• ই-পেপার

শহীদ আবু সাঈদের দুই ভাইকে চাকরি দিল বসুন্ধরা গ্রুপ

পাবনায় পুলিশ মারধরের ঘটনায় গ্রেপ্তার ১১

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
পাবনায় পুলিশ মারধরের ঘটনায় গ্রেপ্তার ১১
সংগৃহীত ছবি

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা করে মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার পর শুক্রবার (১৭ জুলাই) মধ্যরাত থেকে শনিবার (১৮ জুলাই) ভোর অবধি অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি রাশিদুল ইসলাম। আটকদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

এর আগে এই ঘটনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে সুজানগর থানায় উপজেলা ও জেলা শাখার সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

ডিবির ওসি রাশিদুল ইসলাম বলেন, ‘মামলার পর শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর অবধি সুজানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে এজাহারনামীয় ও কয়েকজন অজ্ঞাতনামা আসামি রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হচ্ছে।’

এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল ২ প্রাণ

নরসিংদী প্রতিনিধি
এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল ২ প্রাণ
ছবি : কালের কণ্ঠ

নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে ইটাখোলা শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের নাম নাফিজ ও স্বাধীন। নাফিজ নরসিংদীর হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে। আর স্বাধীন একই গ্রামের আসাদ উল বেপারির ছেলে। তারা দুজন আব্দুল মান্নান ভূইয়া কলেজের শিক্ষার্থী।

পুলিশ জানায়, দুপুরে নাফিজ ও স্বাধীন শিবপুর শহীদ আসাদ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পরে বাজনাবো বাসস্ট্যান্ডে পৌঁছালে ইটাখোলা থেকে ছেড়ে আসা একটি পিকআপেরর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাফিজ ও স্বাধীনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া জানান, দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করা হয়েছে।

সিমসন ঘাট ফের চালুর দাবিতে মাঝিদের অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
সিমসন ঘাট ফের চালুর দাবিতে মাঝিদের অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

রাজধানীর পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর ঐতিহ্যবাহী সিমসন ঘাট ফেরচালুর দাবিতে আন্দোলনে নেমেছেন নৌকা মাঝিরা। শনিবার (১৮ জুলাই) সকালে নদীতে নৌকা চলাচল বন্ধ রেখে কেরানীগঞ্জের কালীগঞ্জ গুদারাঘাট এলাকায় অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় নৌকা মাঝিরা দ্রুত সিমসন ঘাট ফের চালুর পাশাপাশি সদরঘাট টার্মিনালের ৪ ও ৫ নম্বর পল্টন অপসারণের দাবি জানান। তাদের অভিযোগ, সিমসন ঘাট বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যাত্রী পারাপার কমে গেছে। ঘাটটি সরিয়ে নেওয়ায় কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লিতে পাইকারদের যাতায়াত কমেছে। এতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি ক্ষতির মুখে পড়েছেন মাঝিরাও।

আন্দোলনরত মাঝিরা জানান, প্রায় ২০০ বছরের পুরনো সিমসন ঘাট বুড়িগঙ্গা নদীতে খেয়া পারাপারের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাট। এই ঘাট ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার পাইকাররা সহজেই কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লিতে যাতায়াত করতেন। বর্তমানে ঘাটটি বন্ধ থাকায় তাদের ওয়াইজঘাট হয়ে ঘুরে আসতে হয়। অতিরিক্ত পথ অতিক্রম করতে হওয়ায় অনেক পাইকার আর আগ্রহী হচ্ছেন না। একই সঙ্গে মাঝিদেরও বেশি দূর নৌকা চালিয়ে যাত্রী পারাপার করতে হচ্ছে, এতে তাদের শ্রম ও সময় দুটোই বেশি ব্যয় হচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা ঘাট মাঝি শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন কিসলু অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান এবং বিআইডব্লিউটিএর কয়েকজন কর্মকর্তা সদরঘাটের লঞ্চ মালিকদের সঙ্গে অনৈতিক সমঝোতার মাধ্যমে একতরফাভাবে সিমসন ঘাট বন্ধ করে দেন। তার দাবি, এ সিদ্ধান্তের ফলে মাঝিদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

গগ

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে তৎকালীন সরকারের সময়ে হঠাৎ করেই সিমসন ঘাট বন্ধ করে দেওয়া হয়। সে সময় ব্যবসায়ী ও মাঝিদের আন্দোলনের মুখে ঘাটটি পুনরায় চালু করা হয়। পরবর্তীতে ২০২০ সালে আবারও বিআইডব্লিউটিএর কিছু কর্মকর্তার বিরুদ্ধে লঞ্চ মালিকদের সুবিধা দিতে ঘাটটি বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। সেখানে লঞ্চ রাখার জন্য পল্টন স্থাপন করা হয়। এতে কালীগঞ্জ এলাকার ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসে এবং নদীতে মাঝিদের নৌকা পারাপারে যাত্রীও কমে যায় বলে স্থানীয়রা জানান।

উল্লেখ্য, এর আগে গত বুধবার একই দাবিতে কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লির ব্যবসায়ীরাও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা দ্রুত সিমসন ঘাট পুনরায় চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে সরকার : হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে সরকার : হুইপ দুলু
সংগৃহীত ছবি

নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ও অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন কৃষিবান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কৃষকদের মধ্যে প্রণোদনার বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, কৃষির সমৃদ্ধির জন্যই সারা দেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। খাল খননের মাধ্যমে সেচব্যবস্থাকে আধুনিক ও সহজলভ্য করা হচ্ছে। ইতিমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষিঋণ মওকুফ করা হয়েছে। 

কৃষকদের কৃষিঋণ প্রদান, প্রণোদনা প্রদানসহ বিভিন্ন সুবিধার জন্যে কৃষক কার্ড প্রবর্তন করা হয়েছে। সারা দেশে কৃষকদের সুরক্ষায় কৃষক কার্ড প্রদান করা হচ্ছে।

দুলু আরো বলেন, কৃষকরা হচ্ছেন এ দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের ভাগ্য উন্নয়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। প্রণোদনার সার, বীজসহ বিভিন্ন উপকরণ প্রকৃত কৃষকদের মাঝেই বিতরণ করা হবে। অতীতের মতো কোনো অনিয়ম বা দুর্নীতি কখনোই বরদাশত করা হবে না।

নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান এবং জেলা কৃষকদলের আহ্বায়ক হাসান আলী প্রমুখ।

শহীদ আবু সাঈদের দুই ভাইকে চাকরি দিল বসুন্ধরা গ্রুপ | কালের কণ্ঠ