• ই-পেপার

ওসি প্রদীপ দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন চান্দিনার ওসি ফয়সল

বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের শিবালয়ে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আশরাফুল আলম (২৬) ও রবিন ওরফে সোহেল রানা (২৭) নামের দুজন বখাটেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ধর্ষণের পাশাপাশি ভুক্তভোগীর গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নেয় এই চক্র। পরে পুলিশ চুরি যাওয়া চেইন ক্রেতা স্বর্ণ ব্যবসায়ী নিতাই চন্দ্র পালকেও (৪৫) গ্রেপ্তার করে।

শনিবার (৬ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে। গেপ্তারকৃতরা সবাই তেওতা ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ মে দুপুরে উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী বৃদ্ধা স্থানীয় একটি বাজারে ভিক্ষা করছিলেন। এসময় আশরাফুল (২৬) ও রবিন ওরফে সোহেল রানা (২৭) তার কাছে গিয়ে তাকে রবিনের মা কিছু সাহায্য দেওয়ার জন্য বাড়িতে ডাকছেন বলে লোভ দেখায় তারা। তাদের কথায় বিশ্বাস করে ভিক্ষুক বৃদ্ধা ওই দুই বখাটের সঙ্গে একটি ইজিবাইকে করে রওনা দেন।

এসময় দক্ষিণ তেওতা এলাকার তৈয়ব মোল্লার নির্জন বাঁশ ঝাড়ের কাছে পৌঁছানোর পর ওই দুই ব্যক্তি তাকে জোরপূর্বক বাঁশবাগানের ভেতরে নিয়ে যায়। পরে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করেন। এসময় ভুক্তভোগীর গলায় থাকা প্রায় ১ ভরি ১৪ আনা ওজনের একটি রুপার চেইন ছিনিয়ে নিয়ে যায় সোহেল ও রবিন। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি স্বজনদের জানান, পরে স্থানীয় লোকজনের সহায়তায় গত শুক্রবার বিকেলে স্থানীয় ষাইটঘর তেওতা বাজার এলাকা থেকে আশরাফুল ও রবিনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। তাৎক্ষণিক পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ধর্ষণের বিষয় ও চুরি হওয়া রুপার চেইন তেওতা বাজারের স্বর্ণ ব্যবসায়ী নিতাই চন্দ্র পালের কাছে বিক্রির কথা স্বীকার করে। পরে অভিযান চালিয়ে নিতাই চন্দ্র পালকে আটক করা হয় এবং তার কাছ থেকে চুরি যাওয়া চেইন উদ্ধার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্য়াতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগী বৃদ্ধার ছিনিয়ে নেওয়া রুপার চেইন কেনার অপরাধে স্বর্ণ ব্যবসায়ীকে নিতাই চন্দ্রকেও গ্রেপ্তার করে শনিবার কোর্ট হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের মেডিক্যাল সম্পন্ন করা হয়েছে।

ছাত্র বলাৎকারের অভিযোগে সন্দ্বীপে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
ছাত্র বলাৎকারের অভিযোগে সন্দ্বীপে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত বাংলাবাজার এলাকায় এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম আল-আমিন। সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ জানান, ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আল-আমিন সংশ্লিষ্ট মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের পরিবারের পক্ষ থেকে সন্দ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শিক্ষক বর্তমানে থানা হাজতে রয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্তবাহিনী মব সৃষ্টি করে : কামরুল হুদা

প্রধানমন্ত্রীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্তবাহিনী মব সৃষ্টি করে : কামরুল হুদা
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মো. কামরুল হুদা বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাঁর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্তবাহিনী মব সৃষ্টি করে চলেছে। এ গুপ্তবাহিনী যে ভাষায় স্লোগান দেয়, মিছিল করে, ছাত্রদলকে তা প্রতিহত করতে হবে। গুপ্ত বাহিনী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে। 

শনিবার (৬ জুন) বিকেলে জিয়াউর রহমান বীর উত্তম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চৌদ্দগ্রাম উপজেলা এবং পৌরসভার ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলকে সুসংগঠিত ও গতিশীল করতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গুপ্ত শক্তি ও কিছু চক্র পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা। এ দেশের সফলতা তাদের সহ্য হয় না।

