• ই-পেপার

একাদশ ও দ্বাদশ শ্রেণি : প্রিপজিশন

  • ইকবাল খান, প্রভাষক (ইংরেজি), বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা

সপ্তম শ্রেণি : সমান্তরাল সরলরেখা

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

সপ্তম শ্রেণি : সমান্তরাল সরলরেখা
ছবি : কালের কণ্ঠ

গণিত

অষ্টম অধ্যায়

[পূর্বপ্রকাশের পর]

বহু নির্বাচনী প্রশ্ন

৫।       কোনো নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থিত নয় এরূপ বিন্দুর মধ্য দিয়ে ঐ সরলরেখার সমান্তরাল করে কয়টি সরলরেখা আঁকা যায়?

  ক. ১টি  খ. ২টি

  গ. ৩টি         ঘ. ৪টি

৬।       দুইটি রেখাকে একটি রেখা ছেদ করলে উৎপন্ন অনুরূপ কোনগুলোর বৈশিষ্ট্য হলো

  i. ছেদকের একই পাশে অবস্থিত

  ii. ছেদকের বিপরীত পাশে অবস্থিত

  iii. কৌণিক বিন্দুগুলো আলাদা

  নিচের কোনটি সঠিক?

  ক. iii       খ. iiii   

  গ. iiiii              ঘ. i, iiiii

৭।       জ্যামিতিতে যে সকল বিষয়ের আাালোচনা করা হয় সাধারণভাবে তাদের কী বলে?

  ক. উপাত্ত       খ. প্রতিজ্ঞা  

  গ. স্বতঃসিদ্ধ         ঘ. শর্ত

৮।       নিচের কোনটি উপপাদ্যের অংশ নয়?

  ক. অঙ্কন        খ. উপাত্ত  

  গ. বিশেষ নির্বচন      ঘ. সাধারণ নির্বচন

সপ্তম শ্রেণি : সমান্তরাল সরলরেখা

১১।      সম্পাদ্যে যা দেওয়া থাকে তাকে কী বলে?

  ক. প্রমাণ            খ. উপাত্ত

  গ. প্রতিজ্ঞা      ঘ. অঙ্কন

১২।      প্রতিজ্ঞা কত প্রকার?

  ক. ৫          খ. ৪

  গ. ৩          ঘ. ২

১৩।      যুক্তি দ্বারা অঙ্কনের  নির্ভুলতা যাচাই করাকে কী বলা হয়?

  ক. সম্পাদ্য         খ. অঙ্কন  

  গ. উপপাদ্য     ঘ. প্রমাণ

১৪।      দুইটি সমান্তরাল সরললেখা থেকে যেকোনো দুটি রেখাংশ নিলে, রেখাংশ দুটি পরস্পর কিরূপ হয়?

  ক. পরস্পরচ্ছেদী   খ. লম্ব  

  গ. একই            ঘ. সমান্তরাল

১৫।      দুইটি সমান্তরাল রেখা ও তাদের ছেদকের কয়টি প্রধান ধর্ম আছে?

  ক. ৩         খ. ৪  

  গ. ৫         ঘ. ৬

১৬।      একটি সরলরেখা অঙ্কনের জন্য কমপক্ষে কতটি বিন্দু প্রয়োজন?

  ক. চারটি            খ. তিনটি

  গ. দুইটি            ঘ. একটি    

  নিচের তথ্যের আলোকে ১৭ থেকে ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সপ্তম শ্রেণি : সমান্তরাল সরলরেখা

  চিত্রে AB।। CD এবং PQ তাদের ছেদক।

১৭। (<X+<Y)  এর মান নিচের কোনটি?

  ক. 1200 খ. 900
গ. 1800           ঘ. 2700     

১৮।     3<X  এর মান নিচের কোনটি?

  ক. 1800 খ. 2700

  গ. 1200 ঘ. 900

১৯। <Y এর মান নিচের কোনটি?

  ক. 1500                খ. 3600 

  গ. 1200 ঘ. 900

২০।      একান্ত কোণের বৈশিষ্ট্য

  i. সরলরেখা দুইটির মধ্যে অবস্থিত

  ii. কোণের কৌণিক বিন্দু আলাদা

  iii. কৌণিক বিন্দু একই রকম

  নিচের কোনটি সঠিক?

