• ই-পেপার

বগুড়ার শেরপুরে সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক
হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
প্রতীকী ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দনের ছেলে অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের ফুল মিয়ার ছেলে তানভীর এবং একই গ্রামের নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩২)।

আহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) এবং গোছাপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে মিজান মিয়া (২৭)। তারা বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্যুরো বাংলাদেশ’ এর কর্মী। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলা তিনটি মোটরসাইকেল জলসুখা ব্রিজ এলাকায় এসে পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত চারজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরো দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন।

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুড়িগ্রামে বিভিন্ন মাদকসহ আটক ৩

আঞ্চ‌লিক প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামে বিভিন্ন মাদকসহ আটক ৩
সংগৃহীত ছবি

কুড়িগ্রামে পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ জুলাই) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীন সোনাহাট ও ধলডাঙ্গা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন চোরা কারবা‌রিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়া ব্যাটালিয়নের অধীন অন্যান্য বিওপির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেন। জব্দ করা সব পণ্যের মোট সিজার মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।’

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল তরুণের

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল তরুণের
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকাযোগে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে সুশান্ত রাজবংশী (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ সময় সহপাঠী সাতজন আহত হয়েছেন। 

শুক্রবার সকালে ৯ টায় নিহতের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে বৃহস্পতিবার রাতে নৌকায় বেড় জাল নিয়ে বুধিরপাড়া বিলে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। সুশান্ত উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া মাঝিপাড়ার সুজন রাজবংশীর ছেলে।

জানা গেছে, বিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক খুটি হেলে পড়ায় তার কিছুটা নিচু ছিল। সুশান্ত সহপাঠীদের সঙ্গে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে নৌকায় বেড় জাল নিয়ে বুধিরপাড়া বিলে মাছ ধরতে যায়। এ সময় নৌকায় ওঠার আগে তারের সংস্পর্শ লাগায় বিদ্যুৎপৃষ্ট সবাই ছিটকে পড়ে। এ সয়ম রতন রাজবংশী, লিটন রাজবংশী, গোলক রাজবংশী, আশিক রাজবংশী, প্রদিপ রাজবংশী, লোকনাথ রাজবংশী ও প্রকাশ রাজবংশী আহত হন এবং সুশান্ত রাজবংশী পানিতে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় দুই ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে শুক্রবার সকাল নয়টার দিকে সুশান্তর মরদেহ উদ্ধার করেন।

মির্জাপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো. মেহেদী হাসান বলেন, পল্লী বিদ্যুতের লাইনের তার ঝুলে থাকায় উদ্ধার কাজে বিলম্বিত হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেওয়া হচ্ছে ১৬ গেট

অনলাইন ডেস্ক
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেওয়া হচ্ছে ১৬ গেট
সংগৃহীত ছবি

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় তীব্র চাপের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের গেটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জুলাই রাত ৭টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৩.৯১ ফুট (এমএসএল)। বাঁধের সর্বোচ্চ পানি ধারণসীমা ১০৯ ফুট (এমএসএল)। ক্যাচমন্টে এরিয়ায় সম্প্রতি ভারি বৃষ্টিপাতের ফলে লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উজান ও ভাটির এলাকার পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এতে ৯ হাজার কিউসিক পানি নিষ্কাশিত হবে। বর্তমান লেকের উচ্চতা, ইনফ্লো ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা এবং ইনফ্লোর তারতম্যের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে নেওয়া হবে। ইনফ্লো বেশি হলে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।


 

বগুড়ার শেরপুরে সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু | কালের কণ্ঠ