• ই-পেপার

চলচ্চিত্র

মায়ের হাতে বেহেশতের চাবি

অন্তর্জাল

ইক্কা

ইক্কা
‘ইক্কা’ ছবির দৃশ্য

নেটফ্লিক্সে আজ এসেছে কোর্টরুম থ্রিলারটি। খ্যাতনামা আইনজীবী অর্জুন মেহরা বাধ্য হয় শৌর্যমান গৌরের পক্ষে মামলা লড়তে। যদিও তার সন্দেহ, শৌর্যমানই হয়তো হত্যাচেষ্টার অপরাধী। প্রিয়জনের জীবন বাঁচানোর তাগিদে অর্জুন ন্যায়-অন্যায়ের সীমারেখা অতিক্রম করে কখনো নৈতিক, কখনো অনৈতিক কৌশল অবলম্বন করে। এদিকে তার প্রতিপক্ষ সরকারপক্ষের এক দুর্ধর্ষ সরকারি কৌঁসুলি। অভিনয়ে সানি দেওল, অক্ষয় খান্না, তিলোত্তমা সোম প্রমুখ।

টিভি হাইলাইটস

দ্য গাজা ট্রাইব্যুনাল

দ্য গাজা ট্রাইব্যুনাল

গাজায় ইসরায়েলের যুদ্ধে যুক্তরাজ্যের ভূমিকা কী ছিল? এই নিয়ে আল জাজিরার প্রামাণ্যচিত্র পিপল অ্যান্ড পাওয়ার : দ্য গাজা ট্রাইব্যুনাল। এমন অনেকে এখানে কথা বলেছেন, যাঁরা মনে করেন, গাজায় সংঘটিত নৃশংসতায় যুক্তরাজ্যও কোনো না কোনোভাবে জড়িত ছিল। দেখা যাবে রাত ৮টা ৩০ মিনিটে।

টিভি হাইলাইটস

মনের কথা

মনের কথা
‘মনের কথা’ অনুষ্ঠানের দৃশ্য

জিটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে মনের কথার দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটিতে সহজ ভাষায় মাসিক চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। দর্শকরা সরাসরি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তাদের প্রশ্নের উত্তর জানতে পারে। বন্ধু কিংবা পরিবারের সদস্যদের কাছেও যেসব বিষয় বলতে সংকোচ বোধ করে, সেসব মনের কথাও নির্দ্বিধায় শেয়ার করা যায় অনুষ্ঠানটিতে।

অনুদান কমিটিতে মুক্তি

অনুদান কমিটিতে মুক্তি
রোমানা ইসলাম মুক্তি

গতকাল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি গঠন করেছে সরকার। ১১ সদস্যের কমিটিতে রয়েছেন প্রযোজক সরদার সানিয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি। কমিটির সভাপতির দায়িত্বে থাকছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব [চলচ্চিত্র]। কমিটিতে আরো রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব [চলচ্চিত্র], বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।