• ই-পেপার

ফ্রিজ-এসিতে ভ্যাট পুনর্নির্ধারণে দেশীয় ইলেকট্রনিকস শিল্পে স্বস্তি

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘সিএফএমওটিও ফিয়েস্তা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’

অনলাইন ডেস্ক
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘সিএফএমওটিও ফিয়েস্তা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’

মোটরসাইকেল শিল্পের কর্পোরেট প্রতিষ্ঠান, রাইডিং কমিউনিটি, মিডিয়া এবং কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সৌহার্দ্য, টিমওয়ার্ক ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার লক্ষ্যে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে CFMOTO Fiesta ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। কর্পোরেট ক্যাটাগরিতে অংশ নেয় NGML, CFMOTO, ZEEHO এবং H Power। অন্যদিকে কমিউনিটি ও মিডিয়া ক্যাটাগরিতে অংশগ্রহণ করে BikeBD, Deshi Biker, Curious Biker এবং All Star Influencer Team।

গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল ও ফাইনাল—প্রতিটি ম্যাচ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, রোমাঞ্চকর এবং দর্শক-উপভোগ্য। খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স, দলগত সমন্বয় এবং ক্রীড়াসুলভ মনোভাব পুরো টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে। মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস এবং সুস্থ প্রতিযোগিতার অনন্য পরিবেশ।

টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় H Power Team এবং All Star Influencer Team। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য ও দলগত সমন্বয়ের মাধ্যমে H Power Team চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার-আপ হয় All Star Influencer Team।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, New Grameen Motors Limited-এর সম্মানিত চেয়ারম্যান মেজবা উদ্দিন মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের Group CEO রেজাউল করিম সুমন। তারা চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি, মেডেল এবং সম্মাননা স্মারক তুলে দেন।

এসময় তারা অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং টিমওয়ার্কের অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও মোটরসাইকেল ইন্ডাস্ট্রি ও রাইডিং কমিউনিটিকে আরও কাছাকাছি আনতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, CFMOTO Fiesta ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর মূল উদ্দেশ্য ছিল মোটরসাইকেল শিল্পের বিভিন্ন ব্র্যান্ড, কর্পোরেট টিম, মিডিয়া, এবং ইনফ্লুয়েন্সার একটি মিলনমেলায় একত্রিত করা। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তোলা এবং সুস্থ বিনোদনের একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজকরা টুর্নামেন্ট সফল করতে অংশগ্রহণকারী সকল দল, সম্মানিত অতিথি, স্পন্সর, মিডিয়া পার্টনার, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণের ফলেই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

CFMOTO Fiesta ফুটবল টুর্নামেন্ট ২০২৬ কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয়- এটি ছিল মোটরসাইকেল ইন্ডাস্ট্রির কর্পোরেট পরিবার, মিডিয়া এবং রাইডিং কমিউনিটির মধ্যে ঐক্য, বন্ধুত্ব, সম্প্রীতি ও টিম স্পিরিটের এক অনন্য উদযাপন। ভবিষ্যতেও আরো বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজনের মাধ্যমে এই বন্ধনকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে আয়োজক প্রতিষ্ঠান।

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

প্রেস বিজ্ঞপ্তি
টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল
সংগৃহীত ছবি

বিশ্বে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার ফলে স্মার্টফোন বাজারে বাড়ছে খরচ, বাড়ছে দামের চাপ। যার ফলে অনেক দেশে বাড়ছে স্মার্টফোনের দাম। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশেও জুলাই থেকে কর পরিবর্তনের কারণে স্মার্টফোনের বাজারে দাম বাড়তে পারে। যেখানে  অন্য  স্মার্টফোন ব্র্যান্ডগুলো দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, সেখানে এআই-চালিত গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো হাঁটছে ভিন্ন পথে। দেশের আরো বেশি মানুষের হাতে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতে টেকনো ১ জুলাই থেকে ক্যামন ও পোভা সিরিজের দাম কমানোর উদ্যোগ নিয়েছে।

৩০ জুন কর ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় এবং বিশ্বজুড়ে চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো প্রয়োজনীয় যন্ত্রাংশের দাম বাড়তে থাকায় অনেক কম্পানি এখন ফোনের দাম বাড়ানোর কথা ভাবছে। 

