প্রশ্নকর্তা : আপনার নাম কী?
—হালিমাতুস সাদিয়া।
প্রশ্নকর্তা : রিটেন পরীক্ষায় কত পাবেন?
—৬০০+ পাবো, ইনশাআল্লাহ।
প্রশ্নকর্তা : প্লেডিংস কী?
—দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ (সিপিসি)-এর আদেশ ৬, বিধি ১ (অর্ডার-৬, রুল-১) অনুযায়ী, ‘প্লেডিংস’ (আরজি বা লিখিত জবাব) বলতে প্লেইন্ট (আরজি) অথবা রিটেন স্টেটমেন্ট (লিখিত জবাব)-কে বোঝায়। সহজ কথায়, মামলায় পক্ষদ্বয় নিজেদের দাবি বা জবাব সমর্থনে আদালতে যে লিখিত বক্তব্য পেশ করে, তা-ই প্লিডিংস।
প্রশ্নকর্তা : প্লেইন্ট আমেন্ডমেন্ট এবং রিটেন স্টেটমেন্ট আমেন্ডমেন্টের কথা কোথায় বলা আছে?
—আরজি সংশোধন (প্লেইন্ট আমেন্ডমেন্ট) এবং লিখিত জবাব সংশোধন (রিটেন স্টেটমেন্ট আমেন্ডমেন্ট)—উভয় বিষয়ের কথাই একত্রে দেওয়ানি কার্যবিধির আদেশ ৬, বিধি ১৭ (অর্ডার-৬, রুল-১৭)-এ বলা হয়েছে। আদালত মামলার যেকোনো পর্যায়ে যেকোনো পক্ষকে তাদের প্লিডিংস সংশোধনের অনুমতি দিতে পারেন, যদি তা ন্যায়বিচারের জন্য প্রয়োজনীয় হয়।
প্রশ্নকর্তা : কনফেশন এবং এডমিশনের মধ্যে পার্থক্য কী?
—সাক্ষ্য আইন, ১৮৭২ (এভিডেন্স অ্যাক্ট) অনুযায়ী মূল পার্থক্যগুলো হলো—
প্রকৃতি : ‘এডমিশন’ (স্বীকৃতি) দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলাতেই হতে পারে (ধারা ১৭)। আর ‘কনফেশন’ (দোষ স্বীকার) হলো অ্যাডমিশনেরই একটি অংশ, যা কেবল ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করে প্রকাশ করে (ধারা ২৪-৩০)।
চূড়ান্ত প্রমাণ : স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে তা এস্টোপেল হিসেবে কাজ করতে পারে (ধারা ৩১)। অন্যদিকে একটি স্বেচ্ছাপ্রণোদিত ও সত্য দোষ স্বীকারোক্তি কোনো পারিপার্শ্বিক সাক্ষ্য ছাড়াই আসামিকে সাজা দেওয়ার একক ভিত্তি হতে পারে।
প্রশ্নকর্তা : Res Judicata এবং Estoppel-এর মধ্যে পার্থক্য কী?
—প্রধান পার্থক্যসমূহ হলো ‘Res Judicata’ (দোবারা দোষ) দেওয়ানি কার্যবিধির ১১ ধারার বিষয় ; যা আদালতের এখতিয়ারকে বারিত করে। ‘Estoppel’ (আচরণজনিত বাধা) সাক্ষ্য আইনের ১১৫ ধারার বিষয়; যা একটি সাক্ষ্যগত নিয়ম। রেজ জুডিকাটা আদালতের সিদ্ধান্তের (Judgment of the Court) ওপর ভিত্তি করে কাজ করে। আর এস্টোপেল কাজ করে কোনো ব্যক্তির নিজস্ব কাজের বা বিবৃতির (Act or conduct of a party) ওপর ভিত্তি করে। রেজ জুডিকাটার উদ্দেশ্য মামলার চূড়ান্ত নিষ্পত্তি নিশ্চিত করা। এস্টোপেলের উদ্দেশ্য কোনো ব্যক্তিকে তার পূর্ববর্তী সত্য বিবৃতি থেকে সরে আসতে বাধা দেওয়া।
প্রশ্নকর্তা : Appeal-এ Appellant (আপিলকারী) না এলে কী হবে? আপনি জজ হলে কী করবেন?
—দেওয়ানি কার্যবিধির আদেশ ৪১, বিধি ১৭(১) [Order ৪১, Rule ১৭(১)] অনুযায়ী, আপিল শুনানির দিন যদি আপিলকারী (Appellant) উপস্থিত না থাকেন, তবে আদালত আপিলটি ‘Dismissal for default’ (ত্রুটিজনিত কারণে খারিজ) করার আদেশ দেবেন। একজন জজ হিসেবে আমি আপিলটি গুণাগুণের (মেরিট) ভিত্তিতে নিষ্পত্তি করতে পারব না, কেবল ‘Dismiss for default’ করতে পারব।
প্রশ্নকর্তা : Acquittal-এর বিরুদ্ধে ওহভড়ৎসধহঃ (মামলার বাদী/সংবাদদাতা) কী করতে পারেন? (যদি Public Prosecutor কোনো পদক্ষেপ না নেন)
—ফৌজদারি কার্যবিধি (CrPC)-এর ধারা ৪১৭(২এ) [Section 417(2A)] অনুযায়ী, কোনো ফৌজদারি মামলায় আসামির খালাস (Acquittal)-এর আদেশের বিরুদ্ধে মূল মামলার সংবাদদাতা বা বাদী (Informant/Complainant) সরাসরি হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারেন। পিপি পদক্ষেপ না নিলেও বাদীর আপিল করার এই স্বাধীন অধিকার আইনে নিশ্চিত করা হয়েছে।
প্রশ্নকর্তা : Attachment before judgment কোথায় আছে?
