• ই-পেপার

নরসিংদীতে ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ চাচির বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে এক স্কুলের ৫৩ শিক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল

ট্যালেন্টপুলে পেয়েছে ৪০ জন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে এক স্কুলের ৫৩ শিক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষার্থী ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। গত রবিবার (১২জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৫৩ শিক্ষার্থীর মধ্যে ৫২ জনই বৃত্তি লাভ করেছে। ফলাফল প্রকাশিত হবার পর বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক অভিভাবকরা আনন্দে ভাসছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, ‘বিদ্যালয়ে ২০২৫ সালে ২ শিফটের ৩টি শাখায় ১৪৫ জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে নিয়মানুযায়ী ৫৮ জন শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে। এর মধ্যে বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ৫৩ জন। প্রকাশিত ফলাফলে দেখা, যায় ৫৩ জনের মধ্যে ৫২ জনই বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে  বৃত্তি পেয়েছে ৪০ জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১২ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী মাত্র ১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেনি। তাঁর ফলের বিষয়টি চ্যালেঞ্জের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

প্রধান শিক্ষক আরো বলেন, মডেল বিদ্যালয়ের ভাল ফলাফল করা নতুন কোন বিষয় নয়। ভারো পড়াশোনার জন্য বিদ্যালয়ের সূনাম রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘জেলার এবার প্রাথমেিক বৃত্তির ফলাফল ভাল। জেলায় ৭০৬টি এবং সদর উপজেলায়  ২১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে মডেল বিদ্যালয় ২০২৫ সালে প্রাথমিকের বৃত্তিত্বে ভাল ফল করেছে। জেলায় এবার ৯৬৩ জন এবং সদর উপজেলায় ৩৩৬ জন  বৃত্তি লাভ করেছে।’

শিগগিরই খোলা হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
শিগগিরই খোলা হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র : জেলা প্রশাসক
বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক (ডিসি) মো. সানিউল ফেরদৌস। ছবি : কালের কণ্ঠ

বড় ধরনের নতুন কোনো দুর্যোগ না হলে পর্যটকদের জন্য খুব শিগগির বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সোমবার (১৪ জুলাই) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জেলা প্রশাসক (ডিসি) মো. সানিউল ফেরদৌস। 

জেলা প্রশাসক বলেন, বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গম পর্যটন এলাকা ও উপজেলা পর্যায়ের সড়কগুলো। এসব সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত পর্যটকদের ঝুঁকিতে ফেলা হবে না। তবে জেলা শহরের ভেতরের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের চলাচলে কোনো বাধা নেই।

সানিউল ফেরদৌস বলেন, বান্দরবানের অসংখ্য মানুষের জীবিকা পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। কয়েক দিন ধরে পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় হোটেল-রিসোর্ট, পরিবহন, গাইড, ক্ষুদ্র ব্যবসায়ীসহ হাজারো মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ১৫ জুলাই পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এরপর বড় ধরনের কোনো দুর্যোগ না থাকলে পরিস্থিতি পর্যালোচনা করে পর্যায়ক্রমে সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমলনগর

৯ বিদ্যালয়ে নির্মাণকাজে অনিয়ম, সাটারিংয়ে বাঁশ

কাজ শেষ না করেই চূড়ান্ত বিল

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৯ বিদ্যালয়ে নির্মাণকাজে অনিয়ম, সাটারিংয়ে বাঁশ
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয় ভবনের অতিরিক্ত কক্ষ নির্মাণে সাটারিংয়ে স্টিলের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি উপজেলার চরকাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছবি: কালের কণ্ঠ

লক্ষ্মীপুরের কমলনগরে ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবনের অতিরিক্ত কক্ষ ও সীমানা প্রাচীর নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। 

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদের বিরুদ্ধে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে প্রাক্কলন বহির্ভূত কাজ করিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা  কমিটির সদস্য ও স্থানীয়রা।

এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্পের আওতায় উপজেলার ৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষ, অতিরিক্ত শ্রেণিকক্ষ ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য দুই কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান এসব প্রকল্পের কাজ পায়। প্রাক্কলন অনুযায়ী ভবনের কলাম, টাইবিম, লিন্টেল ও ছাদের ঢালাই কাজে আধুনিক স্টিল সাটারিংয়ের বাধ্যবাধকতা রয়েছে। 

