বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)
মুদ্রাবাজার

কে এম জাকারিয়া, পরিচালক, সম্মিলিত ইসলামী ব্যাংক

সরকারি খাতের সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র বিজনেস, ফাইন্যান্স ও সাপ্লাই চেইন এক্সিকিউটিভ কে এম জাকারিয়া। অর্থ মন্ত্রণালয় থেকে তিন বছর মেয়াদে তাঁকেসহ মোট দুজন বেসরকারি পেশাজীবীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকটিতে সরকারি প্রতিনিধির পাশাপাশি বেসরকারি খাতের অভিজ্ঞদেরও পথচলা যুক্ত হলো। কে এম জাকারিয়ার সঙ্গে নিয়োগ পাওয়া অন্য পরিচালক হলেন মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী।
জাইকার সহায়তায় এআই মেধা বিকাশে জিসিআই ওয়ার্ল্ড

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও টোকিও বিশ্ববিদ্যালয়ের মাত্সুও-ইওয়াসাওয়া ল্যাবরেটরির সহযোগিতায় আয়োজিত জিসিআই ওয়ার্ল্ড ২০২৬-এর সমাপনী পর্ব গতকাল বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং বিষয়ক ১৪ সপ্তাহব্যাপী এই এডুকেশন প্রোগ্রামে বিশ্বের ১১৪টি দেশের ২৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন, যেখানে বাংলাদেশ থেকে ছিলেন প্রায় ৮০০ জন। প্রোগ্রামের হ্যাকাথনে অংশগ্রহণকারীরা এআইচালিত সমাধান তৈরি করেন এবং জাপানের শীর্ষস্থানীয় এআই ল্যাবের গবেষকরা বক্তব্য দেন।
ভালুকায় ক্যাশলেস লেনদেন কার্যক্রমের উদ্বোধন

ক্যাশলেস বাংলাদেশ উপলক্ষে বাংলা কিউইউয়ার কোর্ডের সুবিধা প্রচারে ময়মনসিংহের ভালুকায় এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পূবালী ব্যাংক ভালুকা শাখার উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক ভালুকা শাখার ব্যবস্থাপক মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জাহিদ হাসান সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, পূবালী ব্যাংক ময়মনসিংহ আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক হুমায়ুন মিয়া, পূবালী ব্যাংক ময়মনসিংহ আঞ্চলিক শাখার সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রাণী বণিক।
