• ই-পেপার

মাদকসহ আটক পুলিশ সদস্য জেলহাজতে

ময়মনসিংহে বজ্রাঘাতে এক কলেজ শিক্ষকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বজ্রাঘাতে এক কলেজ শিক্ষকের মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় বজ্রাঘাতে এএসএম খালেকুল আজাদ নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (০৪ জুন) দুপুর সোয়া একটার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌয়ারচর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খালেকুল আজাদ (৫৬) উপজেলার রঘুনাথপুর রৌয়ারচর গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর ছেলে। তিনি মুক্তাগাছা উপজেলার গাবতলী ডিগ্রী কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 

পরিবার ও এলাকাবাসী জানায়, কলেজ বন্ধ থাকায় আজ বৃহস্পতিবার তিনি মসজিদ নির্মাণ কাজ তদারকি করছিলেন। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় অন্যান্যরা নিরাপদ স্থানে চলে যায়। তিনি পাশের এক আম গাছের নিচে আশ্রয় নিলেও বজ্রাঘাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সায়েম তানভীর জানান, বজ্রপাতে তিনি আহত হন। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

বাঞ্ছারামপুরে ৩ লাখ মানুষের জন্য নেই কোন পাবলিক টয়লেট

পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া)
বাঞ্ছারামপুরে ৩ লাখ মানুষের জন্য নেই কোন পাবলিক টয়লেট
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলার ৩ লাখ জনগনের জন্য নেই কোনো পাবলিক টয়লেট। বি ক্যাটাগরীর পৌরসভায় প্রায় ৪০ হাজার জনগন বসবাস করলেও নেই কোনো  গণশৌচাগার। উপজেলার প্রাণকেন্দ্র উপজেলা পরিষদ চত্বরের কাছাকাছি বা ঢাকা-বাঞ্ছারামপুর- নবীনগর আঞ্চলিক সড়কের প্রাণকেন্দ্র মাতু বাড়ির মোড়ের চৌরাস্তায় নেই কোনো পাবলিক টয়লেট । পুরো এলাকায় পাবলিক টয়লেট না থাকায় যত্রতত্র মল-মূত্র ত্যাগে পরিবেশ দূষণ হচ্ছে। ফলে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে জনস্বাস্থ্য।

অনুসন্ধানে  জানা গেছে, সরকারি-বেসরকারি মিলে প্রায় ৪০টি দপ্তর রয়েছে সদর উপজেলায়। প্রতিদিন উপজেলার ১৩ টি ইউনিয়নের শত শত বাসিন্দারা কোনো কোন কাজে সদর উপজেলায় বিভিন্ন প্রয়োজনে এসে পাবলিক টয়লেটের অভাবে ভোগান্তির স্বীকার হচ্ছেন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। রয়েছে প্রায় সব ব্যাংকর শাখা। রয়েছে টয়লেট বিহীন ডজনখানেক শপিংমল, মার্কেট। ফলে, এ এলাকায় সব সময় জনাকীর্ণ থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাবলিক টয়লেটের অভাবে সবচেয়ে বেশী সমস্যায় পড়ে নারী, শিশু ও বৃদ্ধরা। পুরুষরা রাস্তাঘাটের অলি-গলিতে প্রস্রাব করতে পারলেও নারীরা পরে বেকাদায়। প্রতাবগঞ্জ বাজারে ব্যবসায়ীদের জন্য পৌরসভার উদ্যোগে একটি টয়লেট নির্মাণ করা হলেও সেখানে নারীদের ব্যবহারের জন্য কোনো ব্যবস্থা নেই। সেটিও এখন রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ দশা।

ছলিমাবাদ এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ কালের কণ্ঠকে বলেন, ‘এ এলাকায় কোনো পাবলিক টয়লেট না থাকায় যেখানে সেখানে মূত্র ত্যাগ করছে মানুষ। এতে পরিবেশ দূষিত হচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা বলেন, ‘প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে আমাদেরকেও আশপাশের ব্যাংক বা ব্যক্তিগত  ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অনুরোধ করতে হয়।’

