ঢাকার ধামরাইয়ে বিভিন্ন সড়কে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশা থেকে অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদ ও বন্ধের দাবিতে গতকাল শুক্রবার সকালে বৃষ্টিতে ভিজে চালকরা মিছিল করেছে কালামপুর-নাগরপুর আঞ্চলিক মহাসড়কের কাওয়ালীপাড়া বাজারে। চালকদের কাছ থেকে প্রতি মাসে ১২ লাখ টাকা চাঁদা আদায় করা হয়। এসব চাঁদার ভাগ সিএনজিচালিত অটোরিকশা সমিতির নেতা, পুলিশ ও ক্ষমতাসীন দলের কিছু ব্যক্তির পকেটে চলে যায় বলে একাধিক চালক জানান।জানা গেছে, কালামপুর-নাগরপুর আঞ্চলিক মহাসড়কের ধামরাইয়ের কাওয়ালীপাড়া বাজার থেকে প্রায় তিন শ সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে সাটুরিয়া, কালামপুর ও বালিয়া এলাকায়। এসব অটোরিকশা থেকে প্রতিদিন দুই শত টাকা চাঁদা আদায় করে নেওয়া হয়। নতুন কোনো সিএনজিচালিত অটোরিকশা রোডে নামালে তাকে এককালীন দিতে হয় ১০ হাজার টাকা। এভাবে প্রতিদিন প্রায় ৬০ হাজার টাকা চাঁদা নিচ্ছে একটি সিন্ডিকেট।
থানার গ্রিল ভেঙে পালাল নারী আসামি
অটোরিকশা থেকে চাঁদা আদায়, বিক্ষোভ

সাভারে ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভার ও আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েদা পুলিশের পরিদর্শক সাইদুর ইসলাম।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে হুমায়ন কবির (৩১), ইকরাম হোসেন (২৮) ও মোফাজ্জল ভূঁইয়া (৪৮) নামের তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সাভার থানার মোগড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুনকে (২৫) এবং ভরারী বটতলা এলাকায় অভিযান চালিয়ে রাজু মণ্ডল (২৩), সুজন মিয়া (৩৮) ও চান মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। অন্যদিকে আশুলিয়া থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন মো. জসিম উদ্দিন (৪০), মো. মামুন খান (৩২), মো. হাসান আলী (২৬) ও মো. মুরাদ হোসেন (৪২)।
টুঙ্গিপাড়ায় যুবদল নেতাকে অব্যাহতি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মন্টি শিকদারকে মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্টি শিকদার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চর-গোপালপুর গ্রামের লতিফ শিকদারের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্টি শিকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সংগঠনের নজরে আসে। সংগঠনের শৃঙ্খলা, সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বসহ সব সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী টুকু
দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত মানবিক ও দায়িত্বপূর্ণ। মানুষ অসুস্থ হলেই সর্বপ্রথম হাসপাতালের শরণাপন্ন হয়। তাই চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সীমিত জনবল থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। গতকাল শুক্রবার সকালে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের কনফারেন্সরুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। হাসপাতালে উন্নত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভাটি হয়েছে। বিএনপির প্রচার সম্পাদক টুকু আরো বলেন, হাসপাতালের জনবলসংকট দ্রুত নিরসনের চেষ্টা করা হবে।
