• ই-পেপার

জামালপুরে আমগাছ থেকে ঝুলন্ত বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন। তিনি কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন।

এ তথ্য জানিয়েছেন কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম।

তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী স্থানীয় বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং একটি জনসভায় ভাষণ দেবেন।

সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ১৪ জুন রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় তিনি পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

এরপর তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। এ কর্মসূচি শেষে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

আরো পড়ুন

তাপপ্রবাহে পুড়ছে ৩৮ জেলা

তাপপ্রবাহে পুড়ছে ৩৮ জেলা

 

পরে প্রধানমন্ত্রী চকরিয়ায় গিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

জনসভা শেষে তিনি কক্সবাজারে ফিরে রাতযাপন করবেন। পরদিন, ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কমলগঞ্জে ইয়াবা বিক্রির সময় আটক ২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে ইয়াবা বিক্রির সময় আটক ২
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে স্থানীয় জনতার হাতে দুই ইয়াবা কারবারি আটক হয়েছে। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকদের মধ্যে একজনকে ছয় মাসের কারাদণ্ড ও নগদ অর্থ জরিমানা করা হয়। এবং অপরজনকে পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) রাতে আদমপুর বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আদমপুর বাজারে ইয়াবা বিক্রির সময় স্থানীয় জনতা দুই কারবারিকে হাতেনাতে আটক করে। আটকরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের তিলকপুর গ্রামের রুয়েল মিয়া এবং ৫ নম্বর পৌর এলাকার মানিক মিয়া ওরফে মেম্বার।

আটকের পর স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আটক রুয়েল মিয়াকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ ২০০ (দুই শ) টাকা জরিমানা এবং ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপর মাদক কারবারি মানিক মিয়া ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার না করায় তাকে কমলগঞ্জ থানা পুলিশ হাতে তুলে দেওয়া হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি রিয়াজ মাহমুদ বলেন, ‘রাতে এলাকাবাসী দুজন মাদক কারবারি আটক করে। দুজনের মধ্য একজনের কাছে ২ পিচ ইয়াবা পাওয়ায় দণ্ড প্রদান করা হয়েছে অপর জন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করায় তাকে পুলিশের হাতে সোপার্দ করা হয়।’

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকদের দ্রুত আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

সরাইলে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সরাইলে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকার-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ঢাকা-সিলেট হাইওয়ে দিয়ে মাধবপুরের দিকে যাচ্ছিল। বাড়িউড়া নামক স্থানে পৌঁছলৈ বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। 

আরো পড়ুন
বগুড়ায় অস্ত্রসহ ডাকাতদলের ৪ সদস্য গ্রেপ্তার

বগুড়ায় অস্ত্রসহ ডাকাতদলের ৪ সদস্য গ্রেপ্তার

 

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রয়েছে। ওলি মিয়ার লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বগুড়ায় অস্ত্রসহ ডাকাতদলের ৪ সদস্য গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় অস্ত্রসহ ডাকাতদলের ৪ সদস্য গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বগুড়ায় দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ডাকাতদলের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান।

গ্রেপ্তাররা হলেন–বগুড়ার কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে মো. ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের মো. নবাব আলীর ছেলে মো. সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে মো. রাব্বী হাসান (২১) এবং একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া গ্রামের মো. আব্বাস আলীর ছেলে মো. হালিম (২০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়িতে একদল সংঘবদ্ধ ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে তিরিগাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮-১০ জনের ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তদের ধাওয়া করে ডাকাতদলের চার সদস্যকে আটক করে এবং বাকিরা পালিয়ে যান।

গ্রেপ্তারদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রিভলবার, ১টি চাইনিজ কুড়াল, ১টি কাটার, ২টি বার্মিজ চাকু, ১টি স্লাই রেঞ্জ ও ২টি গামছা উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই আন্ত জেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে একটি বড় ধরনের ডাকাতির ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে সম্প্রতি শিবগঞ্জ ও নন্দীগ্রাম থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গে তারা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

পুলিশ আরো জানায়, পলাতক বাকি ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।