• ই-পেপার

স্বাবলম্বী হওয়ার স্বপ্ন তানজিমার

মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে বসুন্ধরা

ইব্রাহিম তালুকদার দিদার, উপদেষ্টা, মনোহরদী উপজেলা শুভসংঘ, সভাপতি, বোর্ডবাজার গার্মেন্টস মেশিন ব্যবসায়ী মালিক সমিতি লিমিটেড

মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে বসুন্ধরা

বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া দরিদ্রদের কল্যাণে নিরলসভাবে কাজ করে মানুষের আস্থা অর্জন করেছে বসুন্ধরা গ্রুপ। মানবিক সহায়তা, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগকালীন সহযোগিতাসহ নানা জনহিতকর কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি দেশের বিভিন্ন অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে সংকটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর কারণে বসুন্ধরা শুভসংঘ সাধারণ মানুষের কাছে একটি নির্ভরতার নাম হয়ে উঠেছে। বসুন্ধরা শুভসংঘ সব সময় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। নরসিংদীর যেখানেই সামাজিক সংকট তৈরি হয়, সেখানেই বসুন্ধরা শুভসংঘ দৌড়ে যায়। একটি সংগঠনের প্রকৃত মূল্যায়ন হয় মানুষের দুর্দিনে তার ভূমিকার মাধ্যমে। সেই দিক থেকে বসুন্ধরা শুভসংঘ সব সময়ই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে বসুন্ধরা শুভসংঘ যে আন্তরিকতার সঙ্গে কাজ করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। মানুষের প্রয়োজনের সময় দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সংগঠনটি মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ একই নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজের কল্যাণে কাজ করে যাবে এবং আরো বেশি মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর অবদান রাখবে।

 

 

 

দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বসুন্ধরা গ্রুপ কাজ করছে

বদরুল ইসলাম মোল্লা বাবুল, সিনিয়র শিক্ষক, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বসুন্ধরা গ্রুপ কাজ করছে

যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনমানের টেকসই উন্নয়নের জন্য শুধু একক কোনো পেশার ওপর নির্ভর করে থাকলে চলবে না। বিশেষ করে অর্থনৈতিক সংকট দূর করতে পরিবারগুলোর নারীদের বিকল্প কর্মসংস্থান ও নতুন প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। বসুন্ধরা গ্রুপের দেওয়া এই সেলাই মেশিনগুলো প্রান্তিক পরিবারের নারীদের স্বাবলম্বী হতে এবং সংসারে বাড়তি আয় নিশ্চিত করতে ভূমিকা রাখবে। সাময়িক অনুদান দিয়ে দায়সারা সহায়তা নয়, বরং দীর্ঘ মেয়াদে আয়ের পথ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সেলাই মেশিনগুলো নারীদের ঘরে বসে পোশাক তৈরি ও মেরামতকাজের সুযোগ করে দেবে, যা তাঁদের পরিবারে নিয়মিত আয় নিশ্চিত করতে সহায়ক হবে। সেলাই মেশিন দেওয়ার আগে নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করা হয়েছে। এটি অনন্য উদ্যোগ। স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন ও দারিদ্র্য নিরসনে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক। সমাজের বিত্তবানদেরও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয়, বরং আত্মমর্যাদা ও স্বনির্ভরতার শক্ত ভিত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কর্মসূচির মাধ্যমে ৩০টি পরিবার এখন নতুন সম্ভাবনার পথে যাত্রা শুরু করল।

 

 

দেশব্যাপী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে বসুন্ধরা

আমিনুর রহমান সরকার দোলন, সদস্যসচিব, মনোহরদী উপজেলা বিএনপি

দেশব্যাপী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে বসুন্ধরা

বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী অসহায় ও দুস্থ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। একটি সেলাই মেশিনের মাধ্যমে একজন নারী ঘরে বসেই আয় করতে পারেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে সহায়তা করতে পারেন। আমি বিশ্বাস করি, এই সহায়তা তাঁদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ দেবে। সেলাই মেশিনগুলো তাঁদের ছোট ব্যবসা শুরু করতে সাহায্য করবে এবং তাঁদের স্বাবলম্বী করবে। এই সেলাই মেশিনগুলো তাঁদের শুধু আর্থিক স্বাধীনতা দেবে না, দেবে আত্মবিশ্বাস ও মর্যাদা। তাঁরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন। বসুন্ধরা শুভসংঘ সব সময় মানবিক কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। আমরা আশা করি, এই সেলাই মেশিনগুলো তাঁদের নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদের এ ধরনের মহৎ উদ্যোগের ফলে শত শত পরিবার স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে বসুন্ধরা শুভসংঘের শুভ কাজগুলো দেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা করি। বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের সহায়তার হাত আরো বেশি প্রসারিত হোক, সেই প্রত্যাশা করি। আমরা চাই, অসহায় নারীরা নিজেদের কর্মের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠুন।

 

নারীর উন্নয়নে চমৎকার উদ্যোগ

এম এ মুহাইমিন আল জিহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মনোহরদী, নরসিংদী

নারীর উন্নয়নে চমৎকার উদ্যোগ

নারীর উন্নয়নে শুভসংঘের মাধ্যমে বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অত্যন্ত চমৎকার উদ্যোগ। নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন টেকসই হবে। বসুন্ধরা গ্রুপ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ করছে। মনোহরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। প্রান্তিক পর্যায়ে নিম্ন আয়ের নারীদের জীবনমান উন্নয়নে তারা কাজ করে যাচ্ছে। তাদের এই অসামান্য উদ্যোগ অসচ্ছল নারীদের স্বনির্ভর করবে। বিশেষ করে এই নারীরা প্রশিক্ষণ পেয়ে দক্ষতা অর্জন করেছেন। এখন বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে তাঁরা পরিবারে সচ্ছলতা আনবেন। অভাবী মানুষের মধ্যে এই সেলাই মেশিনগুলো শুধু কিছু লোহার যন্ত্র নয়, এগুলো অভাবী মানুষের জীবনের নতুন স্বপ্ন বোনার হাতিয়ার। আমরা জানি, একটি সেলাই মেশিন একজন মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে। এটি শুধু কাপড় সেলাইয়ের যন্ত্র নয়, এটি স্বাবলম্বী হওয়ার চাবিকাঠি। এমন কার্যক্রম চালু থাকলে দেশে অসচ্ছল নারীর সংখ্যা কমে আসবে। আমি বিশ্বাস করি, একটি সেলাই মেশিন একটি পরিবার চালাতে সহায়তা করবে। সেলাই মেশিন জীবনের চাকা ঘুরিয়ে দিতে সক্ষম। বসুন্ধরা শুভসংঘকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমন কর্মসূচি হাতে নেওয়ার জন্য। বসুন্ধরা শুভসংঘ মানবকল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদের এই মানবসেবা ছড়িয়ে যাক দিগদিগন্তে। দেশকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার সহযোগিতাই পারে একটি সুন্দর দেশ উপহার দিতে। আশা করি, যাঁরা এই সুযোগ পেয়েছেন, সততার সঙ্গে পরিশ্রম করে এটিকে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করবেন।