• ই-পেপার

সেপ্টেম্বরেই ফিরছেন

টিভি হাইলাইটস

টিভি হাইলাইটস
'বকুল ফুল' টেলিছবির দৃশ্য

চ্যানেল আইতে বিকেল ৩টা ৫ মিনিটে রয়েছে টেলিছবি 'বকুল ফুল'। রচনা নাসির খান, পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে ইয়াশ রোহান, সুনেরাহ বিনতে কামাল, গোলাম ফরিদা ছন্দা, রোজিবকুল ফুল সিদ্দিকী, ডলি জহুর প্রমুখ। কোরবানির ঈদের টেলিছবিটি আজ আবার দেখাবে চ্যানেল আই।

 

অন্তর্জাল

আই’ম নট অ্যাফ্রেইড

আই’ম নট অ্যাফ্রেইড
‘আই’ম নট অ্যাফ্রেইড’ সিরিজের দৃশ্য

১৯৮৬ সালের জুন মাস। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে মেক্সিকোর ভেরাক্রুজের পাহাড়ি অঞ্চল। একটি পরিত্যক্ত বাড়ির পাশের গভীর গর্তের তলায় ফেলিপে নামে এক ছেলেকে খুঁজে পায় ১০ বছর বয়সী মিগেল। ফেলিপের সঙ্গে গোপন বন্ধুত্ব গড়ে ওঠে মিগেলের। ফেলিপেকে অপহরণ করা হয়েছে, আর এই অপহরণের সঙ্গে জড়িত তার আপনজনরাই। মেক্সিকান থ্রিলার সিরিজটি আজ এসেছে নেটফ্লিক্সে।

চলচ্চিত্র

বাজাও বিয়ের বাজনা

বাজাও বিয়ের বাজনা
অপু বিশ্বাস ও রিয়াজ

অভিনয়ে রিয়াজ, অপু বিশ্বাস, জনা। পরিচালনা মোহাম্মদ হোসেন জেমী। সকাল ১০টা, বৈশাখী।

গল্পসূত্র : সোহেল ও বর্ষা একে অপরের প্রেমে পড়ে; কিন্তু তাদের পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি নয়। প্রেম সফল করতে তারা নানা ধরনের হাস্যকর পরিস্থিতি তৈরি করে। পরিবারকে বোঝানোর জন্য এবং নিজেদের সম্পর্ককে টিকিয়ে রাখতে তারা বিভিন্ন পরিকল্পনা করে। শেষ পর্যন্ত তারা সফলও হয়। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের।

টিভি হাইলাইটস

জাম্বিয়া আনটেইমড

জাম্বিয়া আনটেইমড

এনিম্যাল প্লানেটে রাত ১১টা ৩০ মিনিটে রয়েছে তথ্যচিত্র জাম্বিয়া আনটেইমড। জাম্বিয়ার একটি মনোমুগ্ধকর উপত্যকায় বসবাসকারী নানা ধরনের বন্য প্রাণীর জীবনযাপন এবং তাদের প্রতিদিনের টিকে থাকার লড়াই তুলে ধরেন উপস্থাপক। আফ্রিকার এই বৈচিত্র্যময় অরণ্যের অপরূপ প্রকৃতি ও বন্যপ্রাণীর আচরণই এই তথ্যচিত্রের মূল আকর্ষণ।