়ে শেষ হবে ৯ দিনের রথযাত্রা উৎসব। 

ধর্মীয় গ্রন্থের বর্ণনা অনুযায়ী, পুণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে নিজ মন্দির থেকে জন্য মাসির বাড়ি গমন করেন। সপ্তাহখানেকের সেই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। 

হিন্দুশাস্ত্র মতে রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। তারই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রাথযাত্রা পালিত। রথের দড়ি টানার সময় বাঁ পাশে একদল, ডান পাশে একদল, সামনে একদল এবং পেছনের দিকে একদল, আর শ্রী চৈতন্য মহাপ্রভু মাঝখানে থাকতেন। 

এদিকে, রথযাত্রা উৎসব ঘিরে মন্দির এলাকায় বসেছে গ্রামীণ মেলা। জেলার বিভিন্ন স্থান থেকে উৎসবে এসেছে সনাতন ধর্মাবলম্বীরা। উৎসব উপভোগ করতে এসেছে অন্য ধর্মের অনুসারীরাও। 

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, সহ-সভাপতি শিশির কুমার দাস, সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও আখড়াবাড়ি মন্দির কমিটির দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মণ্ডল, পরিচালনা কমিটির হিরেন সরকার ও বৈদ্যনাথ দাস, কার্যনির্বাহী সদস্য স্বপন ঘোষ, রবীন্দ্র নাথ সরকার, মধুসূদন কুন্ডুস প্রমুখ। 

শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন বলেন, রথযাত্রার আগে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় গীতা পাঠ করা হয়। দেশ স্বাধীনের আগে থেকেই সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব হয়ে আসছে।