পাড়াতলি গ্রামের বাসিন্দা পারভিন আক্তার জানান, গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে জরুরি ভিত্তিতে পাবলিক টয়লেট স্থাপন করা উচিত। নাগরিকদের জন্য ফ্রি পাবলিক টয়লেটের ব্যবস্থা করতে হবে। কারণ, অনেকের টাকা দিয়ে টয়লেট ব্যবহার করার সামর্থ্য থাকে না।

সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম বলেন, ‘গণশৌচাগারের তীব্র সংকটে বেগ চেপে রাখার অভ্যাস গড়েছেন অনেকে। আর বাকিরা চক্ষুলজ্জা এড়িয়ে খোলা আকাশের নিচে সাড়া দিতে বাধ্য হচ্ছেন।’

তিনি বলেন, ‘পাবলিক টয়লেট সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন কর্মজীবী ও নারী শিক্ষার্থীরা। বিড়ম্বনা এড়াতে তাদের অনেকেই নিয়েছেন অপর্যাপ্ত পানি পানের কৌশল। আছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।’

একজন নারী বলেন, ‘আমরা যখন বাইরে যাই আমরা চেষ্টা করি যতটা কম পানি ও খাবার গ্রহণ করা যায়। আমরা আশেপাশে এত এটিএম বুথ দেখি কিন্তু কোনো পাবলিক টয়লেট বা ওয়াশরুম দেখা যায় না। আবার যেগুলো আছে সেগুলোও মেয়েদের জন্য ব্যবহারের উপযোগী না।’

নারী উদ্যোক্তা মুন্নী বেগম বলেন, ‘অনেকসময় দেখা যায় আমাদের চেপে থাকতে হয়। এতে তো শরীরের ক্ষতি হয়। ওয়াশরুমের জন্য শপিংমল বা রেস্টুরেন্ট খুঁজতে হয়। আবার রাত হলে তো তাও পাওয়া যায় না।বাঞ্ছারামপুরে এতো এতো শপিংমল থাকলেও ওয়াশরুম নেই।’

এদিকে অনুসন্ধানে জানা গেছে, গণশৌচাগার সংকট মাথায় নিয়ে বাঞ্ছারামপুরে জনস্বাস্থ্য ঝুঁকি বেড়ে চলছে। বাড়ছে ইউরিন ইনফেকশন, কিডনি বিকল আর রেচনতন্ত্রের জটিল রোগ আক্রান্তের সংখ্যা।

এ প্রসঙ্গে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালের চিকিৎসক ও পরিবার পরিকল্পনা অফিসার ( টিএইচও)  ডা. রঞ্জন বর্মন  বলেন, ‘চেপে ধরে রাখলে প্রস্রাবের থলিতে অনেক প্রস্রাব থাকে। সেক্ষেত্রে মাংসপেশিগুলো সবসময় প্রসারিত অবস্থায় থাকে। পরবর্তীতে তার সংকুচিত হওয়ার যে শক্তি, সে তীব্রতা স্বাভাবিক অবস্থায় আর আসে না। প্রসারিত হয়েই থাকে। সেক্ষেত্রে প্রস্রাব করার পরও দেখা যায় তাদের প্রস্রাব যথেষ্ট পরিমাণে জমা থাকে। এটা থেকে পরে পাথর, ইনফেকশন, কিডনি নষ্ট হওয়ার একটা বড় কারণ হতে পারে।’

বাঞ্ছারামপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার( ভূমি) রবিউল হাসান ভূইয়া পাবলিক টয়লেটের প্রয়োজনীয়তা স্বীকার করে কালের কণ্ঠকে জানান, পৌরসভার যথেষ্ট বাজেট রয়েছে। অর্থ কোনো সমস্যা নয়, সমস্যা জায়গা নিয়ে। প্রপার প্লেসে আমরা পাবলিক টয়লেটের জন্য জায়গা পাচ্ছি না। তবে, অনুসন্ধান চলছে। আশাকরি, খুব দ্রুত জায়গার ব্যবস্থা হয়ে যাবে।

নাটোরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২ শিশু

নাটোর প্রতিনিধি
নাটোরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২ শিশু
ছবি : কালের কণ্ঠ

