• ই-পেপার

মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে বসুন্ধরা

  • ইব্রাহিম তালুকদার দিদার, উপদেষ্টা, মনোহরদী উপজেলা শুভসংঘ, সভাপতি, বোর্ডবাজার গার্মেন্টস মেশিন ব্যবসায়ী মালিক সমিতি লিমিটেড

দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বসুন্ধরা গ্রুপ কাজ করছে

বদরুল ইসলাম মোল্লা বাবুল, সিনিয়র শিক্ষক, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বসুন্ধরা গ্রুপ কাজ করছে

যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনমানের টেকসই উন্নয়নের জন্য শুধু একক কোনো পেশার ওপর নির্ভর করে থাকলে চলবে না। বিশেষ করে অর্থনৈতিক সংকট দূর করতে পরিবারগুলোর নারীদের বিকল্প কর্মসংস্থান ও নতুন প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। বসুন্ধরা গ্রুপের দেওয়া এই সেলাই মেশিনগুলো প্রান্তিক পরিবারের নারীদের স্বাবলম্বী হতে এবং সংসারে বাড়তি আয় নিশ্চিত করতে ভূমিকা রাখবে। সাময়িক অনুদান দিয়ে দায়সারা সহায়তা নয়, বরং দীর্ঘ মেয়াদে আয়ের পথ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সেলাই মেশিনগুলো নারীদের ঘরে বসে পোশাক তৈরি ও মেরামতকাজের সুযোগ করে দেবে, যা তাঁদের পরিবারে নিয়মিত আয় নিশ্চিত করতে সহায়ক হবে। সেলাই মেশিন দেওয়ার আগে নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করা হয়েছে। এটি অনন্য উদ্যোগ। স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন ও দারিদ্র্য নিরসনে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক। সমাজের বিত্তবানদেরও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয়, বরং আত্মমর্যাদা ও স্বনির্ভরতার শক্ত ভিত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কর্মসূচির মাধ্যমে ৩০টি পরিবার এখন নতুন সম্ভাবনার পথে যাত্রা শুরু করল।

 

 

দেশব্যাপী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে বসুন্ধরা

আমিনুর রহমান সরকার দোলন, সদস্যসচিব, মনোহরদী উপজেলা বিএনপি

দেশব্যাপী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে বসুন্ধরা

বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী অসহায় ও দুস্থ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। একটি সেলাই মেশিনের মাধ্যমে একজন নারী ঘরে বসেই আয় করতে পারেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে সহায়তা করতে পারেন। আমি বিশ্বাস করি, এই সহায়তা তাঁদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ দেবে। সেলাই মেশিনগুলো তাঁদের ছোট ব্যবসা শুরু করতে সাহায্য করবে এবং তাঁদের স্বাবলম্বী করবে। এই সেলাই মেশিনগুলো তাঁদের শুধু আর্থিক স্বাধীনতা দেবে না, দেবে আত্মবিশ্বাস ও মর্যাদা। তাঁরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন। বসুন্ধরা শুভসংঘ সব সময় মানবিক কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। আমরা আশা করি, এই সেলাই মেশিনগুলো তাঁদের নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদের এ ধরনের মহৎ উদ্যোগের ফলে শত শত পরিবার স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে বসুন্ধরা শুভসংঘের শুভ কাজগুলো দেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা করি। বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের সহায়তার হাত আরো বেশি প্রসারিত হোক, সেই প্রত্যাশা করি। আমরা চাই, অসহায় নারীরা নিজেদের কর্মের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠুন।

 

নারীর উন্নয়নে চমৎকার উদ্যোগ

এম এ মুহাইমিন আল জিহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মনোহরদী, নরসিংদী

নারীর উন্নয়নে চমৎকার উদ্যোগ

নারীর উন্নয়নে শুভসংঘের মাধ্যমে বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অত্যন্ত চমৎকার উদ্যোগ। নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন টেকসই হবে। বসুন্ধরা গ্রুপ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ করছে। মনোহরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। প্রান্তিক পর্যায়ে নিম্ন আয়ের নারীদের জীবনমান উন্নয়নে তারা কাজ করে যাচ্ছে। তাদের এই অসামান্য উদ্যোগ অসচ্ছল নারীদের স্বনির্ভর করবে। বিশেষ করে এই নারীরা প্রশিক্ষণ পেয়ে দক্ষতা অর্জন করেছেন। এখন বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে তাঁরা পরিবারে সচ্ছলতা আনবেন। অভাবী মানুষের মধ্যে এই সেলাই মেশিনগুলো শুধু কিছু লোহার যন্ত্র নয়, এগুলো অভাবী মানুষের জীবনের নতুন স্বপ্ন বোনার হাতিয়ার। আমরা জানি, একটি সেলাই মেশিন একজন মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে। এটি শুধু কাপড় সেলাইয়ের যন্ত্র নয়, এটি স্বাবলম্বী হওয়ার চাবিকাঠি। এমন কার্যক্রম চালু থাকলে দেশে অসচ্ছল নারীর সংখ্যা কমে আসবে। আমি বিশ্বাস করি, একটি সেলাই মেশিন একটি পরিবার চালাতে সহায়তা করবে। সেলাই মেশিন জীবনের চাকা ঘুরিয়ে দিতে সক্ষম। বসুন্ধরা শুভসংঘকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমন কর্মসূচি হাতে নেওয়ার জন্য। বসুন্ধরা শুভসংঘ মানবকল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদের এই মানবসেবা ছড়িয়ে যাক দিগদিগন্তে। দেশকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার সহযোগিতাই পারে একটি সুন্দর দেশ উপহার দিতে। আশা করি, যাঁরা এই সুযোগ পেয়েছেন, সততার সঙ্গে পরিশ্রম করে এটিকে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করবেন।

 

 

 

সমাজকে ভালোভাবে গড়তে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ

সরদার মো. সাখাওয়াত হোসেন, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

সমাজকে ভালোভাবে গড়তে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ

সমাজের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবসেবা, পরিবেশ সংরক্ষণ এবং অসচ্ছল মানুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণের উদ্যোগটি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। সমাজকে সুন্দর ও সমৃদ্ধভাবে গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসচ্ছল নারীদের মাঝে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন বিতরণের পাশাপাশি বসুন্ধরা শুভসংঘ গাছের চারাও বিতরণ করছে, যা পরিবেশ সংরক্ষণে অত্যন্ত উপকারী ও সময়োপযোগী উদ্যোগ। আত্মকর্মসংস্থানের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের সমন্বিত কার্যক্রম সত্যি প্রশংসার দাবিদার।

আমার নির্বাচনী এলাকায় বসুন্ধরা শুভসংঘ সেলাই মেশিন বিতরণের মহৎ উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আশা করি, এই উদ্যোগের মাধ্যমে অসচ্ছল নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে নিজেদের পরিবারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি বিতরণ করা গাছের চারা সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেও ইতিবাচক অবদান রাখবে।

বসুন্ধরা শুভসংঘের এমন জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং ভবিষ্যতেও মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে সংগঠনটি দেশের উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।