আইসিসি চেয়ারম্যান ও বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন ভারতের সেমিফাইনাল ম্যাচ দেখতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। তাঁর সঙ্গী হচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি অনুরাগ ঠাকুর ও কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী। বোর্ড সেক্রেটারি অস্ট্রেলিয়ায় গেলেও যাচ্ছেন না বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। অন্য কোনো কারণ নয়, অসুস্থতার জন্যই ডালমিয়া অস্ট্রেলিয়া সফর থেকে দূরে থাকছেন। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, 'শ্রীনিবাসন, অনুরাগ ও অনিরুদ্ধ ২৪ বা ২৫ তারিখ অস্ট্রেলিয়ায় পৌঁছবেন। আইসিসি প্রেসিডেন্ট সেখানে ২৯ মার্চ পর্যন্ত থাকবেন। অনুরাগ এবং অনিরুদ্ধ বোর্ডের প্রতিনিধি হিসেবে সেখানে যাচ্ছেন।'