এক বন্ধুকে নিয়ে হাজার দুয়েক পাউন্ড খরচ করে কিনে আনলেন জন্তু-জানোয়ারের লোম। নিজের পুরনো গাড়িটার বিভিন্ন জায়গায় সেগুলো লাগালেন। গাড়ির নিচে জুড়ে দিলেন একটি কাঠের ফ্রেম। যাতে লোম লাগানো যায়। অবশেষে তৈরি হয়ে গেল 'ফ্লস দ্য শিপ ডগ কার'। এই গাড়িটাই হলো ভেড়ার পাহারাদার কুকুর ফ্লসের প্রতি তার মালিক ডেভ আইজ্যাকের ভালোবাসার নিদর্শন। তবে গাড়িটাকে নিয়ে ডেভ আইজ্যাক এখন আছেন ঝামেলায়। রাজপথে চলার অনুমতি নেই। আস্তাবলে রাখতেও সমস্যা। অনেক জায়গা নিয়ে নেয়। শেষমেশ সিদ্ধান্ত নিলেন তুলে দেবেন ই-বেতে। অনুষ্ঠান আয়োজক বা কুকুরদের কোনো দাতব্য সংস্থার হয়তো নজর কাড়বে। ফ্লস ভালো কোনো বাড়ি খুঁজে পেলেই তিনি খুশি।