আগামী ২৩ জানুয়ারি গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহছুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ১০৯তম ওরশ আয়োজনের ব্যাপক প্রস্তুতি চলছে। ওরশ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ওরশ শরীফ সুপারভিশন কমিটির উদ্যোগে মঙ্গলবার প্রশাসনিক সমন্বয় সভার আয়োজন করা হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে গাউছিয়া আহমদিয়া মঞ্জিল সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহছুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবার সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীস দত্ত, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল আলম ভূঁইয়া, শাহজাদা সৈয়দ শামশুল কবির, শাহজাদা সৈয়দ শামশুল আরেফিন, নানুপুর ইউপি সদস্য শফিউল আলম, জাহাঙ্গীর আলম মেম্বার প্রমুখ। বিজ্ঞপ্তি