  ক. iii       খ. iiii   

  গ. iiiii              ঘ. i, iiiii

২১।      দুইটি রেখাকে একটি রেখা ছেদ করলে কত জোড়া অনুরূপ কোণ পাওয়া যাবে?

  ক. ২          খ. ৩  

  গ. ৪          গ. ৫

২২।      দুইটি সরলরেখাকে একটি সরলরেখা দ্বারা ছেদ করলে কত শ্রেণির কোণ উৎপন্ন হয়?

  ক. ৫          খ. ৪

  গ. ৩          ঘ. ২

  নিচের তথ্যের আলোকে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সপ্তম শ্রেণি : সমান্তরাল সরলরেখা

২৩।      চিত্রে X-এর মান কত?

  ক. 800     খ. 700 

  গ. 1200 ঘ. 900

২৪।      চিত্রে M-এর মান কত?

  ক. 800            খ. 600

  গ. 500   ঘ. 800

 

    উত্তর : ৫. ক ৬. খ ৭. খ ৮. খ ৯. গ ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. ঘ  ১৪. ঘ
১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. ঘ ১৯. ক  ২০. ক ২১. গ  ২২. খ  ২৩. খ  ২৪. গ।

 

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

এইচএসসির প্রস্তুতি : বহু নির্বাচনী মডেল প্রশ্ন
অলংকরণ : শেখ মানিক

হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

১।       কোন মূলধনের ওপর সুদ ধার্য করা হয়?  

  ক. প্রারম্ভিক মূলধন খ. সমাপনী মূলধন

  গ. বিনিয়োজিত মূলধন
ঘ. সমন্বিত মূলধন

২।       কম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র ও সমান অংশকে বলে 

  ক. স্টক  খ. শেয়ার

  গ. ঋণপত্র   ঘ. বন্ড

৩।       মজুদ সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি কোনটি? 

  ক. নিত্য মজুদ পদ্ধতি  
খ. কালান্তিক মজুদ পদ্ধতি

  গ. ভারযুক্ত গড় পদ্ধতি 
ঘ.
FIFO

পদ্ধতি

৪।       যদি অনুপার্জিত আয় অর্জিত হলে  

  ক. আয়  খ. খরচ

  গ. সম্পদ ঘ. দায়

৫।       চলতি অনুপাতের আদর্শমান কোনটি? 

  ক. ২:৩ খ. ২:১

  গ. ১:২ ঘ. ১:১

৬।       কোনটিকে কম্পানির দলিল বলা হয়? 

  ক. পরিমেল বন্ধ   খ. পরিমেল নিয়মাবলি

  গ. শেয়ার সার্টিফিকেট  
ঘ. নিবন্ধন পত্র

৭।       উৎপাদন ব্যয় বিবরণীতে কোনটি প্রত্যক্ষ খরচ?  

  ক. বিক্রয় খরচ   খ. বিপণন খরচ

  গ. ব্যবহৃত কাঁচামালের ব্যয়  
ঘ. কারখানা উপরি ব্যয়

৮।       একটি হিসাবকালে বকেয়া খরচ কোন ধরনের হিসাব?  

  ক. খরচ ও দায়   খ. সম্পদ ও খরচ

  গ. আয় ও দায়    ঘ. আয় ও খরচ

৯।       অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী? 

  ক. সহজ গঠন    খ. চুক্তিপত্র

  গ. নিবন্ধন   ঘ. অসীম দায়

১০।      মোট লাভ ১,৫০,০০০ টাকা, নিট লাভ ৮০,০০০ টাকা, বিক্রয় ও বিতরণ ব্যয় ৩০,০০০ টাকা হলে প্রশাসনিক ব্যয় কত টাকা?  

  ক. ৪০,০০০ টাকা খ. ৫০,০০০ টাকা

  গ. ৭০,০০০ টাকা ঘ. ১,২০,০০০ টাকা

১১।      শেয়ার হতে আয়কে কী বলে?  

  ক. কমিশন  খ. সুদ

  গ. লভ্যাংশ  ঘ. মুনাফা

১২।      শেয়ার ইস্যু করা যেতে পারে 

  i. লিখিত মূল্য অপেক্ষা কম মূল্যে

  ii . লিখিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে

iii . লিখিত মূল্যের সমান মূল্যে

  নিচের কোনটি সঠিক?