নির্মাণের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে নির্ধারিত মানের ১৬ বিডাব্লিউজি এমএস শিট ও নির্দিষ্ট মাপের অ্যাঙ্গেল ব্যবহারেরও নির্দেশনা দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রত্যেক বিদ্যালয়ে শুধু স্টিল শাটারিং বাবদ বরাদ্দ ধরা হয় সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত। কিন্তু সরকারের এ নির্দেশনা ও অনুমোদিত নকশা উপেক্ষা করে সাটারিংয়ে স্টিলের পরিবর্তে নিম্নমানের পুরনো বাঁশ, কাঠ ও জরাজীর্ণ উপকরণ ব্যবহার করা হচ্ছে। 

অভিযোগ উঠেছে, উপজেলা প্রকৌশলীর প্রত্যক্ষ মদদেই এভাবে কাজ করাচ্ছেন ঠিকাদাররা। 

স্থানীয়দের দাবি, শুধু স্টিল সাটারিং বাবদ বরাদ্দ অর্থ থেকেই ৯টি প্রকল্পের প্রায় ৪৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। তাদের মতে, প্রাক্কলনে উল্লেখিত সাটারিংয়ে স্টিল ব্যবহার না করেও বিল পরিশোধের সময় স্টিল সাটারিং দেখানো হয়। 

এদিকে, ৯টি বিদ্যালয়ের অতিরিক্ত কক্ষ ও সীমানা প্রাচীর নির্মাণের কাজের মেয়াদ আগামী ডিসেম্বর হলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র ২৫ শতাংশ। অথচ এরই মধ্যে উপজেলা প্রকৌশলী চূড়ান্ত বিল পরিশোধ করেছেন।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ করা হচ্ছে সেগুলো হলো চরজাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরজাঙ্গালিয়া খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজিরহাট মিল্লাত সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ-পূর্ব চরকাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর-পশ্চিম চরমার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্প। 

বিশ্বব্যাংকের অর্থায়নে এসব বিদ্যালয়ের কাজে বরাদ্দ দেওয়া হয় দুই কোটি ৪৮ লাখ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক দুজন প্রধান শিক্ষক বলেন, শিক্ষার মানোন্নয়ন ও নিরাপদ অবকাঠামো নিশ্চিত করতে বিশ্বব্যাংকের অর্থায়নে সরকার আড়াই কোটি টাকা বরাদ্দ দিলেও সেই উদ্যোগ প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রাক্কলন অনুযায়ী কাজ হচ্ছে না। কাজের গুণগত মান তেমন ভালো হয়নি। প্রকল্পের কাজ এখনে অসম্পূর্ণ থাকলেও প্রকৌশলী চূড়ান্ত বিল দিয়ে দিয়েছেন।  

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান গোফরান ট্রেডার্স ও ফয়সাল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গোফরান বলেন, প্রাক্কলন  অনুযায়ী কাজ করা হচ্ছে। সবকিছু উপজেলা প্রকৌশলীর নির্দেশনা অনুযায়ী করা হচ্ছে। 

এ ব্যাপারে কমলনগর উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ বলেন, ‘কিছু অনিয়ম পেয়েছি। ঠিকাদারকে জানানো হয়েছে। আপনাদের সঙ্গে সাক্ষাতে কথা বলব।’

এলজিইডির লক্ষ্মীপুর জেলা নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, অনিয়মের ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মহসিন বলেন, ‘এ ভদ্রলোক (উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের)-এর কারণে আমাদের (এলজিইডি) সেক্টরের দুর্নাম হচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের তদন্ত চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরের ভাঙ্গায় লামিয়া বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত লামিয়া উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম গ্রামের জাবেদ আলী বেপারির স্ত্রী।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম গ্রামের কলাতলা কারিকরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় লামিয়ার মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লামিয়ার স্বামী জাবেদ বেপারি জানান, সকালে তিনি ব্যবসার কাজে বাড়ি থেকে বের হন। দুপুরে পরিবারের সদস্যদের কাছ থেকে স্ত্রীর মৃত্যুর খবর পান। চার বছর আগে তাদের বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি ছেলে রয়েছে। তিনি দাবি করেন, স্ত্রীর মৃত্যুর কারণ সম্পর্কে তার কোনো ধারণা নেই।

অন্যদিকে, লামিয়ার বড় ভাই জুয়েল বলেন, তার বোনের সঙ্গে স্বামীর সম্পর্ক ভালো ছিল না। মোবাইল ফোন ব্যবহার নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।