• ই-পেপার

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম

প্রান্তিক খামারিদের সক্ষমতা বৃদ্ধি পেলে উন্নয়ন ত্বরান্বিত হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রান্তিক খামারিদের সক্ষমতা বৃদ্ধি পেলে উন্নয়ন ত্বরান্বিত হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

প্রান্তিক খামারিদের সক্ষমতা বৃদ্ধি করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, একজন খামারি শুধু নিজের পরিবারের অর্থনৈতিক উন্নয়নই করেন না, বরং দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতিকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই সরকার সবসময় খামারিবান্ধব নীতি ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়ায় একে ইউনাইটেড হ্যাচারি অ্যান্ড ফিশারি এবং সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, উৎপাদনমুখী ও টেকসই করে গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রান্তিক পর্যায়ের খামারিদের সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং উৎপাদন বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার।

পরিদর্শনের সময় তিনি খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে উৎপাদন, মৎস্য বীজ সংরক্ষণ, পোনা উৎপাদন, প্রযুক্তির ব্যবহার ও ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় তিনি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মানসম্মত মৎস্য বীজ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মানুষের পুষ্টি নিশ্চিত করা এবং মৎস্য উৎপাদনে বাংলাদেশকে আরো এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। খামারিদের পাশে থেকে তাদের সক্ষমতা বাড়ানো গেলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরো বেগবান হবে।

সম্প্রতি ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় পটিয়া উপজেলার অনেক মৎস্য চাষি ও খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে দেখতে আমি পরিদর্শনে এসেছি। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি ও খামারিদের দ্রুত সহায়তা এবং তারা আবারও ঘুরে দাঁড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

পরিদর্শনকালে মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইলিয়াছ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক, ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআই ব্যবহার করে নকলের চেষ্টা, চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এআই ব্যবহার করে নকলের চেষ্টা, চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
সংগৃহীত ছবি

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে মুঠোফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকলের চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত মুঠোফোনটিও জব্দ করা হয়।

সোমবার (২৭ জুলাই) সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্র হাতে পেয়ে গোপনে সেটির ছবি তুলে মুঠোফোনে থাকা একটি এআই অ্যাপে আপলোড করেন ওই শিক্ষার্থী। পরে অ্যাপ থেকে পাওয়া উত্তর দেখে পরীক্ষার খাতায় লিখছিলেন। এ সময় কেন্দ্র পরিদর্শকের নজরে বিষয়টি এলে তাকে হাতেনাতে ধরা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, নগরের একটি কলেজের মানবিক বিভাগের এক পরীক্ষার্থী মুঠোফোন ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে নকল করছিলেন। পরে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এদিন ১১৪টি পরীক্ষা কেন্দ্রে মোট ৭৭ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ হাজার ৭৩১ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮২৫ জন।

প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
ছবি : কালের কণ্ঠ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। এ সময় তিনি চিড়িয়াখানার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং দেশের সব চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনার কথা জানান।

সোমবার (২৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহজামান খান তুহিনকে সঙ্গে নিয়ে তিনি চিড়িয়াখানা পরিদর্শনে যান। এ সময় চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।

ডা. শাহাদাত হোসেন শুভ কালের কণ্ঠকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী চিড়িয়াখানা পরিদর্শনে এসেছেন। সরকারের লক্ষ্য দেশের চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা। সে লক্ষ্য বাস্তবায়নে যেসব সীমাবদ্ধতা ও সংকট রয়েছে, প্রতিমন্ত্রী সেগুলো মনোযোগ দিয়ে শুনেছেন।’

তিনি আরো বলেন, বর্তমানে চিড়িয়াখানার প্রাণীদের অনেক খাঁচাই প্রয়োজনের তুলনায় ছোট। জায়গার সংকটই এর প্রধান কারণ। তবে দীর্ঘদিন বেদখলে থাকা পাশের প্রায় আট একর জমি এখন চিড়িয়াখানার নিয়ন্ত্রণে এসেছে। ওই জমিতে সম্প্রসারণের সুযোগ তৈরি হওয়ায় ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর নেতৃত্বে নেতাকর্মীরা। এ সময় নগর যুবদলের সাবেক সহসভাপতি সাহেদ আকবর ও ফজলুল হক সুমন, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শহিদ উল্লাহ বাহারসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে বিদেশি একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন, বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতল এলাকার মো. আসিফ (২৫) এবং হাটহাজারী থানার ১ নম্বর পাহাড়তলী এলাকার সাইদুল ইসলাম প্রকাশ আরিফ (২৪)।

সোমবার (২৭ জুলাই) বিকেলে সিএমপির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, অস্ত্র আইন ও পুলিশের ওপর আক্রমণসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। অন্যদিকে আরিফের বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা রয়েছে।