কানাডার টরন্টোয় বন্দুকধারীর হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো পাঁচজন। গত শনিবার টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি জরুরি সতর্কবার্তা জারির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তারা গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে। এর মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহত অন্য ব্যক্তিদের শারীরিক অবস্থা ঠিক কেমন তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
কানাডীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, টরন্টোর মিডটাউন এলাকায় লাতিন আমেরিকানদের বার্ষিক উৎসব ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশের অভিযান ও তদন্ত চলাকালীন সর্বসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার এবং কর্তৃপক্ষের সব নির্দেশনা মানার অনুরোধ জানানো হয়েছে। সূত্র : রয়টার্স