  ক. ii i  খ. i ii i i

  গ. ii i i ঘ. i, i ii i i

১৩।      নিচের কোনটি কম্পানির মালিকানাস্বত্বের অংশ?   

  ক. আয়কর সঞ্চিতি  খ. ত্রাণ তহবিল

  গ. সাধারণ সঞ্চিত ঘ. ঋণপত্র

১৪।      পরিচালন আয় অনুপাত = ?   

  ক. (পরিচালন মুনাফা/বিনিয়োজিত মূলধন)
x ১০০

  খ. (পরিচালন মুনাফা/নিট বিক্রয়) x ১০০

  গ.  (বিনিয়োজিত মূলধন/পরিচালন মুনাফা)
x ১০০

  ঘ. (পরিচালন মুনাফা/নিট ক্রয়) x ১০০

১৬।      চুক্তির বর্তমানে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের ওপর সুদের হার কত?

  ক. ৬%  খ. ১০%

  গ. ১২% ঘ. ১৫%

  নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  হিমেল কম্পানি লিঃ এর বিক্রয় ২,০০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য ৫০,০০০ টাকা, ক্রয় ১,২০,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ৪০,০০০ টাকা।

১৬।      কম্পানির মোট আয় কত টাকা? 

  ক. ২,০০,০০০ টাকা   খ. ১,৫০,০০০ টাকা

  গ. ৮০,০০০ টাকা ঘ. ৭০,০০০ টাকা

১৭।      কোন ধরনের ব্যয় বৃদ্ধি পেলে নিট আয় হ্রাস পায়?

  ক. পরিচালন ব্যয়  খ. প্রত্যক্ষ ব্যয়

  গ. মূলধন জাতীয় ব্যয়  
ঘ. বিক্রীত পণ্যের ব্যয়

১৮।      বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে

  i. মালের ক্রয় i i. মালের নির্গমন

i i i. মালের মূল্য

  নিচের কোনটি সঠিক?

         ক. ii i   খ. i ii i i

  গ. ii i i ঘ. i, i ii i i

১৯।      অনুপার্জিত আয় কারবারের   

  ক. আয়  খ. ব্যয়

  গ. সম্পদ ঘ. দায়

২০।      অবহারে শেয়ার ইস্যুকরণের সর্বোচ্চ হার কত?   

  ক. ৫%  খ. ১০%

  গ. ১৫% ঘ. ২০%

২১।      বিক্রয়ের ওপর লাভের হার ২০% হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত?

  ক. ১৬% খ. ২০%

  গ. ২৫% ঘ. ৩৩.৩৩%

  নিচের উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

         মানিক ও সুজন দুজন অংশীদারি কারবারের সমান অংশীদার। মানিক ও সুজন প্রতি মাসের প্রথম তারিখে যথাক্রমে নগদ ২,০০০ টাকা ও ১,৫০০ টাকা করে নগদ উত্তোলন করে। উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধার্য করতে হবে।

২২।      মানিকের উত্তোলনের সুদ কত টাকা?  

  ক. ২,৬০০ টাকা  খ. ২,৪০০ টাকা

  গ. ২,৩০০ টাকা  ঘ. ১,২০০ টাক

২৩।      নগদ উত্তোলনের ওপর সুদ অংশীদারি কারবারে কী প্রভাব ফেলবে? 

  ক. নিট মুনাফা বাড়বে

  খ. বণ্টনযোগ্য মুনাফা বাড়বে

  গ. উত্তোলনের পরিমাণ হ্রাস পাবে

  ঘ. পারম্ভিক মূলধনের পরিমাণ হ্রাস পাবে

২৪।      কার্যকরী মূলধনের সূত্র কোনটি? 

  ক. চলতি সম্পদ - দীর্ঘমেয়াদি দায়

  খ. চলতি সম্পদ - মোট দায়

  গ. চলতি সম্পদ - চলতি দায়

  ঘ. মোট সম্পদ - চলতি দায়

২৫।      কোনটি ত্বরিত সম্পদ নয়?

