• ই-পেপার

\'আমার মায়ের লাশ পেয়েছি আমি\'

বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে নারী বন্দি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়ারা হলেন, মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। একই সঙ্গে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও কীভাবে একজন বন্দি পালিয়ে যেতে সক্ষম হলেন সেটি খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

কারা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা (২১) নামের ওই বন্দি কারাগারের দেওয়াল টপকে পালিয়ে যান।

জানা যায়, রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেওয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর অতিক্রম করেন। বিষয়টি জানাজানি হলে কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে কারাগারের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বন্দির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন।

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রামের সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টে আবির হোসেন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার মুছাপুর ইউনিয়নের তহশিলদার তেমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবির হোসেন প্রবাসী জাকির হোসেনের দ্বিতীয় ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিদ্যুতের ত্রুটি মেরামতের চেষ্টা করার সময় আবির বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মেধাবী এ শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

টঙ্গীতে শীর্ষ মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে শীর্ষ মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার
কারিমা বেগম

টঙ্গীর কুখ্যাত মাদক পল্লী কেরানীরটেক বস্তির মাদকের ডিলার ও শীর্ষ মাদক সম্রাজ্ঞী কারিমা বেগমকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা মামলাসহ একাধিক মামলা রয়েছে। কারিমা টঙ্গীর ডজনখানেক শীর্ষ মাদক কারবারির একজন। 

গতকাল শুক্রবার টঙ্গী পূর্ব থানা পুলিশ আসামিকে আদালতে পাঠায়। 

পুলিশ জানায়, কেরানীরটেক মাদক বস্তি থেকে কারিমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। টঙ্গীর শীর্ষ মাদক সম্রাজ্ঞী কারিমা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। মাদকের ব্যবসা করে একাধিক বহুতল ভবনসহ কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি পুলিশের ওপর কারিমার নেতৃত্বে হামলা হলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

কসবায় ৫ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কসবায় ৫ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত কিশোর গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন। ধর্ষণের শিকার শিশুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

গ্রেপ্তার হওয়া কিশোর হলো- ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার ১নং ওয়ার্ডের কাটুলিপাড়া এলাকার মো. মজনু মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন তুষার (১৪)। সে কসবা পৌরসভার কল্যাণ সাগরের পূর্বপাড় এলাকায় বসবাস করতো।

পুলিশ জানায়, শুক্রবার সকালে বৃষ্টি পড়ার সময় ওই শিশু দোকান থেকে কিছু একটা কিনতে বের হয়। এসময় অভিযুক্ত তুষার শিশুটিকে প্রলোভন দেখিয়ে কল্যাণ সাগর দিঘীর এক পাড়ে গাছতলায় নিয়ে যায়। সেখানে ধর্ষণের শিকার হয়ে শিশুটি কান্না করতে থাকে। এরই মধ্যে শিশুটির মা তাকে রক্তাক্ত ও কান্নারত অবস্থায় দেখতে পেয়ে বিস্তারিত জানে। বিষয়টি জানাজানির পর ক্ষুব্ধ এলাকাবাসী তুষারকে আটক করে গণপিটুন দেয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ দিয়ে জানানো হলে কসবা থানা পুলিশ ছুটে আসে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ৯৯৯ নম্বর থেকে তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

\'আমার মায়ের লাশ পেয়েছি আমি\' | কালের কণ্ঠ