গ্রাহকদের এই বাড়তি চাপ থেকে স্বস্তি ও উন্নত প্রযুক্তি সহজলভ্য করতে, ১ জুলাই থেকে টেকনোর প্রিমিয়াম সিরিজের ফোন মিলবে আরো কম দামে। এর মধ্যে অতি জনপ্রিয় একটি ডিভাইস হলো ক্যামন ৫০। ক্যামন ৫০ (২৫৬+৮ জিবি) এর আগে দাম ছিল ৩৮ হাজার ৯৯৯ যা এখন পাওয়া যাবে ৩৬ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এবং ক্যামন ৫০ (১২৮+৮ জিবি) এর আগের দাম ছিল ৩৪ হাজার ৯৯৯ বর্তমানে পাওয়া যাচ্ছে ৩১ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) যার ফলে সবার জন্য ফ্লাগশিপ মানের ক্যামেরার অভিজ্ঞতা হবে আরও সহজলভ্য। এই অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

অনেকে যখন বৈশ্বিক খরচ বৃদ্ধির এবং স্থানীয় বাজারের চাপের কারণে স্মার্টফোনের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, টেকনো একটি ভিন্ন পথে যাচ্ছে। নির্বাচিত ডিভাইসের দাম কমিয়ে, ব্র্যান্ডটি বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী প্রযুক্তি আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। জুলাই মাস থেকে সম্ভাব্য দাম পরিবর্তনের প্রেক্ষাপটে, টেকনোর এই সিদ্ধান্ত দেখায় যে উদ্ভাবন, পারফরম্যান্স এবং মান বজায় রেখে অতিরিক্ত খরচ সরাসরি গ্রাহকের ওপর চাপানো ছাড়াই ব্যবসা করা সম্ভব।

এসইআরএসি-বাংলাদেশের সঙ্গে স্টেট ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রেস বিজ্ঞপ্তি
এসইআরএসি-বাংলাদেশের সঙ্গে স্টেট ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
সংগৃহীত ছবি

যুব নেতৃত্ব বিকাশ, গবেষণা সহযোগিতা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সুযোগ এবং জনস্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে যৌথ উদ্যোগকে এগিয়ে নিতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (SUB) এবং এসইআরএসি-বাংলাদেশে মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সেমিনার রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই MoU স্বাক্ষরিত হয়। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হাসান কাওসার এবং এসইআরএসি-বাংলাদেশ এর পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মি. এস এম সৈকত।

এই সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে যুব নেতৃত্ব ও উন্নয়ন, গবেষণা কার্যক্রম, শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ সুবিধা, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং কমিউনিটি এনগেজমেন্ট কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে জনস্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর অতিরিক্ত রেজিস্ট্রার ফারহানা শারমিন এবং ড. ইজি জাস্টিস। তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে।

এই উদ্যোগের নেতৃত্ব দেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান এবং Center for National & International Cooperation (CNIC)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। তার দূরদর্শী নেতৃত্ব ও উদ্যোগের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সহযোগিতা বাস্তবে রূপ নেয়।

অনুষ্ঠানে CNIC পাবলিক হেলথ বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং এসইআরএসি-বাংলাদেশ-এর সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই অংশীদারি শিক্ষার্থী, গবেষক ও কমিউনিটির জন্য আগামী দিনে ইতিবাচক ও অর্থবহ পরিবর্তন বয়ে আনবে।

এডাস্ট ও আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

অনলাইন ডেস্ক
এডাস্ট ও আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
সংগৃহীত ছবি

উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট) এবং মালয়েশিয়ার আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউ)-এর মধ্যে বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ‘Network Building for Academic Collaboration’ শীর্ষক আলোচনা সভা এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এম. শামসুল আলম লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আরিফুল বারী মজুমদার, সদস্য সচিব জনাব মোঃ কামরুজ্জামান লিটু, সদস্য জনাব কামরুন নেহার, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ আশরাফ আলী খান, রেজিস্ট্রার জনাব মো. আব্দুল কাইউম সরদার, এডাস্ট-এসডিআই-এর চিফ অপারেটিং অফিসার শোয়েব সাজ্জাদ খান এবং বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন ফ্যাকাল্টি ও ইউসিএসআই-ইউনিভার্সিটি, বাংলাদেশ শাখার প্রফেসর ড. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ার আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর দাতো ইর. ড. মোহাম্মদ সালেহ বিন জাফার, ডেপুটি ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. হাজী মোহাম্মদ আবদুল্লাহ বিন হামিদি এবং স্কুল অব বিজনেস-এর প্রভাষক জনাব আমিরুল শফিক মোহাম্মদ।

অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা শিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম, একাডেমিক প্রকাশনা, প্রশিক্ষণ, সেমিনার, আন্তর্জাতিক সম্মেলন এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উভয় বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠান শেষে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।