• ই-পেপার

এক লাখ টন তেল নিয়ে বন্দরে এমটি নর্ডিক পোলাক্স

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

মুদ্রাবাজার

মুদ্রাবাজার

জাহিদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল ব্যাংক

জাহিদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল ব্যাংক

ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন জাহিদুল হক। এর আগে তিনি ইস্টার্ণ ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার (সিআইটিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে টানা ১৫ বছর কাজ করে তিনি গড়ে তুলেছেন দেশের ব্যাংকিং খাতের অন্যতম শক্তিশালী প্রযুক্তি বিভাগ। তিনি ঢাকার আইইউবিএটি থেকে মার্কেটিং ম্যানেজমেন্টে বিবিএ এবং ফিন্যানশিয়াল ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।

 

ই-নিলামে উঠছে ১৬৮ কনটেইনার পণ্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ই-নিলামে উঠছে ১৬৮ কনটেইনার পণ্য

চট্টগ্রাম বন্দরের কর্ম-উপযোগিতা বৃদ্ধি ও দীর্ঘদিনের কনটেইনার জট নিরসনে বড় পদক্ষেপ নিয়েছে কাস্টম হাউস, চট্টগ্রাম। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী, চলতি জুলাই মাসে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় ‘ই-অকশন’ পদ্ধতিতে মোট ১৬৮ কনটেইনার অখালাসকৃত পণ্য নিলামে বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব ভবন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এনবিআর জানিয়েছে, বন্দরে পড়ে থাকা বিভিন্ন পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিয়মিত নিলামের আয়োজন। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারীকৃত স্থায়ী ও বিশেষ আদেশ মেনে দুটি আলাদা ই-অকশনের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। বিশেষ ই-অকশন (নং-০৮/২০২৬) : এই বিশেষ নিলামের আওতায় ৭৬টি লটে মোট ৯৩ কনটেইনার পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিটুমিন, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, প্লাস্টিক সিট, চেস্ট ফ্রিজার, পাইপ, কাপড়, কাগজ ও গৃহস্থালি পণ্য। এই চালানের নিলামে পণ্যের কোনো সংরক্ষিত মূল্য থাকবে না।