• ই-পেপার

মির্জাপুরে মুদি দোকান থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নোয়াখালীতে সংঘর্ষের ঘটনায় আরো ২৫ জন গ্রেপ্তার, ওসি প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে সংঘর্ষের ঘটনায় আরো ২৫ জন গ্রেপ্তার, ওসি প্রত্যাহার

নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের আরো ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আবু তৈয়ব মো. আরিফ।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে সদর উপজেলার নোয়ান্নই ও কালাদরাপ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

একই আদেশে ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

আরো পড়ুন

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

 

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি এম মোশাররফ হোসেন বলেন, সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ।

তিনি আরো জানান, গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মোট ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি
সংগৃহীত ছবি

কুষ্টিয়ায় ৯ বছর বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আশাদুল (৩২) নামের এক যুবককে আটক করে পিটুনি দিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। 

রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আশাদুল ওই এলাকার ফজলু সর্দারের ছেলে। বর্তমানে তিনি ও ভুক্তভোগী শিশু ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, সকালে চকোলেটের প্রলোভনে ভুক্তভোগী ওই শিশুকে স্থানীয় একটি স্কুলের ভেতর নিয়ে যান অভিযুক্ত আশাদুল। পরে শিশুটির চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে আশাদুলকে ঘটনাস্থল থেকে আটক করে পিটুনি দেয় উত্তেজিত জনতা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ও ভুক্তভোগীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন জানান, শিশুটিকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে ডুবে আব্দুর রহমান (১৩) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ডুবুরিদলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহমান বরিশালের কাশিপুর এলাকার মাছুম ও আসমা দম্পতির ছেলে। তারা ঢাকায় বসবাস করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নানা শাহজাহান মোল্লার বাড়িতে বেড়াতে আসে আব্দুর রহমান। পরে পরিবারের অজান্তে পাশের গজারিয়া নদীতে গোসল করতে নেমে যায় সে। এ সময় নদীতে প্রবল স্রোতের কারণে মুহূর্তেই তলিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে নদীর পাড়ে তার জুতা দেখতে পান তারা। পরে বরিশাল ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

 

মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হোসেন জানান, শনিবার সকালে পরিবারের সঙ্গে আব্দুর রহমান নানাবাড়িতে আসে। সাঁতার না জানার কারণে নদীতে গোসল করতে গিয়ে সে ডুবে যায়।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫
সংগৃহীত ছবি

কুমিল্লা সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনটি হায়েস ও দুটি মিনিবাস জব্দ করা হয়েছে। রবিবার (৭ জুন) দুপুর দেড়টায় দিকে উপজেলার মহাসড়কের মাটিয়ারা এলাকায় মিছিল বের করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।    

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম কালের কণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেছেন। তবে তিনি আটকদের নাম-পরিচয় জানাতে পারেননি।  

আরো পড়ুন
ময়মনসিংহে ৪ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার

ময়মনসিংহে ৪ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে চট্টগ্রামমুখী লেনে হঠাৎ একটি বিক্ষোভ মিছিল বের হয়। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া করে মাটিয়ারা এলাকা থেকে ৪৫ জনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে তিনটি হায়েস গাড়ি ও দুটি মিনি বাস জব্দ করে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪৫-৪৬ জনকে আটক করা হয়েছে। আটকদের যাচাই-বাছাই ও বিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।