• ই-পেপার

ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল?

  • আজ রাতেই শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনাল পর্ব। ৪৮ দলের লড়াইয়ে টিকে আছে মাত্র আটটি দল। কোন দুই দল যাবে ফাইনালে, কে হাসবে বিজয়ের হাসি? বেশির ভাগ শোবিজ তারকার পূর্বানুমান—ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল। আটজনের বিশ্বকাপ পর্যবেক্ষণ শুনেছেন হৃদয় সাহা

পাঠক

পাঠক

আপনার লেখা এমনকি ছবিও ছাপা হতে পারে রঙের মেলায়। বিনোদনজগতের সাম্প্রতিক যে ঘটনাটি আপনার মনে দাগ কেটেছে, সে বিষয়ে মূল্যবান মতামত দিন। লিখতে পারেন প্রিয় তারকাকে নিয়েও। কোনো চলচ্চিত্র, সংগীত, টিভিনাটক বা মঞ্চনাটকের গঠনমূলক সমালোচনা করতে পারেন। সুলিখিত হলে অবশ্যই তা ছাপা হবে।

প্রিয় তারকার সঙ্গে ছবি তোলা বা তাঁর অটোগ্রাফ নেওয়া অনেকের শখ। আপনার সংগ্রহে যদি সে রকম কোনো ছবি বা অটোগ্রাফ থাকে, সেই ছবি ও অটোগ্রাফের সঙ্গে নেপথ্যের গল্প লিখে পাঠাতে পারেন আমাদের কাছে।

 

লেখা ও ছবি পাঠানোর নিয়ম

      পৃষ্ঠার এক পাশে লিখুন  

      লিখতে হবে ৩০০ শব্দের মধ্যে

      অটোগ্রাফ বা ছবির অনুলিপি পাঠাতে হবে।

      ছবি ও অটোগ্রাফ সংগ্রহের স্থান, সময় উল্লেখ করতে ভুলবেন না

      লেখার নিচে ই-মেইলসহ [থাকলে] পূর্ণাঙ্গ ঠিকানা লিখুন

      ই-মেইলে লেখা পাঠানোর ঠিকানা : [email protected]

      ডাকে পাঠানোর ঠিকানা :

          রঙের মেলা, কালের কণ্ঠ
বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯

 

শুভ জন্মদিন

শুভ জন্মদিন
রুকাইয়া জাহান চমক। ছবি : সংগৃহীত

সপ্তাহে যাঁদের জন্মদিন

[৯—১৫ জুলাই]

 

রুকাইয়া জাহান চমক, সাব্বির জামান, আনিসুল ইসলাম হিরু [৯ জুলাই]

জন কবির [১০ জুলাই]

ইলিয়াস কাঞ্চন, পূর্ণিমা, তানিশা, শাহনাজ রহমান স্বীকৃতি, এস এ হক অলিক [১১ জুলাই]

অনিমা রায় [১২ জুলাই]

রাশেদ মামুন অপু, প্রিয়ন্তী উর্বী, সাজিয়া পুতুল, সিজার [১৩ জুলাই]

 লিসা কামাল, তানিম রহমান অংশু

[১৪ জুলাই]

রাইসুল ইসলাম আসাদ, লাবিক কামাল [১৫ জুলাই]

স্টার অব দ্য উইক : আমির খান

স্টার অব দ্য উইক : আমির খান

৬১ বছর বয়সে তৃতীয়বারের মতো ‘কবুল’ বললেন ‘লগান’ অভিনেতা। পাত্রী গৌরী স্প্র্যাট। এ নিয়ে খবরের পর খবর। বড় চমকটা আমির দেখিয়েছেন বিয়ের দিন। রবিবার বিয়ের আসরে কবুল বলার সময় আমির তাঁর আগের দুই ঘরের তিন সন্তানকে রেখেছেন পাশে, রেখেছেন গৌরীর আগের ঘরের পুত্রসন্তানকেও। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সপ্তাহজুড়েই আলোচনায় এই অভিনেতা।

 

শুটিংয়ে প্রথম দিন

ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলাম

মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র, ওটিটি—সব মাধ্যমেরই পরীক্ষিত অভিনেতা ইন্তেখাব দিনার। একেবারে প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, কেমন ছিল সেই অভিজ্ঞতা? জানিয়েছেন অভিনেতা নিজেই

ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলাম
‘গোর’ [১৯৯৮]নাটকের দৃশ্যে তরুণ ইন্তেখাব দিনার

ক্যামেরার সামনে প্রথম আসি ১৯৯৬ সালে। বিপাশা হায়াতের রচনায় মুনীর হোসেন চৌধুরী তারার পরিচালনায় ‘শুধুই তোমারে জানি’ নাটকে। মূল চরিত্রে আসাদুজ্জামান নূর, সারা যাকের ও আফসানা মিমি। গল্পে মঞ্চনাটকের একটা দৃশ্য ছিল, সেখানে আমি দর্শক সারির ভিড়ের মধ্যে দাঁড়াই। আমি তখন নাগরিক নাট্যসম্প্রদায়ের সদস্য, দল থেকেই নির্দেশনা ছিল আমরা যেন ওখানে ভিড় জমাই। তবে আমি চেষ্টা করেছিলাম আমাকে যেন দেখা না যায়। কারণ পরে বন্ধুরা আমার সঙ্গে মজা করবে এই বলে, আমি ভিড়ের মধ্যে অভিনয় করি। সত্যিই আমার মুখ দেখা যায়নি। স্বাভাবিকভাবেই আমি কোনো সম্মানি পাইনি। ক্যামেরার সামনে প্রথম দাঁড়াই এই নাটকেই। তার বছর দুয়েক পরে গাজী রাকায়েত ভাইয়ের রচনায় ‘গোর’ নাটকে প্রথম অভিনয় করি। বিপাশা হায়াতের সঙ্গে, তিনিই আমার প্রথম নায়িকা। মঞ্চে কাজ করার সুবাদে রাকায়েত ভাইয়ের সঙ্গে পরিচয় ছিল, তিনিই আমাকে অফার দেন। নাটকটি পরিচালনা করেন সালাহউদ্দিন লাভলু। আমি ঢাকা শহরে বেড়ে ওঠা মানুষ, একদম গ্রাম্য পরিবেশে গ্রামের ছেলের হয়ে অভিনয় করার অভিজ্ঞতাটা অন্য রকম। যত দূর মনে পড়ে, এ নাটকে সম্মানি পেয়েছিলাম এক হাজার টাকা। তবে তার চেয়ে বেশি প্রাপ্তি ছিল ‘গোর’ নাটকের তুমুল প্রশংসা। বছরের শ্রেষ্ঠ নাটকের পুরস্কার পেয়েছিল, আমিও পরিচিত পাই। এরপর একের পর এক অভিনয়ের অফার আসতে থাকে।