নেটফ্লিক্সে আজ এসেছে আট পর্বের ফরাসি সিরিজ ‘এলিট ফোর্স’। জনপ্রিয় ‘গ্যাংল্যান্ডস’ সিরিজের নির্মাতাদের নতুন থ্রিলার এটি। জিআইজিএনের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড মনে করেছিল তার মাঠে নেমে অভিযান পরিচালনার দিন শেষ। কিন্তু অজ্ঞাত শত্রু যখন জিআইজিএন ইউনিটকেই লক্ষ্য করে ধারাবাহিক হামলা শুরু করে, তখন ডেভিডকে সক্রিয় নেতৃত্বে ফিরতে হয়। অভিনয়ে টোমের সিসলে, ত্রিস্তান জাঁশি, জিরালদিন পাইলহাস প্রমুখ।
টিভি হাইলাইটস
এআই ঝুঁকি
অন্তর্জাল
এলিট ফোর্স

চলচ্চিত্র
ডুব

অভিনয়ে ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্নো মিত্র, রোকেয়া প্রাচী। পরিচালনা মোস্তফা সরয়ার ফারুকী। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : নামি চলচ্চিত্র নির্মাতা জাভেদ হাসানের সঙ্গে তার স্ত্রী মায়ার বোঝাপড়ার অভাব। মেয়ে সাবেরীর বান্ধবী নিতু অভিনেত্রী। নিতুর সঙ্গে জাভেদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জের ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে জাভেদ। সাবেরী বনাম নিতু ও মায়া বনাম নিতুর সম্পর্কের তিক্ততায় বিপর্যস্ত জাভেদ। তার আকস্মিক মৃত্যুর পর সম্পর্কগুলো আরো জটিল হয়ে ওঠে।
টিভি হাইলাইটস
তোমার আমার প্রেম

চ্যানেল আইতে আজ বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘তোমার আমার প্রেম’। রচনা ও পরিচালনা ইমরোজ শাওন। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, সুদীপ বিশ্বাস দীপ, ফারিন খান, দিলারা জামান, রোজি সিদ্দিকী, আজিজুল হাকিম প্রমুখ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে রিয়ালিটি শো
প্রতিভার সন্ধানে

দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা বৈচিত্র্যময় প্রতিভাকে জাতীয় এবং বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’। প্রচলিত গান, নাচ কিংবা কমেডি ভিত্তিক রিয়েলিটি শো-এর বাইরে গিয়ে সব ধরনের প্রতিভাকে একক প্ল্যাটফর্মে সুযোগ দেওয়াই এই আয়োজনের লক্ষ্য। ঐতিহ্যবাহী লোকশিল্প যেমন লাঠিখেলা, পুতুলনাচ, বহুরূপী, অ্যাক্রোবেটিকস ও কসরত, জাদুবিদ্যা, রোবটিকস, ড্রোন শো, স্যান্ড আর্ট কিংবা আধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনসহ যেকোনো ভিন্নধর্মী ও অসামান্য মেধা প্রদর্শনের সুযোগ থাকবে। ৪৫ থেকে ৬০ মিনিট ব্যাপ্তির মোট ৫২টি পর্বে গঠিত এক বছর মেয়াদি এই রিয়েলিটি শো একই সঙ্গে বাংলাদেশ টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। শিগগিরই ডিজিটাল রেজিস্ট্রেশন এবং ঘরে বসে অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মে আবেদনের মাধ্যমে অডিশন প্রক্রিয়া শুরু হবে। এরপর দেশের আটটি বিভাগে সরাসরি ‘বিভাগীয় অডিশন ক্যাম্প’ পরিচালনা করে মেধা যাচাই করা হবে। পরবর্তী সময়ে স্টুডিও অডিশন, নকআউট রাউন্ড, সেমি-ফাইনাল এবং পাবলিক ভোটিংয়ের সমন্বয়ে গ্র্যান্ড ফিনালের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচন ও পুরস্কার প্রদান করা হবে।
