• ই-পেপার

কেক কেটে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল
ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।

মাউশি জানিয়েছে, ওই দিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়। ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।

প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে যা জানাল পিএসসি

অনলাইন ডেস্ক
প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে যা জানাল পিএসসি
সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার দীর্ঘদিনের আইনি জট ও জটিলতার অবসান ঘটেছে। নিয়োগ পরীক্ষা চালুর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও পরীক্ষা অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ বা সময়সূচি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির বাৎসরিক সার্কুলারের তথ্য অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১ হাজার ১২২টি পদের বিপরীতে ৭ রাখের বেশি আবেদন জমা পড়েছে। সেই হিসেবে প্রতিটি পদের বিপরীতে প্রায় ৬২৪ জন প্রার্থী লড়াই করবেন।

পিএসসি কর্মকর্তারা জানিয়েছেন, বিপুল পরিমাণ প্রার্থীর পরীক্ষা আয়োজনে প্রায় ১১ কোটি টাকার বাজেট প্রয়োজন। পাশাপাশি ঢাকাকেন্দ্রিক বিশাল সংখ্যার পরীক্ষার্থীদের আবাসন ও পরীক্ষার হল ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ।

আদালত থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের পর পুনরায় পরীক্ষার প্রস্তুতি শুরু করা হলেও জনসংযোগ বিভাগ জানিয়েছে, নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হলে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করা হবে।

পরীক্ষা পদ্ধতি ও ১০০ নম্বরের মানবণ্টন

পিএসসি কর্তৃক এই প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১০০ নম্বরের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯০ নম্বরের। উত্তীর্ণ হতে প্রার্থীদের ন্যূনতম ৫০% নম্বর (৪৫ নম্বর) পেতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে ১০ নম্বরের ভাইভা বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এবং বিদ্যালয়গুলোর প্রশাসনিক শৃঙ্খলায় ‘চেইন অব কমান্ড’ বজায় রাখতে দ্রুত নিয়োগ সম্পন্ন করা জরুরি। সংশ্লিষ্টদের মতে, শূন্য পদ পূরণের মাধ্যমে প্রশাসনিক স্থবিরতা কেটে গিয়ে সারা দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গতি বৃদ্ধি পাবে।

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজ) ২০২৫ শিক্ষাবর্ষে (২০২৭ সালে এসএসসি পরীক্ষার্থী) নবম শ্রেণিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের মধ্যে যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে বাদ পড়েছে, তাদের নতুন করে সুযোগ দেওয়া হয়েছে। 

গত ১৯ জুলাই শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম, এটি চলবে ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত। সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষককে উপর্যুক্ত বিষয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

বোর্ডের চেয়ারম্যানের আদেশে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর কাজী ফয়জুর রহমান স্বাক্ষর করে এ কার্যক্রম জারি করেছেন।

তবে ৩০ জুলাই ২০২৬ তারিখের পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়দায়িত্ব প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে। অন্য বোর্ড থেকে আসা টিসির মাধ্যমে ভর্তি করা শিক্ষার্থীদেরও ওই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

‘প্রেমে রাজি না হলে পদ্মায় ফেলে দেব’– রাবি ছাত্রীকে সিনিয়র শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
‘প্রেমে রাজি না হলে পদ্মায় ফেলে দেব’– রাবি ছাত্রীকে সিনিয়র শিক্ষার্থী
ছবি : এআই

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকি, চাকু প্রদর্শন এবং পিস্তলের ভয় দেখানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংস্কৃত বিভাগের এক সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন বিভাগের এক নবীন ছাত্রী।

অভিযোগকারী সংস্কৃত বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত মহসিন আলম একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নিজে ছাত্রদলের কর্মী দাবি করলেও সংক্রিয় কর্মী নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

অভিযোগপত্রে ভুক্তভোগী ছাত্রী জানান, গত ২২ জুলাই থেকে মহসিন আলম তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও মানসিকভাবে হয়রানি করে আসছিলেন। একপর্যায়ে তিনি প্রেমের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন। এরপর গত ২৬ জুলাই বিকেল ৩টার দিকে অভিযুক্ত জোর করে তাকে পদ্মা নদীর পাড়ে নিয়ে গিয়ে আবারও প্রেমের প্রস্তাব দেন। দ্বিতীয়বারও প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি পকেট থেকে চাকু বের করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং পিস্তল থাকার কথা বলে প্রাণনাশের হুমকি দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ওই সময় ছাত্রী কান্নাকাটি শুরু করলে তাকে মেসের দিকে নিয়ে যাওয়া হয়। পরে আবার রুয়েট হয়ে পদ্মার পাড়ে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে তিনি কান্নাকাটি করলে তাকে মেসে ফিরিয়ে দেওয়া হয়।

লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়, ঘটনার ২০ থেকে ৩০ মিনিট পর বিভিন্ন নম্বর থেকে তার মোবাইলে ফোন করে জানানো হয় যে অভিযুক্ত আত্মহত্যা করেছেন। একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত মহসিন আলমকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘অভিযোগটি আগে তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তবে তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী বা নির্দোষ বলা ঠিক হবে না। এছাড়া অভিযুক্ত শিক্ষার্থী ছাত্রদলের কোনো সক্রিয় কর্মী বা নিয়মিত কর্মসূচিতে অংশগ্রহণকারী নন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগী ছাত্রীর বক্তব্য শুনেছি। ঘটনার সময় অভিযুক্তের সঙ্গে আরও দুজন ছিলেন। পরে তারা ফোন করে জানান, অভিযুক্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি কিছুটা রহস্যজনক মনে হয়েছে এবং তাদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে। উভয় পক্ষকে ডাকা হয়েছে। সবার বক্তব্য শুনে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেক কেটে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন | কালের কণ্ঠ