■ চেক বাউন্স মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। গতকালের এই রায়ে তাঁকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুধু তা-ই নয়, সাতটি মামলার প্রতিটিতে অভিযোগকারীদের এক কোটি পাঁচ লাখ রুপি করে দিতে হবে রাজপাল যাদবকে। অভিনেতার স্ত্রী রাধা যাদবকেও অভিযোগকারীদের মোট পাঁচ কোটি ৫১ লাখ রুপি পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
■ প্রীতি জিনতার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বলিউড অভিনেত্রীর ডিপফেক ভিডিও, এআই দিয়ে তৈরি ভুয়া ছবি, বিকৃত কনটেন্ট ও ভিডিও অপসারণের নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। আদালত বলেছেন, এ ধরনের কনটেন্ট কোনো ব্যক্তির মৌলিক অধিকারের লঙ্ঘন। আর অনলাইন প্ল্যাটফর্মগুলোর এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে আদালত জানিয়েছেন।