—রায় প্রকাশের পূর্বে ক্রোক বা ‘Attachment before judgment’ সংক্রান্ত বিধান দেওয়ানি কার্যবিধির আদেশ ৩৮, বিধি ৫ থেকে ১৩ (Order 38, Rules 5-13)-এ আলোচনা করা হয়েছে।
প্রশ্নকর্তা : Temporary Injunction (অস্থায়ী নিষেধাজ্ঞা) দেওয়ার Principles (নীতিমালা) কী কী?
—দেওয়ানি কার্যবিধির আদেশ ৩৯, বিধি ১ ও ২ অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে ৩টি সুবর্ণ নীতি (Golden Principles) রয়েছে—
Prima facie case : আপাতদৃষ্টে বাদীর পক্ষে একটি গ্রহণযোগ্য মামলা থাকতে হবে।
Irreparable loss : নিষেধাজ্ঞা না দিলে বাদীর এমন ক্ষতি হবে, যা টাকা দিয়ে পরিমাপ বা পূরণ করা সম্ভব নয় (অপূরণীয় ক্ষতি)।
Balance of convenience and inconvenience: নিষেধাজ্ঞা দিলে বা না দিলে কার বেশি সুবিধা বা অসুবিধা হবে, তার ভারসাম্য যাচাই করা।
প্রশ্নকর্তা : Fact : জমির ধান কেটে নিয়ে গেলে এর জন্য Temporary Injunction চাইলে দেওয়া যাবে কি? এটা তো Reparable loss (পূরণযোগ্য ক্ষতি)?
—সাধারণ নিয়ম অনুযায়ী ধান কেটে নিয়ে যাওয়া একটি আর্থিক ক্ষতি, যা ক্ষতিপূরণের মাধ্যমে নিরূপণযোগ্য (Reparable loss)। তবে বিশেষ পরিস্থিতিতে এখানেও অস্থায়ী নিষেধাজ্ঞা বা যথাবস্থা (Status quo) বজায় রাখার আদেশ দেওয়া যাবে।
যুক্তি : যদি বিবাদী অনবরত বা বারবার জমিতে অনধিকার প্রবেশ করে ধান বা ফসল কাটার হুমকি দেয় (যা সম্পত্তির ‘Waste or damage’ বা অপচয়ের শামিল, আদেশ ৩৯, বিধি ১), অথবা বিবাদী যদি চরম দেউলিয়া হয় (যার কাছ থেকে পরে ক্ষতিপূরণ আদায় অসম্ভব) কিংবা এর ফলে যদি বড় ধরনের শান্তি-শৃঙ্খলা ভঙ্গের (Breach of peace) আশঙ্কা থাকে, তবে আদালত নিষেধাজ্ঞা দিতে পারেন।
প্রশ্নকর্তা : অধিকার মওকুফ বিষয়টি কোথায় বলা আছে?
—অধিকার ত্যাগের বিষয়টি সুনির্দিষ্টভাবে কোনো একটি ধারায় কোডিফাইড নয়। তবে দেওয়ানি কার্যবিধির ধারা-২১ (আদালতের এখতিয়ার নিয়ে যথাসময়ে আপত্তি না তুললে তা মওকুফ হয়ে যায়) এবং আদেশ ৮, বিধি ২ (লিখিত জবাবে বিশেষ আপত্তি না তুললে তা মওকুফ ধরা হয়)—এসব বিধানে এর প্রতিফলন দেখা যায়। এ ছাড়া চুক্তি আইন, ১৮৭২-এর ৬৩ ধারায় প্রতিশ্রুতি মওকুফের কথা বলা আছে।
প্রশ্নকর্তা : নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা Cognizance (আমলে) নেয় কে? কোথায় বলা আছে? নরমালি Cognizance নেয় কে?
—নারী ও শিশু আইন : নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ধারা ২৭ অনুযায়ী গঠিত ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’ সরাসরি অপরাধ আমলে (Cognizance) নেন। সাধারণ ফৌজদারি মামলায় ফৌজদারি কার্যবিধির ধারা ১৯০ (Section 190 CrPC) অনুযায়ী যেকোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেন।
প্রশ্নকর্তা : Special Powers Act-‰ Cognizance নেয় কে? কোথায় বলা আছে? পুলিশের Report ছাড়া নিতে পারে কি?
—বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ (Special Powers Acঃ)-এর ধারা ২৭(১) অনুযায়ী গঠিত ‘Special Tribunal’ (বিশেষ ট্রাইব্যুনাল) অপরাধ আমলে নেন।
প্রশ্নকর্তা : পুলিশ রিপোর্ট ছাড়া?
—না, এই আইনের ২৭(১) ধারা অনুযায়ী সাব-ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নন এমন কোনো পুলিশ অফিসারের লিখিত রিপোর্ট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির লিখিত রিপোর্ট ছাড়া স্পেশাল ট্রাইব্যুনাল কোনো অপরাধ আমলে নিতে পারেন না। অর্থাৎ এখানে সরাসরি নালিশি মামলা বা সাধারণ জনগণের অভিযোগে সরাসরি আমলে নেওয়ার সুযোগ নেই।
প্রশ্নকর্তা : আইনে কতগুলো ডক্ট্রিন (নীতি) আছে, যতগুলো মনে আছে বলেন?
(আইনের সুপরিচিত কয়েকটি ডকট্রিন বললাম। এ ছাড়া আরো কিছু প্রশ্ন করা হয়েছে।)