• ই-পেপার

যেন দেশীয় অস্ত্রের ভাণ্ডার মেঘনার সন্ত্রাসী ফারুক চেয়ারম্যানের বাড়ি

মির্জাপুরে নগদ টাকাসহ ৪০ লাখ টাকার মালামাল লুট

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুরে নগদ টাকাসহ ৪০ লাখ টাকার মালামাল লুট
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে চোরের দল ঘরের টিনের বেড়া কেটে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের জুরান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই এলাকার আবুল হোসেনের বাড়িতে শুক্রবার দুপুরের দিকে কয়েকজন লোক পানি খেতে আসেন। তাঁরা বাড়িটির টিউবওয়েলের কাছে যান। কিছুক্ষণ পর তারা চলে যান। দুপুরের দিকে টিউবয়েলের পাশে স্থাপিত ট্যাংকের পানি পান করলে আবুল হোসেন অচেতন হয়ে পড়েন। 

তাঁর বড় ছেলে আলাউদ্দিন মিয়াসহ পরিবারের সবাই তাকে নিয়ে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে যান। সন্ধ্যার দিকে আবুল হোসেনকে হাসপাতালে রেখে সবাই বাড়ি ফিরেন। রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুই ঘরের টিনের বেড়া কেটে চোরের দল ঘরে ঢুকে। তারা ঘরের আলমারী ও সুকেচের তালা ভেঙে সেখানে রক্ষিত ১৬ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৭ লাখ টাকা, চারটি মোবাইল ফোনসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নেয়।

শনিবার ভোরে বাড়ির লোকজন বিষয়টি টের পান। এসময় ঘরে রক্ষিত জমির দালিলসহ কাগজপত্র চোরের দল নিয়ে যায়। শুক্রবার দুপুরের দিকে বাড়িতে আসা লোকজন তাদের পানির ট্যাংকে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে চলে যায় এবং ওই ট্যাংকের পানি পান করে সবাই অচেতন হন বলে পরিবারের সবার ধারণা। এ ঘটনায় আবুল হোসেনের মেয়ে শিরিন আক্তার মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। 

মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

ত্রিশালের ২২ বিসিএস ক্যাডার পেলেন সংবর্ধনা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ত্রিশালের ২২ বিসিএস ক্যাডার পেলেন সংবর্ধনা
ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন বিসিএসে উত্তীর্ণ ২২ জন ক্যাডারকে সংবর্ধনা দিয়েছে ত্রিশাল প্রেসক্লাব। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকার একটি কনভেনশন সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা পাওয়া বিসিএস ক্যাডাররা হলেন আবু বকর সিদ্দিক, এমদাদুল্লাহ তাফহীম, ফারাহ তাবাসসুম, মো. আবু রায়হান, রিপন মিয়া, ফারহানা জান্নাত, মোস্তাফিজুর রহমান মোরাদ, জাকিয়া সুলতানা, তানভীর হাসান খান অনিক, আবিদ আল আজিজ, মারজান চৌধুরী, হাসানুল কবির শিমুল, তানিয়া খাতুন, তানজুবা হক, হাসিবুল হাসান দুর্জয়, ইফফাত রিজোয়ান, ফয়সাল আহম্মদ, আবু নাঈম মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

তিনি বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের সবার উচিত দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষ দায়িত্ব পালন করা। আমাদের প্রধানমন্ত্রী ২০১২ সাল থেকে এদেশকে নতুন গড়ে করার জন্যে তার নিজস্ব টিম দিয়ে পরিকল্পনা সাজিয়েছেন। সেই অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। আমাদের উচিত আমাদের স্ব স্ব অবস্থান থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা।

ডা. লিটন বলেন, আপনারা যারা আজ উত্তীর্ণ হয়েছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণের চাবি আপনাদের হাতে। নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে হবে। আমরা আগামীতে ত্রিশালকে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তর করতে চাই। এক্ষেত্রে আপনাদের ভূমিকা ও অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ।

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, বিশিষ্ট অর্থপেডিক্স সার্জন ডা. মতিউর রহমান। সম্মাননাপত্র উপস্থাপন করেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ।

টঙ্গীতে গাজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি গাজীপুর
টঙ্গীতে গাজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রতীকী ছবি

টঙ্গীর মাদক বস্তি আমতলী কেরানীরটেক থেকে এক কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি দক্ষিণ। এদের বিরুদ্ধে দুই থেকে ছয়টি মাদক মামলা রয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে টঙ্গীর আমতলী কেরানীরটেক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আমতলী কেরানীরটেক এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল জব্বার রঞ্জু (৩৫) ও হারুন অর রশিদের স্ত্রী রোজিনা বেগম (৪০)।

পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানীরটেক মাদক বস্তি থেকে এক কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রঞ্জুর নামে দুটি ও রোজিনার নামে ছয়টি মাদক মামলা আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত কমিশনার (প্রাইম এন্ড অপস) মো. বেলায়েত হোসেন কালের কণ্ঠকে সংবাদটি নিশ্চিত করেন।

অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, অ্যাসিডে ঝলসে শ্রমিকের মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, অ্যাসিডে ঝলসে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে ‘শুভ পাওয়ার’ নামের একটি অবৈধ ব্যাটারি তৈরির কারখানায় বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম সুজিত সরকার। তিনি কুল্লা ইউনিয়নের বাড়িল্যা গ্রামের সুবল সরকারের ছেলে।

জানা গেছে, ব্যাটারি তৈরির সময় পাশে রাখা একটি ব্যাটারিতে বিস্ফোরণ হয়। এসময় অ্যাসিড মিশ্রিত রাসায়নিক পদার্থ লেগে কারখানার শ্রমিক সুজিত সরকারের গা ঝলসে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যুহয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শক (অপারেশনস) দেবাশীষ সানাকে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারে আশুলিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

গত ১১ জুলাই পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় এবং অপরিশোধিত সিসা ব্যবহারের ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকিতে পড়ায় এ ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক লাখ টাকা জরিমানা আদায় করেছিলেন।

যেন দেশীয় অস্ত্রের ভাণ্ডার মেঘনার সন্ত্রাসী ফারুক চেয়ারম্যানের বাড়ি | কালের কণ্ঠ