• ই-পেপার

শ্রীবরদীতে যুবকের রহস্যজনক মৃত্যু

অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, অ্যাসিডে ঝলসে শ্রমিকের মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, অ্যাসিডে ঝলসে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে ‘শুভ পাওয়ার’ নামের একটি অবৈধ ব্যাটারি তৈরির কারখানায় বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম সুজিত সরকার। তিনি কুল্লা ইউনিয়নের বাড়িল্যা গ্রামের সুবল সরকারের ছেলে।

জানা গেছে, ব্যাটারি তৈরির সময় পাশে রাখা একটি ব্যাটারিতে বিস্ফোরণ হয়। এসময় অ্যাসিড মিশ্রিত রাসায়নিক পদার্থ লেগে কারখানার শ্রমিক সুজিত সরকারের গা ঝলসে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যুহয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শক (অপারেশনস) দেবাশীষ সানাকে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারে আশুলিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

গত ১১ জুলাই পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় এবং অপরিশোধিত সিসা ব্যবহারের ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকিতে পড়ায় এ ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক লাখ টাকা জরিমানা আদায় করেছিলেন।

প্রেমের টানে চীনা নাগরিক ব্রাহ্মণবাড়িয়ায়, ধর্মান্তরিত হয়ে করলেন বিয়ে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রেমের টানে চীনা নাগরিক ব্রাহ্মণবাড়িয়ায়, ধর্মান্তরিত হয়ে করলেন বিয়ে
ছবি : কালের কণ্ঠ

প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন এক চীনা নাগরিক। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের আবদুল আলিমের মেয়ে কলেজছাত্রী আয়েশা সুলতানার (২১) সঙ্গে চীনের হেনান প্রদেশের দেংঝৌ শহরের বাসিন্দা সং হানজাওয়ের (৪০) পরিচয় হয় একটি চীনা ডেটিং অ্যাপের মাধ্যমে। প্রায় দুই মাস অনলাইনে যোগাযোগের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

পরিবারের সদস্যরা জানান, সং হানজাও বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর গত ১৪ জুন এফিডেভিটের মাধ্যমে ইসলামী রীতিতে আয়েশা সুলতানাকে বিয়ে করেন। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় আলোচনা শুরু হয়।

এদিকে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রতারণা, মানবপাচার ও শোষণের অভিযোগ বাড়ায় ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে সতর্কতাও দেখা দিয়েছে। তবে তরুণীর পরিবার বলছে, প্রয়োজনীয় আইনি ও ধর্মীয় প্রক্রিয়া অনুসরণ করেই বিয়ে সম্পন্ন হয়েছে।

আয়েশা সুলতানা বলেন, ‘শুরু থেকেই আমাদের সম্পর্কের বিষয়টি দুই পরিবার জানত। পারিবারিক সম্মতিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পর্কে কোনো ধরনের প্রতারণা বা জোরজবরদস্তি হয়নি।’

আয়েশার বাবা আবদুল আলিম বলেন, ‘সং হানজাও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং মুসলিম রীতিনীতি মেনে চলার অঙ্গীকার করেছেন। মেয়ের সুখের কথা বিবেচনা করেই আমরা তাকে জামাই হিসেবে গ্রহণ করেছি।’

ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ গৃহবধূ, ৩০ ঘণ্টা পর মিলল মরদেহ

অভয়নগর (যশোর) প্রতিনিধি
ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ গৃহবধূ, ৩০ ঘণ্টা পর মিলল মরদেহ
ফাতেমা আক্তার বর্ণা। সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গৃহবধূ ফাতেমা আক্তার বর্ণার (২৭) মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতুসংলগ্ন একটি বালুবাহী ট্রলারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফাতেমা আক্তার বর্ণা উপজেলার মশরহাটী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও ঢাকার মানিকগঞ্জের রবিউল ইসলামের স্ত্রী ছিলেন।

খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান শহিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব নদে উদ্ধার অভিযান চালানো হয়। পরে শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। অভিযানের এক পর্যায়ে রাত ৮টার দিকে ভৈরব সেতুসংলগ্ন একটি বালুবাহী ট্রলারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার মশরহাটী গ্রামে মালোপাড়া এলাকায় ভৈরব নদের মহিলা ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন গৃহবধূ বর্ণা।

মরদেহ উদ্ধারের পর নিহতের বাবা হাবিবুর রহমান বলেন, নদীতে গোসল করতে নেমে আমার মেয়ে নিখোঁজ হয়েছিল। প্রায় ৩০ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে।

বর্ণার স্বামী রবিউল ইসলাম বলেন, আমার স্ত্রী খুব ভালো মনের মানুষ ছিলেন। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।

নওয়াপাড়া নৌপুলিশের ইনচার্জ এসআই রনজিত কুমার সেন বলেন, ভৈরব নদে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

১৭ বছর স্বৈরাচারী সরকার মানুষকে কথা বলতে দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
১৭ বছর স্বৈরাচারী সরকার মানুষকে কথা বলতে দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গত ১৭ বছর স্বৈরাচারী সরকার মানুষকে কথা বলতে দেয়নি। পদে পদে বাধা দিয়েছে। আমাদের নেতাকর্মী ও সাধারণ জনগণ মিথ্যা মামলার জন্য ঘরে থাকতে পারে নাই। কোর্টে গিয়ে ঘুরতে হয়েছে। জেলে যেতে হয়েছে। নানা রকমের অত্যাচার সহ্য করতে হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর ফ্যাসিবাদ ও আন্দোলন পার করে একটি সুষ্ঠু ভোটের মধ্যদিয়ে গণতন্ত্রের পথে আমরা হাটতে শুরু করেছি। এখন কিন্তু আর সেই সমস্যা নেই।

শনিবার (১৮ জুলাই) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশের আয়োজনে ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ শীর্ষক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না। আমার বাবা কে এম ওবায়দুর রহমানও প্রতিহিংসার রাজনীতি পছন্দ করতেন না। আবার বাবা দলমত না দেখে জাতির সেবা করে গেছেন। তার সন্তান হিসেবে আমি ১৭ বছর চেষ্টা করেছি সকলের পাশে থাকার। মহান আল্লাহ আমাদের অনেক বড় দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা।

বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে শামা ওবায়েদ বলেন, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি সমাজের জন্য বড় হুমকি। এসব সমস্যা মোকাবেলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং অন্যায়ের বিরুদ্ধে সামাজিক অবস্থান জোরদার করতে পারলে অপরাধ ও সামাজিক অবক্ষয় অনেকটাই রোধ করা সম্ভব।

বিএনপির এই নেত্রী বলেন, স্থানীয় বিরোধ, জমিজমা-সংক্রান্ত দ্বন্দ্ব ও সামাজিক সংঘাত নিরসনে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখা প্রয়োজন। জনগণ ও প্রশাসনের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়লে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দিনব্যাপী সফরের অংশ হিসেবে নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত মাসুদুর রহমানের বাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

পরে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ডা. মাসুদুর রহমানের ভাতিজা ও নাতির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তিনি। এসময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

শ্রীবরদীতে যুবকের রহস্যজনক মৃত্যু | কালের কণ্ঠ