তিনি আরো দাবি করেন- গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ থাকলে এসব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

কামরুল হুদা বলেন, অতীতে আমাদের অনেক নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন। আমাদের কোনো নেতাকর্মীর ওপর অন্যায়ভাবে হামলা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল হাসনাত মিঞা মো. জুবায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, তোফায়েল হোসেন জুয়েল, উপজেলা ছাত্র দলের সভাপতি ফখরুল হাসান, চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্র দলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আবির আবদুল্লাহ চৌধুরী, পৌরসভা ছাত্র দলের সাধারণ সম্পাদক গাজী আব্দুল্লাহ আল জোবায়ের রায়হান। 

বিএনপির বহিষ্কৃত নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও

লক্ষ্মীপুর প্রতিনিধি
বিএনপির বহিষ্কৃত নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও
ছবি: কালের কণ্ঠ

লক্ষ্মীপুরের রায়পুরে ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কৃত নেতা এবাদ উল্যা গাজীর বিরুদ্ধে এক ইতালি প্রবাসীর বাড়ি দখলে নিতে চারপাশে জোরপূর্বক কাঁটাতার দিয়ে ঘেরাও করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৬ জুন) ভুক্তভোগী ইতালি প্রবাসী মামুন মিজির স্ত্রী রোজিনা বেগম রায়পুর থানায় ১৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

এর আগে শুক্রবার সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরবংশী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত এবাদ উল্যা উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী খাসের হাট এলাকার বাসিন্দা ও ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সভাপতি। অভিযুক্ত অন্যরা হলেন শাকিল কবিরাজ, রাছেল হোসেন ছোটন ছৈয়াল, রায়হান গাজী, ইসমাইল বেপারী, ইয়ামিন দেওয়ান ও অজ্ঞাত ১২ জন। শাকিল উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজার এলাকার মৃত জয়নাল কবিরাজের ছেলে ও অন্যরা চরবংশী গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্র জানা যায়, প্রায় ৬ বছর আগে ইতালি প্রবাসী মামুন ঘটনাস্থলে জমি কিনে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছে। সম্প্রতি ওই বাড়ি দখলের জন্য এবাদ উল্যা ও শাকিল পাঁয়তারা করে আসছে। ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে বাড়ির টিনের বেড়ার চারপাশে কাঁটাতারের বেড়া লাগিয়ে দেয়। এতে প্রবাসী পরিবার বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়ে। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে পরিবারের লোকজনকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করে বাদী। এর আগেও গত ডিসেম্বর মাসে বাড়িটি দখলের চেষ্টা করা হয়। তখন রায়পুর থানায় একটি মামলা দায়ের করে প্রবাসী পরিবার।

ভুক্তভোগী রোজিনা বেগম বলেন, শাকিল ও এবাদ আমাদের বাড়ি ঘর দখলে নিতে চারপাশে কাঁটাতার দিয়ে ঘেরাও করে রেখেছে। জমি নিয়ে কোন সমস্যা থাকলে তাদেরকে বৈঠকে বসতে বলা হয়েছে। কিন্তু তারা না বলে বারবার আমার বাড়ি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। দুইদিন ধরে আমরা অবরুদ্ধ হয়ে পড়ে আছি। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাচ্ছি।

সাবেক বিএনপি নেতা এবাদ উল্যা গাজী বলেন, শাকিল কবিরাজ লোকজন এনে ওই বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া দিয়েছে। জমির বিরোধ নিয়ে উভয়পক্ষকে নিয়ে একাধিকবার সালিশি বৈঠক হয়েছে। তখন আমি সালিশি বৈঠকের একজন ছিলাম। সালিশদার হিসেবে ঘটনার দিন আমাকে ডেকেছে, এজন্য আমি সেখানে গিয়েছি। আমি কিছু করিনি।

এ ব্যাপারে বক্তব্য জানতে শাকিল কবিরাজের মোবাইলফোনে কল দিলে ব্যস্ততা দেখিয়ে পরে কল করার কথা বলে কেটে দেন তিনি।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, অভিযোগটি পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ওসি প্রদীপ দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন চান্দিনার ওসি ফয়সল | কালের কণ্ঠ