• ই-পেপার

স্পেনের ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ১৯

বন্যায় খামার থেকে পালাল ৯০০ সাপ

কালের কণ্ঠ ডেস্ক
বন্যায় খামার থেকে পালাল ৯০০ সাপ

চীনে ভারি বর্ষণ ও ভয়াবহ বন্যার মাঝেই দেশটির গুয়াংশি অঞ্চলের বাসিন্দারা এক অদ্ভুত ও চরম আতঙ্কজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বন্যার পানিতে তলিয়ে যাওয়া ওই এলাকায় শত শত সাপ ভেসে বেড়াচ্ছে। খামার থেকে পালিয়ে যাওয়া এসব সাপের আতঙ্কে কাটছে বাসিন্দাদের জীবন। এমনকি এরই মধ্যে সাপের কামড়ে ওই এলাকায় এক নারী নিহত ও আরো অনেকে আহত হয়েছেন।  গুয়াংশিতে তীব্র বন্যায় বিভিন্ন প্রজনন খামার থেকে শত শত সাপ পালিয়ে গেছে। সূত্র : ব্লুমবার্গ

 

৫৫ কোটি বছর আগের ‘ডানহাতি’ প্রাণী

কালের কণ্ঠ ডেস্ক
৫৫ কোটি বছর আগের ‘ডানহাতি’ প্রাণী

পৃথিবীতে মানুষের মতো অন্যান্য অনেক প্রাণীর মধ্যেই ডান বা বাঁদিক বেছে নেওয়ার একটি স্বাভাবিক প্রবণতা বা হ্যান্ডেডনেস রয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিশেষ বৈশিষ্ট্যের সূত্রপাত ঘটেছিল আজ থেকে প্রায় ৫৫ কোটি বছর আগে। অস্ট্রেলিয়ায় আবিষ্কৃত স্প্রিগিনা ফ্লাউন্ডারসি নামের একটি প্রাচীন কৃমিজাতীয় প্রাণীর জীবাশ্ম বিশ্লেষণ করে গবেষকরা এই চমকপ্রদ তথ্য পেয়েছেন। এটিই পৃথিবীর ইতিহাসে মাথা থাকা সবচেয়ে প্রাচীন প্রাণী এবং একই সঙ্গে জানা ইতিহাসের প্রথম ডানহাতি জীব। বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টস-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, এডিয়াকারান যুগের এই ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীটির দেহ ছিল চ্যাপ্টা ও খণ্ডিত, যার দৈর্ঘ্য ছিল সর্বোচ্চ চার ইঞ্চি।  সূত্র : সিএনএন

 

 

 

শিশুদের সঙ্গে মতবিনিময় করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ

শিশুদের সঙ্গে মতবিনিময় করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লুদনভিয়েলে শিশুদের সঙ্গে মতবিনিময় করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। গতকাল তোলা। ছবি : রয়টার্স

আমাকে থামাতে হলে হত্যা করতে হবে : মমতা

কালের কণ্ঠ ডেস্ক
আমাকে থামাতে হলে হত্যা করতে হবে : মমতা

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সংকটের মধ্যেই বিজেপির বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, তাঁকে বা তৃণমূল কংগ্রেসকে স্তব্ধ করতে চাইলে তাঁকে হত্যা করতে হবে। শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় সাম্প্রতিক দলীয় বিদ্রোহ এবং টিএমসি নেতাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ নিয়ে মুখ খোলেন মমতা। মমতা বলেন, আমাকে চুপ করাতে হলে আমাকে হত্যা করতে হবে এবং হ্যাঁ, সে চেষ্টায় আপনাদের যেন কোনো ঘাটতি না থাকে। তিনি অভিযোগ করেন, টিএমসির একাধিক নেতা হামলা, অপমান ও হয়রানির শিকার হয়েছেন। এ সময় তিনি দলের জ্যেষ্ঠ নেতা মহুয়া মৈত্র, অভিষেক ব্যানার্জি ও কল্যাণ ব্যানার্জির নাম উল্লেখ করেন। সূত্র : হিন্দুস্তান টাইমস