গতকাল নেটফ্লিক্সে এসেছে ১২ পর্বের এই দক্ষিণ কোরিয়ান কমেডি-থ্রিলার সিরিজ। এক সাবেক গ্যাং নেতার সঙ্গে এক উচ্চাকাঙ্ক্ষী তরুণ আইনজীবী হাত মেলায়। তাদের লক্ষ্য, একটি বিলাসবহুল আবাসিক কমপ্লেক্সের রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচনে জিতে সেই কমপ্লেক্সের রিজার্ভ তহবিল হাতিয়ে নেওয়া। কিন্তু ঘটনাপ্রবাহে তারা স্থানীয় মানুষের কাছে নায়কে পরিণত হয়। সিরিজটিতে অভিনয় করেছেন জি সাং, হা ইউন-কুং প্রমুখ।
চলচ্চিত্র
লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি
অন্তর্জাল
দি অ্যাপার্টমেন্ট জব

টিভি হাইলাইটস
দ্য লিসেনিং পোস্ট

আল জাজিরার আজকের ‘লিসেনিং পোস্ট’-এর বিষয় দুটি—খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার সংবাদমাধ্যমের কাভারেজ কিভাবে ইরান সম্পর্কে প্রচলিত ও পরিচিত বর্ণনার সীমাবদ্ধতাগুলো উন্মোচন করল এবং খাবার সম্পর্কে যে মিথ্যা ধারণা ও বিভ্রান্তিকর তথ্য আমাদের বিশ্বাস করানো হয়, তার অনুসন্ধান। দেখা যাবে দুপুর ১২টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
এক পাতিলের সংসার

আজ থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে এটি। রচনা আহমেদ শাহাবুদ্দীন, পরিচালনায় শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আ খ ম হাসান, ফারজানা মিহি, সালাহউদ্দিন লাভলু, শামীম জামান, জয় রাজ, রেজমিন সেতু, আহসানুল হক মিনু, শেলী আহসান প্রমুখ।
আরো খবর

■ গতকাল ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এসেছে নতুন নাটক ‘ফুটবল হট্টগোল’। পরিচালক দীপু হাজরা। অভিনয়ে শ্যামল মাওলা ও নিশাত প্রিয়ম।
■ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের শেষ ছবি ‘জনা নায়াগান’ অবশেষে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ডের কাছ থেকে ‘এ’ সনদ পেয়েছে। দীর্ঘ সেন্সর জটিলতা কাটিয়ে ছবিটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন বিজয় ও সিনেমার নির্মাতারা।
■ বিয়ের আনুষ্ঠানিকতার পর প্রথমবার একসঙ্গে দেখা গেল পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে। ট্রাভিস কেলসির সাবেক সতীর্থ জুজু স্মিথ-শুস্টার ও লরা ক্রুকের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। সেখানে হাস্যোজ্জ্বল ও স্বতঃস্ফূর্ত মুহূর্তে ধরা পড়েন ক্যামেরায়।