  ক. সমাপনী মজুদ পণ্য 
খ. নগদ তহবিল

  গ. প্রাপ্য হিসাব  

  ঘ. বিনিয়োগ

২৬।      শারীরিক শ্রমের বিনিময়ে দেওয়া হয়

  ক. বোনাস   খ. মহার্ঘ ভাতা

  গ. বেতন ঘ. মজুরি

  নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  বিক্রয় ৮০,০০০ টাকা, কাঁচামাল ২০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৮,০০০ টাকা, কারখানা উপরি ব্যয় ৫,০০০ টাকা, প্রশাসনিক উপরি ব্যয় ৭,০০০ টাকা এবং বিক্রয় খরচ বিক্রয়ের ১০%।   

২৭।      উৎপাদন ব্যয়ের পরিমাণ কত? 

  ক. ৮০,০০০ টাকা

  খ. ৪৮,০০০ টাকা

  গ. ৪০,০০০ টাকা

  ঘ. ৩৩,০০০ টাকা

২৮।      যদি বিক্রয় খরচ ২,০০০ টাকা বৃদ্ধি পায়

  ক. মুনাফা হ্রাস পাবে    খ. মোট ব্যয় হ্রাস পাবে

  গ. বিক্রয় বৃদ্ধি পাবে    ঘ. উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে

২৯।      অনার্থিক সুবিধা হলো  

  ক. বেতন খ. বোনাস

  গ. প্রশিক্ষণ ঘ. মহার্ঘ ভাতা

৩০।      প্রাপ্য হিসাব ৫০,০০০ টাকা এবং অনাদায়ী পাওনা ৪,০০০ টাকা। অনাদায়ী পাওনা অনুপাত কত?   

  ক. ১০%        খ. ৮%     
গ. ৫%         ঘ. ৪%

 

  উত্তর : ১. ক ২. খ ৩. ক ৪. ক ৫. খ ৬. ক
৭. গ ৮. ক ৯. খ ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. ক ১৯. ঘ
২০. খ ২১. গ ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. ক ২৬. ঘ ২৭. ঘ ২৮. ক ২৯. গ ৩০. খ।

নবম ও দশম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

নবম ও দশম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭ খ্রি.-১৯৭০ খ্রি.)
প্রথম অধ্যায়

সংক্ষিপ্ত প্রশ্ন

১।          মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝায়?

   উত্তর : মৌলিক গণতন্ত্র হলো পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান প্রবর্তিত একটি বিতর্কিত নির্বাচনব্যবস্থা। আইয়ুব খান ১৯৫৮ সালে পাকিস্তানের শাসনক্ষমতা দখল করেন। তিনি গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার নামে মৌলিক গণতন্ত্র নামে একটি নতুন নির্বাচন ব্যবস্থা চালু করেন। বাস্তবে এর লক্ষ্য ছিল গণতন্ত্র ও প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করা।

২।          ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে কিভাবে প্রতিবাদের ঝড় ওঠে?

   উত্তর : ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে লেখনীর মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে কবি মাহবুব-উল-আলম চৌধুরী ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ শীর্ষক প্রথম কবিতা রচনা করেন। আলাউদ্দিন আল আজাদ ‘স্মৃতির মিনার’ কবিতাটি রচনা করেন। আবদুল গাফ্ফার চৌধুরী রচনা করেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ সংগীতশিল্পী আবদুল লতিফ রচনা ও সুর করেন ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ এবং ‘তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি’র মতো সংগীত। মুনীর চৌধুরী রচনা করেন ‘কবর’ নাটক। জহির রায়হান রচনা করেন ‘আরেক ফাল্গুন’ উপন্যাস।

৪।          পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা নগণ্য ছিল কেন? ব্যাখ্যা করো।

   উত্তর : পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা নগণ্য ছিল। সামরিক শাসনের ফলে সব ক্ষমতা পশ্চিম পাকিস্তানি শাসকদের হাতে কেন্দ্রীভূত ছিল। ফলে পূর্ব পাকিস্তানের সব ক্ষেত্রে বৈষম্য চরম আকার ধারণ করতে থাকে। প্রশাসনিক ক্ষেত্রে এ বৈষম্য ছিল ব্যাপক। ১৯৬৬ সালে পাকিস্তান প্রশাসনের প্রেসিডেন্ট সচিবালয়ে ৮১ শতাংশ পশ্চিম পাকিস্তানির বিপরীতে ১৯ শতাংশ বাঙালির পদায়ন উক্ত বৈষম্যের উল্লেখযোগ্য উদাহরণ।

 

 

 

পঞ্চম শ্রেণি : শক্তির রূপান্তর

দিলারা আক্তার, সহকারী শিক্ষক, মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

পঞ্চম শ্রেণি : শক্তির রূপান্তর

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ষষ্ঠ অধ্যায়

সংক্ষিপ্ত প্রশ্ন

১।          শক্তির রূপান্তর কী?

