অভিনয়ে চঞ্চল চৌধুরী, জেফার রহমান, সামিনা হোসাইন। পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। দুপুর ২টা ৩০ মিনিট, বৈশাখী টিভি।
গল্পসূত্র : এক নামি বিজ্ঞাপন সংস্থার বিগ বস শাফকাত। আপাতদৃষ্টিতে তার সফল দাম্পত্য জীবন। কিভাবে যেন তার জীবনে জড়িয়ে যায় বয়সে অনেক ছোট এক মেয়ে লামিয়া। লামিয়ার কাজ করার দক্ষতা ও আধুনিক মননের আবেদন তার মধ্যবয়স্ক বুদ্ধিদীপ্ত বসের মধ্যে নতুন প্রাণ জাগিয়ে তোলে।



