রামগতিতে ‘ব্যাটার লাইফ অর্গানাইজেশন’ নামের একটি ভুয়া এনজিও সাত হাজার গ্রাহকের অন্তত পাঁচ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। গত সোমবার সকালে সিরাজ উদ্দিন নামের এক গ্রাহক এনজিওটির কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ দেখতে পান। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার গ্রাহক অফিসের সামনে জড়ো হন। ভুক্তভোগী গ্রাহকরা জানান, ২০২৫ সালের শুরুতে উপজেলায় রাজিয়া ভিলা নামের এক বাড়িতে অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে এনজিওটি। সহজ শর্তে মোটা অঙ্কের ঋণের প্রলোভন দিয়ে হাজার হাজার টাকার সঞ্চয় সংগ্রহ করে তারা। অনুমোদন ছাড়া ভুয়া নথিপত্র তৈরি করে চক্রটি অন্তত পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। রামগতির ইউএনও শেখ এহসান উদদীন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

