• ই-পেপার

জুলাই থেকেই কেন শুরু হয় অর্থবছর?

এবারের বাজেটের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
এবারের বাজেটের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন : অর্থমন্ত্রী
সংগৃহীত ছবি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেটের সব বিষয় নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটের প্রেক্ষাপটও কিছুটা ভিন্ন। দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ফলে জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও অনেক বেশি। সেই প্রত্যাশা, চিন্তা-ভাবনা ও ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখেই বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) এসব কথা বলেন তিনি। এদিন জাতীয় বাজেট পেশ করতে এবং ২০২৬-২৭ অর্থবছরের রূপরেখা তুলে ধরতে সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে পৌঁছান তিনি। বাজেট উপলক্ষে এদিন বিশেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এবারের বাজেট প্রণয়ন করেছে সরকার। যতটুকু সামর্থ্য রয়েছে, তার মধ্যেই বাজেট করতে হয়েছে।

তিনি আরো বলেন, একটি বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়ে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্য অর্জনের একটি প্রচেষ্টা এই বাজেটে প্রতিফলিত হয়েছে।

এ বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের সব নাগরিককে এর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, জাতীয় ও অর্থনৈতিক কার্যক্রমে সবাই যাতে অংশ নিতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সবাইকে সঙ্গে নিয়ে এই বাজেট বাস্তবায়নের চেষ্টা করা হবে।

ফের কমল সোনার দাম, ভরি কত?

অনলাইন ডেস্ক
ফের কমল সোনার দাম, ভরি কত?
সংগৃহীত ছবি

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নতুন মূল্য কার্যকর করা হয়েছে বলে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা, ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায় বিক্রি হবে। 

এদিকে রুপার ২২ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের ভরি ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে ক্রেতাকে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট অবশ্যই পরিশোধ করতে হবে। এছাড়াও, অলংকারের ডিজাইন ও মান অনুযায়ী কারিগরদের মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
 

দাম কমার পর দেশের বাজারে আজ সোনার ভরি কত?

অনলাইন ডেস্ক
দাম কমার পর দেশের বাজারে আজ সোনার ভরি কত?

দেশের বাজারে সোনার দাম আরো কমেছে। গতকাল বুধবার ভরিপ্রতি ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার নতুন এই দাম গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ বৃহ্স্পতিবারও একই দামে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

আরো পড়ুন
উপসাগরে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা

উপসাগরে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা

 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আইসিসিবিতে শুরু হলো ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো

নিজস্ব প্রতিবেদক
আইসিসিবিতে শুরু হলো ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো
ছবি: কালের কণ্ঠ

দেশের ডেনিম শিল্পের সক্ষমতা, উদ্ভাবন ও টেকসই উৎপাদন ব্যবস্থাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো’। বুধবার (১০ জুন) শুরু হওয়া এ প্রদর্শনী বৃহস্পতিবার (১১ জুন) শেষ হবে।

এবারের মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের প্রায় ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে ডেনিম ও নন-ডেনিম ফ্যাব্রিক উৎপাদনকারী প্রতিষ্ঠান, পোশাক প্রস্তুতকারক, গবেষণা ও রঞ্জনবিষয়ক প্রতিষ্ঠান এবং বিভিন্ন মেশিনারি কম্পানি তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে।

মেলায় ডেনিম উৎপাদনের সর্বশেষ উদ্ভাবন, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং নতুন পণ্যের সমাহার তুলে ধরা হয়েছে। আয়োজকদের মতে, এসব উদ্যোগ বৈশ্বিক ডেনিম বাজারে বাংলাদেশের সম্ভাব্য নেতৃত্বের সক্ষমতা তুলে ধরবে।

প্রদর্শনীর পাশাপাশি ডেনিম শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদনসংক্রান্ত চ্যালেঞ্জ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার বলেন, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। এ সময়ে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তোলা, উচ্চমানের বিনিয়োগ আকর্ষণ, অর্থনীতির বহুমুখীকরণ, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর এবং এলডিসি উত্তরণের প্রস্তুতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এমন একটি সাহসী ও টেকসই উন্নয়নভিত্তিক বাজেট প্রত্যাশা করে, যা ব্যবসা পরিচালনার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে।

মাইকেল মিলার আরো বলেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে বাংলাদেশের অনুরোধ বর্তমানে পর্যালোচনার মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র—উভয় বাজারেই ডেনিম পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষ অবস্থানে রয়েছে। এ অর্জনের পেছনে বাংলাদেশ ডেনিম এক্সপোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল, প্যাসিফিক জিন্সের পরিচালক লুথমেলা ফারিদ এবং ইন্ডিটেক্সের বাংলাদেশ ও পাকিস্তান অঞ্চলের আঞ্চলিক প্রধান হাভিয়ের সান্তোনহা ওলসিনাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।