ঢাকার ধামরাইয়ে বিভিন্ন সড়কে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশা থেকে অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদ ও বন্ধের দাবিতে গতকাল শুক্রবার সকালে বৃষ্টিতে ভিজে চালকরা মিছিল করেছে কালামপুর-নাগরপুর আঞ্চলিক মহাসড়কের কাওয়ালীপাড়া বাজারে। চালকদের কাছ থেকে প্রতি মাসে ১২ লাখ টাকা চাঁদা আদায় করা হয়। এসব চাঁদার ভাগ সিএনজিচালিত অটোরিকশা সমিতির নেতা, পুলিশ ও ক্ষমতাসীন দলের কিছু ব্যক্তির পকেটে চলে যায় বলে একাধিক চালক জানান।জানা গেছে, কালামপুর-নাগরপুর আঞ্চলিক মহাসড়কের ধামরাইয়ের কাওয়ালীপাড়া বাজার থেকে প্রায় তিন শ সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে সাটুরিয়া, কালামপুর ও বালিয়া এলাকায়। এসব অটোরিকশা থেকে প্রতিদিন দুই শত টাকা চাঁদা আদায় করে নেওয়া হয়। নতুন কোনো সিএনজিচালিত অটোরিকশা রোডে নামালে তাকে এককালীন দিতে হয় ১০ হাজার টাকা। এভাবে প্রতিদিন প্রায় ৬০ হাজার টাকা চাঁদা নিচ্ছে একটি সিন্ডিকেট।
প্রতিমন্ত্রী টুকু
দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে
অটোরিকশা থেকে চাঁদা আদায়, বিক্ষোভ

সাভারে ১১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভার ও আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েদা পুলিশের পরিদর্শক সাইদুর ইসলাম।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে হুমায়ন কবির (৩১), ইকরাম হোসেন (২৮) ও মোফাজ্জল ভূঁইয়া (৪৮) নামের তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সাভার থানার মোগড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুনকে (২৫) এবং ভরারী বটতলা এলাকায় অভিযান চালিয়ে রাজু মণ্ডল (২৩), সুজন মিয়া (৩৮) ও চান মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। অন্যদিকে আশুলিয়া থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন মো. জসিম উদ্দিন (৪০), মো. মামুন খান (৩২), মো. হাসান আলী (২৬) ও মো. মুরাদ হোসেন (৪২)।
থানার গ্রিল ভেঙে পালাল নারী আসামি

মাদারীপুর সদর মডেল থানার বারান্দার গ্রিল ভেঙে পালিয়েছেন এক নারী আসামি। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ (ডিউটি অফিসার) দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। পালিয়ে যাওয়া আসামি হাসিনা বেগম সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকার আল-আমিনের স্ত্রী। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে একটি অভিযোগের ভিত্তিতে হাসিনা বেগমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। থানার মূল ভবনটি নির্মীয়মাণ থাকায় অস্থায়ীভাবে ওসির বাসভবনের নিচতলায় থানার কার্যক্রম চলমান। সেখানে হাজতখানা না থাকায় বারান্দার একটি কক্ষে পুলিশি হেফাজতে হাসিনাকে রাখা হয়। রাত দেড়টার দিকে সুযোগ বুঝে হাসিনা ওই কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যান।
টুঙ্গিপাড়ায় যুবদল নেতাকে অব্যাহতি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মন্টি শিকদারকে মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্টি শিকদার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চর-গোপালপুর গ্রামের লতিফ শিকদারের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্টি শিকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সংগঠনের নজরে আসে। সংগঠনের শৃঙ্খলা, সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বসহ সব সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
