• ই-পেপার

মাটিতে পুঁতে ফেলা হচ্ছে কোরবানির চামড়া

মৌলভীবাজারের বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি
সংগৃহীত ছবি

সাম্প্রতিক বন্যায় রাজধানী ঢাকাসহ দেশের সমগ্র অঞ্চলে জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী সালেহা খানের উদ্যোগ ও দিকনির্দেশনায় বাফওয়া উপ-আঞ্চলিক শাখা, মৌলভীবাজার র‍্যাডার ইউনিটের তত্ত্বাবধানে মৌলভীবাজারের রাজনগর এলাকায় বন্যাদুর্গত অসুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান এবং বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী ও বাফওয়ার ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এ লক্ষ্যে বিমান বাহিনী প্রধান ইতোমধ্যে বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটকে প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেছেন।

পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনীর রেসকিউ টিম, হেলিকপ্টার ও ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু, আহত আরো একজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু, আহত আরো একজন
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় কোহিনুর আক্তার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় হালিমা বেগম (৬০) নামে আরেক নারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া ইউনিয়নের মিয়নের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর আক্তার উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছরা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা নুরুল হুদা জানান, সন্ধ্যায় বাজার থেকে একসঙ্গে বাড়ি ফিরছিলেন কোহিনুর আক্তার ও হালিমা বেগম। মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কোহিনুর আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হালিমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দুয়ায় অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস, ২ ব্যবসায়ীকে জরিমানা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়ায় অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস, ২ ব্যবসায়ীকে জরিমানা
ছবি: কালের কণ্ঠ

নেত্রকোনার কেন্দুয়ায় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪২টি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এসময় ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

বুধবার (১৫ জুলাই) দুপুরের পর উপজেলার চিরাং ইউনিয়নের চিরাং বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুনসহ পুলিশ সদস্যরা।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহে বুধবার হাট বসে চিরাং বাজারে। এ হাটে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি হচ্ছে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের পর উপজেলার সহকারী কমিশনারের নেতৃত্বে হাটে অভিযান চালিয়ে ২ জন ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক দৈর্ঘ্য ৩৩৬ মিটার ও আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক ২ জন ব্যবসায়ীকে দুইটি পৃথক মামলায় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, উপজেলায় সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে, সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিষিদ্ধ ও ক্ষতিকর এ জালের ব্যবহার প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি। দেশীয় মাছ রক্ষায় আমাদের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর করে মোটরসাইকেলে আগুন, গ্রেপ্তার ১৮

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর করে মোটরসাইকেলে আগুন, গ্রেপ্তার ১৮
ছবি: কালের কণ্ঠ

গোপালগঞ্জে বিএনপির দুই নেতাকে মারধর এবং তাদের মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে এদিন দুপুরে মারধরের শিকার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেন। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

মালার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে মঙ্গলবার (১৪ জুলাই) কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে শতাধিক নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। এ সময় সড়কের তিলছড়া এলাকায় অবস্থানরত রাতইল ইউনিয়ন বিএনপির দুই নেতাকে মারধর করেন এবং তাদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যায়। এ ঘটনায় ১০৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বলেন, বিএনপির দুই নেতাকে মারধর, তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং নিষিদ্ধঘোষিত সংগঠনের নামে সড়কে বিক্ষোভ করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মাটিতে পুঁতে ফেলা হচ্ছে কোরবানির চামড়া | কালের কণ্ঠ