• ই-পেপার

ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

রাশেদ খাঁন

হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেননি

অনলাইন ডেস্ক
হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেননি
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম গণ-অভ্যুত্থানের সঙ্গে ‘বেঈমানি’ করেছিলেন। আর এ কারণেই তারা ছাত্র উপদেষ্টা হতে পারেননি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

রাশেদ খান বলেন, ‘জুলাই মাসে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও শহীদদের স্মৃতিচারণা করার জন্য জুলাই পদযাত্রা নামক কর্মসূচি হাতে নেয় এনসিপি। কিন্তু তাদের নেতাদের মুখে আওয়ামী লীগের বিচারের বক্তব্য শোনা যায় না, তারা সারাক্ষণ বিএনপির পতন বা বিএনপির বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের হুমকি দিচ্ছে।’

তিনি আরো দাবি করেন, সম্প্রতি ফাঁস হওয়া এনসিপি নেতা ও সংসদ সদস্য হান্নান মাসউদের একটি অডিও থেকেই বিষয়টি স্পষ্ট হয়েছে। ওই অডিওর বরাত দিয়ে রাশেদ খান বলেন, সেখানে এমন বক্তব্য রয়েছে, যা থেকে বোঝা যায় গণ-অভ্যুত্থানের সময় হাসনাত ও সারজিস আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন।

রাশেদ খানের ভাষ্য, ৭ আগস্ট রাতে একজন ছাত্র উপদেষ্টা তাকে বলেছিলেন, ‘হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেঈমানি করেছে।’ সেই বক্তব্যের সূত্র ধরেই তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করার কারণেই তারা ছাত্র উপদেষ্টা হওয়ার সুযোগ পাননি। তবে তাদের পেছনে থেকেও আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক : রিজভী

নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক : রিজভী
ফাইল ছবি

‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ কেবল কোনো একক রাজনৈতিক ঘটনার স্মারক নয়, বরং নাগরিক সাহস, আত্মত্যাগ, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, সংকটের মুহূর্তে মানুষের যে সাহস ও সংহতি দেখা গেছে, তা প্রমাণ করেছে জাতীয় স্বার্থ মুখ্য হলে সব বিভাজন অতিক্রম করা সম্ভব। এই সম্মিলিত চেতনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান-২০২৪ স্মরণানুষ্ঠানে’ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, সংবিধান সংশোধন বা পার্লামেন্ট অ্যাক্টের মাধ্যমে আইন প্রণয়ন করলেও দেখা যায় কোনো এক ছিদ্রপথে ফ্যাসিবাদের আগমন ঘটে। তখন শুধু কাগজে লেখা আইন সুরক্ষার জন্য যথেষ্ট নয়। উদাহরণ টেনে তিনি বলেন, শেখ হাসিনা একসময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য তীব্র আন্দোলন করেছিলেন, আবার পরবর্তীতে নিজের হাতেই তা সংবিধান থেকে মুছে দেন। তাই মূল বিষয়টি কোনো আইনি বিষয় নয়, বরং এটি মানুষের মানসিকতা ও মনস্তাত্ত্বিক বিষয়।

রাজনৈতিক দলগুলোর পারস্পরিক ঐক্যের ওপর জোর দিয়ে বিএনপির এই নেতা বলেন, মতাদর্শগত আলোচনা-সমালোচনা বা তর্ক থাকলেও রাজনীতিকদের একটি ‘কমন পয়েন্টে’ আসতেই হবে। সমগ্র রাষ্ট্রব্যবস্থা যেন ধ্বংসস্তূপে পরিণত না হয়, সে দিকটা মাথায় রেখে কাজ করা জরুরি। মানসিকতার এই পরিবর্তন না হলে সংবিধান সংশোধন বা নতুন আইন প্রণয়ন—কোনোটিই শেষ পর্যন্ত কার্যকর হবে না।

একটি জাতির ভিত্তির বিষয়ে রিজভী বলেন, শুধু ভূখণ্ড, অর্থনীতি কিংবা রাজনৈতিক কাঠামোর ওপর একটি জাতির শক্তি নির্ভর করে না। তার প্রকৃত ভিত্তি নির্মিত হয় ইতিহাস, স্মৃতি ও মূল্যবোধের ওপর। জাতীয় স্মৃতি কোনো অতীতচারিতা নয়, এটি আত্মপরিচয়ের ভিত্তি ও নৈতিক চেতনার উৎস। ইতিহাসকে রাজনৈতিক সুবিধাবাদ বা ক্ষমতার স্বার্থে ব্যবহার করলে দীর্ঘমেয়াদে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে না উল্লেখ করে তিনি বলেন, ‘ইতিহাসের প্রতি প্রকৃত দায়বদ্ধতা মানে শুধু স্মরণ নয়, সত্যের প্রতি আনুগত্য এবং সেখান থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা।’

ছাত্র-তরুণ ও রাজনৈতিক কর্মীদের উদ্দেশে নিজের রাজনৈতিক সংগ্রাম ও অভিজ্ঞতার কথা তুলে ধরে রিজভী বলেন, সাফল্য অর্জনে ভাগ্যের ওপর নির্ভর না করে কঠোর পরিশ্রমের ওপর গুরুত্ব দিতে হবে। লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং বুকে একটি আদর্শিক বোধ থাকলে সাফল্য আসবেই।

অনুষ্ঠানে রিজভী জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর বিভিন্ন ঘটনার স্মৃতিচারো করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (২৪) নামের এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিয়াম সরকারি বোরহানউদ্দিন কলেজের ব্যবসায় প্রশাসন (বিবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, বিকেলে ভবনের ছাদে দুই বন্ধু মিলে কথা বলছিলেন। এক পর্যায়ে তাদের একটি মুঠোফোন এবং হেডফোন অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের ওপর গিয়ে পড়ে। সেটি একটি রড দিয়ে তোলার চেষ্টা করেন সিয়াম। তখন রডটি বৈদুতিক তারের সংস্পর্শে এলে তিনি তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় সিয়ামকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন মির্জা ফখরুলের

রংপুর অফিস
জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন মির্জা ফখরুলের
সংগৃহীত ছবি

বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে জামায়াত গণতান্ত্রিক দল কি না এমন প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব।

সোমবার (২৭ জুলাই) সকালে রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে দলের স্থায়ী কমিটি সিদ্ধান্তই চূড়ান্ত। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নেবে ইসি।’

কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন।’

এ সময় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ মহানগর ও জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।