   উত্তর : শক্তির এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে শক্তির রূপান্তর বলে। দৈনন্দিন জীবনে বিভিন্ন যন্ত্রে এ ধরনের রূপান্তর ঘটে। এর মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করা সম্ভব হয়।

২।          সূর্যকে শক্তির প্রধান উৎস বলা হয় কেন?

   উত্তর : সূর্য পৃথিবীর বেশির ভাগ শক্তির মূল উৎস। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং সোলার প্যানেল বিদ্যুৎ উৎপন্ন করে সূর্যের শক্তি ব্যবহার করে।

৩।          বৈদ্যুতিক ইস্ত্রিতে কী ধরনের শক্তির
রূপান্তর ঘটে?

   উত্তর : বৈদ্যুতিক ইস্ত্রিতে বৈদ্যুতিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। উৎপন্ন তাপ কাপড়ের ভাঁজ দূর করতে সাহায্য করে। তাই ইস্ত্রি সহজে করা যায়।

৪।          বৈদ্যুতিক পাখায় কিভাবে শক্তির রূপান্তর হয়?

   উত্তর : বৈদ্যুতিক পাখায় বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এতে পাখার ব্লেড ঘুরতে থাকে। ফলে বাতাস চলাচল করে এবং শীতল অনুভূতি পাওয়া যায়।

৫। ব্যাটারিতে কী ধরনের শক্তি থাকে?

   উত্তর : ব্যাটারিতে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। ব্যবহার করার সময় এটি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। পরে এই শক্তি আলো বা শব্দ উৎপন্ন করতে পারে।

৬।          সোলার প্যানেলের কাজ কী?

   উত্তর : সোলার প্যানেল সূর্যের সৌরশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। উৎপন্ন বিদ্যুৎ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালাতে ব্যবহার করা হয়। এটি পরিবেশবান্ধব শক্তির উৎস।

৭।          তাপ সঞ্চালন কী?

   উত্তর : গরম স্থান থেকে ঠাণ্ডা স্থানে তাপ যাওয়ার প্রক্রিয়াকে তাপ সঞ্চালন বলে। এটি স্বাভাবিকভাবে ঘটে। তাপ পরিবহন, পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়।

৮।          পরিবহন পদ্ধতি কী?

   উত্তর : কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালনের প্রক্রিয়াকে পরিবহন বলে। ধাতু ভালো তাপ পরিবাহক। গরম পানিতে রাখা ধাতব চামচের অপর প্রান্ত গরম হয়ে যায়।

 

শুদ্ধ/অশুদ্ধ নির্বাচন করো

১।          শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায়।

২।          সূর্য শক্তির প্রধান উৎস।

৩।          বৈদ্যুতিক পাখায় বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

৪।          ব্যাটারিতে আলোকশক্তি সঞ্চিত থাকে।

৫।          তাপ সব সময় ঠাণ্ডা স্থান থেকে গরম স্থানে যায়।

৬।          আলো বিকিরণ পদ্ধতিতে চলতে পারে।

৭।          পরিবহন পদ্ধতিতে তাপ কঠিন পদার্থে সঞ্চালিত হয়।

৮।          সোলার প্যানেল সৌরশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে।

৯।          অপ্রয়োজনে বৈদ্যুতিক যন্ত্র চালিয়ে রাখা শক্তির সঠিক ব্যবহার।

 

   উত্তর
১। অশুদ্ধ      ২। শুদ্ধ  ৩। শুদ্ধ
৪। অশুদ্ধ      ৫। অশুদ্ধ ৬। শুদ্ধ

   ৭। শুদ্ধ ৮। শুদ্ধ ৯। অশুদ্ধ