নেটফ্লিক্সে আজ এসেছে কোর্টরুম থ্রিলারটি। খ্যাতনামা আইনজীবী অর্জুন মেহরা বাধ্য হয় শৌর্যমান গৌরের পক্ষে মামলা লড়তে। যদিও তার সন্দেহ, শৌর্যমানই হয়তো হত্যাচেষ্টার অপরাধী। প্রিয়জনের জীবন বাঁচানোর তাগিদে অর্জুন ন্যায়-অন্যায়ের সীমারেখা অতিক্রম করে কখনো নৈতিক, কখনো অনৈতিক কৌশল অবলম্বন করে। এদিকে তার প্রতিপক্ষ সরকারপক্ষের এক দুর্ধর্ষ সরকারি কৌঁসুলি। অভিনয়ে সানি দেওল, অক্ষয় খান্না, তিলোত্তমা সোম প্রমুখ।
জন্মদিনে প্রকৃতির কাছাকাছি চমক
অন্তর্জাল
ইক্কা

চলচ্চিত্র
মায়ের হাতে বেহেশতের চাবি

অভিনয়ে ডিপজল, শাকিব খান, অপু বিশ্বাস। পরিচালক এফ আই মানিক। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : ছোটবেলায় মা-বাবাকে হারায় লাখপতি। সে বেশি বেশি ভাত খায় বলে এতিমখানা থেকেও বিতাড়িত হয়। লাখপতিকে রাস্তায় কুড়িয়ে পায় কামালের মা-বাবা। তারা ঢাকায় নিজেদের সঙ্গে রাখে লাখপতিকে। কিন্তু বাড়ির সবাই লাখপতির সঙ্গে চাকরের মতো ব্যবহার করে। এই বাড়ির কর্ত্রীকে মায়ের চোখে দেখে লাখপতি। ফলে শত অবজ্ঞার পরও থেকে যায় বাড়িতে।
টিভি হাইলাইটস
দ্য গাজা ট্রাইব্যুনাল

গাজায় ইসরায়েলের যুদ্ধে যুক্তরাজ্যের ভূমিকা কী ছিল? এই নিয়ে আল জাজিরার প্রামাণ্যচিত্র ‘পিপল অ্যান্ড পাওয়ার : দ্য গাজা ট্রাইব্যুনাল’। এমন অনেকে এখানে কথা বলেছেন, যাঁরা মনে করেন, গাজায় সংঘটিত নৃশংসতায় যুক্তরাজ্যও কোনো না কোনোভাবে জড়িত ছিল। দেখা যাবে রাত ৮টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
মনের কথা

জিটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে ‘মনের কথা’র দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটিতে সহজ ভাষায় মাসিক চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। দর্শকরা সরাসরি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তাদের প্রশ্নের উত্তর জানতে পারে। বন্ধু কিংবা পরিবারের সদস্যদের কাছেও যেসব বিষয় বলতে সংকোচ বোধ করে, সেসব মনের কথাও নির্দ্বিধায় শেয়ার করা যায় অনুষ্ঠানটিতে।
