২ মে কন্যাসন্তানের মা হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী শবনম বুবলী। তার কয়েক মাস আগে থেকেই ছিলেন আড়ালে। এখন আছেন মাতৃত্বকালীন ছুটিতে। জানা গেল, সেপ্টেম্বরেই ক্যামেরার সামনে ফিরবেন তিনি। সে সময় শুটিং করবেন জাহিদ হোসেনের ঢাকাইয়া দেবদাস'-এর। জাহিদ হোসেন বলেন,'বুবলীর সঙ্গে যোগাযোগ হয়েছে। শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সেপ্টেম্বর নাগাদ শুটিংয়ে অংশ নেবেন তিনি। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এ বছরই ছবিটি প্রেক্ষাগৃ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই | যত দ্রুত সম্ভব আমাদের শুটিং করতে ছবিতে বুবলীর সঙ্গে আছেন আদর আজান। এ অভিনেতার সঙ্গে কোরবানির ঈদে এসেছে তার 'পিনিক'। জাহিদ আরো বলেন, "বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছু দিন সময় নেবেন, তাই আমরা অন্যান্য অংশের শুটিং শুরু করব।'
টিভি হাইলাইটস
সেপ্টেম্বরেই ফিরছেন

অন্তর্জাল
আই’ম নট অ্যাফ্রেইড

১৯৮৬ সালের জুন মাস। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে মেক্সিকোর ভেরাক্রুজের পাহাড়ি অঞ্চল। একটি পরিত্যক্ত বাড়ির পাশের গভীর গর্তের তলায় ফেলিপে নামে এক ছেলেকে খুঁজে পায় ১০ বছর বয়সী মিগেল। ফেলিপের সঙ্গে গোপন বন্ধুত্ব গড়ে ওঠে মিগেলের। ফেলিপেকে অপহরণ করা হয়েছে, আর এই অপহরণের সঙ্গে জড়িত তার আপনজনরাই। মেক্সিকান থ্রিলার সিরিজটি আজ এসেছে নেটফ্লিক্সে।
চলচ্চিত্র
বাজাও বিয়ের বাজনা

অভিনয়ে রিয়াজ, অপু বিশ্বাস, জনা। পরিচালনা মোহাম্মদ হোসেন জেমী। সকাল ১০টা, বৈশাখী।
গল্পসূত্র : সোহেল ও বর্ষা একে অপরের প্রেমে পড়ে; কিন্তু তাদের পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি নয়। প্রেম সফল করতে তারা নানা ধরনের হাস্যকর পরিস্থিতি তৈরি করে। পরিবারকে বোঝানোর জন্য এবং নিজেদের সম্পর্ককে টিকিয়ে রাখতে তারা বিভিন্ন পরিকল্পনা করে। শেষ পর্যন্ত তারা সফলও হয়। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের।
টিভি হাইলাইটস
জাম্বিয়া আনটেইমড

এনিম্যাল প্লানেটে রাত ১১টা ৩০ মিনিটে রয়েছে তথ্যচিত্র ‘জাম্বিয়া আনটেইমড’। জাম্বিয়ার একটি মনোমুগ্ধকর উপত্যকায় বসবাসকারী নানা ধরনের বন্য প্রাণীর জীবনযাপন এবং তাদের প্রতিদিনের টিকে থাকার লড়াই তুলে ধরেন উপস্থাপক। আফ্রিকার এই বৈচিত্র্যময় অরণ্যের অপরূপ প্রকৃতি ও বন্যপ্রাণীর আচরণই এই তথ্যচিত্রের মূল আকর্ষণ।
