• ই-পেপার

সড়কে স্পিড ব্রেকার কাড়ল শিক্ষিকার প্রাণ

বরিশালে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড
ছবি : কালের কণ্ঠ

বরিশালের গৌরনদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) সকালে গৌরনদী পৌরসভার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে পৌরসভার তিখাসার এলাকা থেকে ইউনুস (২১) নামের এক মাদকসেবীকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাবুলের ছেলে।

পরে ইউনুসের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তুহিন ইসলাম (৩৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা অহিদুল ইসলাম নামের আরো এক ব্যক্তি।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে টঙ্গীর মুন্নু গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

নিহত তুহিন ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আন্দালবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরে গাজীপুর থেকে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে রওনা দেন তুহিন ইসলাম। পথে টঙ্গীর মুন্নু গেট এলাকায় পৌঁছালে ঢাকাগামী অনাবিল পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তুহিন ইসলাম গুরুতর আহত হন এবং তার সঙ্গে থাকা অহিদুল ইসলামও আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুহিন ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অহিদুল ইসলামের চিকিৎসা চলছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিশুদ্ধ পানি পাবে মানিকগঞ্জের ১৫ হাজার বাসিন্দা

অনলাইন ডেস্ক
বিশুদ্ধ পানি পাবে মানিকগঞ্জের ১৫ হাজার বাসিন্দা
সংগৃহীত ছবি

প্রায় ১৫ হাজার বাসিন্দার জন্য আর্সেনিকমুক্ত, নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মানিকগঞ্জ। সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামে গভীর নলকূপ স্থাপনের মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়। 

আংগারিয়াসহ আশপাশের এলাকায় বিশুদ্ধ পানির অভাব রয়েছে। গভীর নলকূপের উপকারভোগী হবেন ওই এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ এবং মাটি পরীক্ষা করে উপযুক্ত গভীরতায় নলকূপ স্থাপন করা হয়েছে, যাতে দীর্ঘদিন ধরে গ্রামবাসী আর্সেনিকমুক্ত, নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারেন।

সংশ্লিষ্টরা জানিয়েছে, সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ‘জলধারা’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। যাতে মানুষ দীর্ঘমেয়াদে নিরাপদ পানির সুবিধা ভোগ করতে পারেন।

কুড়িগ্রাম

বিএনপির নতুন কমিটিতে জায়গা পেলেন ৫ মাস আগে মারা যাওয়া ব্যক্তিও

কুড়িগ্রাম প্রতিনিধি
বিএনপির নতুন কমিটিতে জায়গা পেলেন ৫ মাস আগে মারা যাওয়া ব্যক্তিও
মৃত আফাজ উদ্দিন। সংগৃহীত ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৫ মাস আগে মারা যাওয়া এক ব্যক্তির নাম ইউনিয়ন বিএনপির নবঘোষিত কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রামখানা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা শুরু হয়। একই কমিটিতে জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করার অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (২০ জুলাই) উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ও সদস্যসচিব মোখলেছুর রহমান স্বাক্ষরিত রামখানা ইউনিয়ন বিএনপির কমিটি প্রকাশ করা হয়। এতে ১৮ নম্বর সদস্য হিসেবে রামখানা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাখারগঞ্জ এলাকার বাসিন্দা প্রয়াত আফাজ উদ্দিনের নাম রাখা হয়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, আফাজ উদ্দিন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। তিনি চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মারা যান। তার জানাজায় উপজেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন। অথচ প্রায় পাঁচ মাস পর প্রকাশিত কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তাদের অভিযোগ, শুধু মৃত ব্যক্তির নামই নয়, কমিটিতে জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদেরও রাখা হয়েছে। এছাড়া গত ১৭ বছরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন না, এমন অনেককেও পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

বিষয়টি সামনে আনেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। তিনি ফেসবুকে আফাজ উদ্দিনের কবর জিয়ারতের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার নেতৃত্বে রামখানা ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতারা তার কবর জিয়ারত ও দোয়া করেছিলেন।’

আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘আমার স্বামী প্রায় পাঁচ মাস আগে মারা গেছেন। মৃত্যুর পরদিন বিএনপির নেতারা কবর জিয়ারত ও দোয়া করতে এসেছিলেন।’

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নবগঠিত কমিটির আহ্বায়ক সবুর উদ্দিনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সদস্য সচিব হাশেম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তবে কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, ‘প্রয়াত আফাজ উদ্দিনকে যদি কমিটিতে রাখা হয়ে থাকে, সেটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি দ্রুত যাচাই করে ভুল সংশোধনের নির্দেশনা দেওয়া হবে।’

সড়কে স্পিড ব্রেকার কাড়ল শিক্ষিকার প্রাণ | কালের কণ্ঠ