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেন পরিবারসহ রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি আমবাহী পিকআপের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আকিব হোসেনের চার মাস বয়সী শিশু ইজাজ নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত আকিব, তার স্ত্রী এ্যানী, চার বছর বয়সী সন্তান ইহান এবং আকিবের মা কনাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

আরো পড়ুন

ফেনীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

ফেনীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

 

পরে হাসপাতালে নেওয়ার পথে আরো একটি শিশু ইহানের মৃত্যু হয়। আহত তিনজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি মনিরুজ্জামান আরো বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কবরের ফুলগাছ চুরির জবাবে ১৫০০ চারা রোপণ

ফরিদপুর প্রতিনিধি
কবরের ফুলগাছ চুরির জবাবে ১৫০০ চারা রোপণ
ছবি: কালের কণ্ঠ

দাদি ও বাবার কবরের পাশে শখ করে রোপণ করা তিনটি ফুলগাছ চুরি হয়ে যায়। এই ঘটনায় ক্ষোভ বা প্রতিশোধের পথ না বেছে, উল্টো পুরো গ্রামকে ফুলে সাজানোর এক অনন্য উদ্যোগ নিয়েছেন এক যুবক। চোরকে সুন্দরভাবে শিক্ষা দিতে এবং এলাকায় ফুলগাছ চুরির প্রবণতা বন্ধ করতে গ্রাম জুড়ে ১ হাজার ৫০০টি ফুল গাছের চারা রোপণ করেছেন তিনি। ব্যতিক্রমী এই কাণ্ড ঘটিয়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের যুবক হাওলাদার শামীম আহমেদ।

আরো পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

 

স্থানীয়রা জানায়, কয়েক মাস আগে তিনি তার দাদি ও বাবার কবরের পাশে হাসনাহেনা, কামিনী ও শিউলী ফুলের তিনটি চারা রোপণ করেন। নিয়মিত পরিচর্যায় গাছগুলো বড় হয়ে ওঠে এবং একটি গাছে ফুলও ফোটে। তবে ফুল ফোটার পরদিন সকালে গিয়ে তিনি দেখতে পান, তিনটি গাছই চুরি হয়ে গেছে।

ঘটনায় কষ্ট পেলেও শামীম প্রতিশোধ নেওয়া বা চোরকে খুঁজে বের করার চেষ্টা না করে ভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তিনি নিজ অর্থায়নে শ্রমিক নিয়োগ করে পূর্ব শ্যামপুর গ্রামের প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে অবস্থিত প্রায় ৫০০টি বাড়ির সামনে তিনটি করে মোট প্রায় ১ হাজার ৫০০ ফুলগাছ রোপণ করেন।

আরো পড়ুন
খাবার ও অক্সিজেন ছাড়া এভারেস্টে শেরপা, অতঃপর...

খাবার ও অক্সিজেন ছাড়া এভারেস্টে শেরপা, অতঃপর...

 

প্রতিটি বাড়ির সামনে হাসনাহেনা, কামিনী ও শিউলীর চারা লাগানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের গাছগুলোর পরিচর্যার আহ্বান জানান তিনি। তার এই উদ্যোগে এলাকাজুড়ে প্রশংসার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বাসিন্দারা জানায়, একটি নেতিবাচক ঘটনার এমন ইতিবাচক প্রতিক্রিয়া খুবই বিরল। গাছ চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ না করে পুরো গ্রামকে সবুজ ও ফুলে ফুলে ভরিয়ে তোলার উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়।

হাওলাদার শামীম আহমেদ বলেন, ‘আমি ভেবেছি, যে গাছগুলো নিয়েছে সে হয়তো ফুল ভালোবাসে। তাই প্রতিশোধ না নিয়ে পুরো গ্রামেই ফুলগাছ লাগিয়েছি। আমার ইচ্ছা, এই সবুজে পুরো গ্রাম ভরে উঠুক।’

তিনি আরো বলেন, ‘আমার লক্ষ্য শুধু একজনকে নয়, সবাইকে সবুজায়নের প্রতি উৎসাহিত করা। ভবিষ্যতে আরো গ্রামে এ ধরনের উদ্যোগ নিতে চাই।’