নেটফ্লিক্সে আজ এসেছে আট পর্বের ফরাসি সিরিজ ‘এলিট ফোর্স’। জনপ্রিয় ‘গ্যাংল্যান্ডস’ সিরিজের নির্মাতাদের নতুন থ্রিলার এটি। জিআইজিএনের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড মনে করেছিল তার মাঠে নেমে অভিযান পরিচালনার দিন শেষ। কিন্তু অজ্ঞাত শত্রু যখন জিআইজিএন ইউনিটকেই লক্ষ্য করে ধারাবাহিক হামলা শুরু করে, তখন ডেভিডকে সক্রিয় নেতৃত্বে ফিরতে হয়। অভিনয়ে টোমের সিসলে, ত্রিস্তান জাঁশি, জিরালদিন পাইলহাস প্রমুখ।
অল্প কথায়
প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের চুক্তি স্থগিত
অন্তর্জাল
এলিট ফোর্স

চলচ্চিত্র
ডুব

অভিনয়ে ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্নো মিত্র, রোকেয়া প্রাচী। পরিচালনা মোস্তফা সরয়ার ফারুকী। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : নামি চলচ্চিত্র নির্মাতা জাভেদ হাসানের সঙ্গে তার স্ত্রী মায়ার বোঝাপড়ার অভাব। মেয়ে সাবেরীর বান্ধবী নিতু অভিনেত্রী। নিতুর সঙ্গে জাভেদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে জাভেদ। সাবেরী বনাম নিতু ও মায়া বনাম নিতুর সম্পর্কের তিক্ততায় বিপর্যস্ত জাভেদ। তার আকস্মিক মৃত্যুর পর সম্পর্কগুলো আরো জটিল হয়ে ওঠে।
টিভি হাইলাইটস
এআই ঝুঁকি

বিশ্বকে দ্রুত বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। তবে সম্ভাবনার পাশাপাশি তৈরি হচ্ছে নতুন ঝুঁকিও। ৪ লাখ ডলারের এআইভিত্তিক প্রতারণা, ডেটা সেন্টারের বিপুল বিদ্যুৎ ও পানির ব্যবহার, সাইবার হামলার সম্ভাবনাও রয়েছে। এসব ঝুঁকির জন্য জবাবদিহি করবে কে? এ নিয়ে ডয়চে ভেলের ‘শিফট’-এর আজকের পর্ব। দেখা যাবে দুপুর ১টা ৪৫ মিনিটে।
টিভি হাইলাইটস
তোমার আমার প্রেম

চ্যানেল আইতে আজ বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘তোমার আমার প্রেম’। রচনা ও পরিচালনা ইমরোজ শাওন। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, সুদীপ বিশ্বাস দীপ, ফারিন খান, দিলারা জামান, রোজি সিদ্দিকী, আজিজুল হাকিম প্রমুখ।
